দেশ 

মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া মোড়৷ বিজেপিকে আটকাতে MNS এর সঙ্গে জোট শিন্ডের

শেয়ার করুন

মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া মোড়৷ কল্যাণ- ডোমবিভলি মিউনিসিপ্যাল কর্পোরেশনে মেয়র পদ দখলে রাখতে একনাথ শিন্ডের শিবসেনাকে সমর্থন করল রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)৷ বিজেপি যাতে মেয়র পদ দখল করতে না পারে, সেই জন্যই জোট বাঁধলেন রাজ এবং একনাথ৷

মহারাষ্ট্রের পুরভোটে দীর্ঘদিন পর একজোট হয়ে লড়েছিলেন উদ্ধব এবং রাজ ঠাকরে৷ যদিও একনাথ শিন্ডের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়ে উদ্ধবকে ফের ধাক্কা দিলেন রাজ্য ৷

Advertisement

কল্যাণ- ডোমবিভলি মিউনিসিপ্যাল কর্পোরেশনে মোট ১২২টি আসন রয়েছে৷ তার মধ্যে শিন্ডের শিবসেনা সর্বাধিক ৫৩টি আসনে জয়ী হয়েছে৷ ৫০টি আসন পেয়ে দু নম্বরে রয়েছে বিজেপি৷ উদ্ধব ঠাকরের শিবসেনা জয়ী হয় ৫টি আসনে৷ রাজ ঠাকরের এমএনএস ৫টি আসন দখল করে৷ কংগ্রেস ২টি এবং শরদ পাওয়ারের এনসিপি ১টি আসনে জয়ী হয়৷ কল্যাণ- ডোমবিভলি মিউনিসিপ্যাল কর্পোরেশনে বোর্ড গঠনের জন্য প্রয়োজন ৬২টি আসন৷

মহারাষ্ট্রে বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনা জোট সরকারে থাকলেও এই কল্যাণ- ডোমবিভলি পুরনিগমে মেয়র পদ দখল করতে মরিয়া দুই দলই৷ যে কারণে বিজেপি-কে আটকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট বাঁধলেন একনাথ৷

প্রাক্তন এমএনএস সাংসদ শ্রীকান্ত শিন্ডে অবশ্য দাবি করেছেন, শহরের উন্নয়নের কথা ভেবেই একনাথ শিন্ডের শিবসেনাকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন তারা৷ এমএনএস-এর সমর্থন পেলেও এই একনাথ শিন্ডের দলের কাছে সংখ্যাগরিষ্ঠতার জন্য আরও চারটি আসনের প্রয়োজন হবে৷ শ্রীকান্ত শিন্ডের দাবি, উদ্ধব ঠাকরের শিবসেনার কয়েকজন জয়ী প্রার্থীও তাদের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিতে পারেন৷


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ