কলকাতা 

৪৮ ঘণ্টার মধ্যে ডিজিপি নিয়োগ নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে নির্দেশ ক্যাটের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগ নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-কে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে। বুধবার এমনই নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (ক্যাটের) প্রিন্সিপাল বেঞ্চ। আইপিএস রাজেশ কুমারের মামলার প্রেক্ষিতে ক্যাট জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারির মধ্যে ইউপিএসসি-তে প্রস্তাব পাঠাতে হবে রাজ্য সরকারকে। তার প্রেক্ষিতে আগামী ২৮ তারিখ ইউপিএসসি-র কমিটি প্যানেল প্রস্তুত করবে। এবং ২৯ জানুয়ারির মধ্যে প্যানেল প্রস্তুত করে রাজ্যকে পাঠাবে ইউপিএসসি।

আইপিএস অফিসার রাজেশ এখন রাজ্যের গণশিক্ষাপ্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দফতরের মুখ্যসচিব। আর কয়েক দিনের মধ্যে তাঁর কর্মজীবন শেষ হবে। ট্রাইবুনালে তিনি তাঁর আবেদনে জানিয়েছিলেন, ডিজি হওয়ার সমস্ত রকম যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে বঞ্চিত করা হয়েছে। ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসারের মামলায় বুধবার ক্যাট জানিয়েছে, রাজ্য সরকারের জন্য কোনও আইপিএস অফিসারকে বঞ্চিত করা যায় না।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ