দেশ 

আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন ভারতরত্ন কৃষি বিজ্ঞানী সবুজ বিপ্লবের জনক স্বামীনাথনের কন্যা, অস্বস্তিতে মোদি সরকার!

বাংলার জনরব ডেস্ক : ভারতরত্ন কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন এর কন্যা, মধুরা স্বামীনাথন দিল্লির সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন। প্রখ্যাত কৃষিবিজ্ঞানী তথা সবুজ বিপ্লবের জনকের মেয়ের মন্তব্য ভারতের কৃষকরা দেশের অন্নদাতা, তাঁদের সঙ্গে অপরাধীসুলভ আচরণ করা যায় না। কৃষকদের প্রতিবাদে হরিয়ানা সরকারের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোড়ার প্রতিক্রিয়া হিসাবে মধুরা বুধবার জানিয়েছেন, দেশবাসীকে খাবারের জোগান দেন কৃষকরা। তাই তাঁদের সঙ্গে কোনও ভাবেই অপরাধীসুলভ আচরণ করা যায় না বলেই উল্লেখ করেছেন মধুরা। উল্লেখ্য, সদ্য স্বামীনাথনকে ‘ভারতরত্ন’ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা উদ্‌যাপন করতেই দিল্লির পুসায় ‘ইন্ডিয়ান এগ্রিকালচারাল…

আরও পড়ুন
দেশ 

দিল্লি চলো অভিযানে শরিক প্রতিবাদী কৃষকদের ওপর কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের প্রতিবাদে বৃহস্পতিবার রেল অবরোধ, শুক্রবার ভারত বনধের ডাক দিল কৃষকরা!

বিশেষ প্রতিনিধি : পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশের ৩৫০ টি কৃষক সংগঠনের ডাকে দিল্লি চলো অভিযান কে ঘিরে দিল্লির সীমান্ত কার্যত যুদ্ধং দেহি রণক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে পুলিশের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দিল্লি চলো অভিযান রুখে দেওয়ার চেষ্টা অন্যদিকে কৃষক সংগঠন গুলোর অনমনীয় ভূমিকা কার্যত মঙ্গলবার এর পর বুধবারও একই পরিস্থিতি তৈরি হয়েছে, দিল্লির সীমান্তে। এদিকে হরিয়ানা দিল্লির সীমান্তে কৃষকদের উপরে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের প্রতিবাদে আগামীকাল সমগ্র পাঞ্জাব জুড়ে রেল অবরোধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। দুপুর ১২ টা থেকে বিকেল চারটে পর্যন্ত এই রেল অবরোধ চলবে বলে সংগঠনের নেতারা…

আরও পড়ুন
দেশ 

লোকসভাকে আলবিদা সোনিয়ার! রাজস্থান থেকে রাজ্যসভায় যাচ্ছেন, রায়বেরেলির কংগ্রেস প্রার্থী প্রিয়াংকা!

বাংলার জনরব ডেস্ক : ২০১৯ এর লোকসভা নির্বাচনে জানিয়ে দিয়েছিলেন এটাই আমার শেষ ভোটে লড়া। সেই প্রতিশ্রুতি শেষ পর্যন্ত রক্ষা করলেন দেশের সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদ সোনিয়া গান্ধী। লোকসভাকে আলবিদা জানালেন। লোকসভার সাংসদ হিসেবে তিনি কতটা সফল হয়েছেন তার বিচার করার ভার অবশ্যই রায়বেরেলির মানুষের। তবে ভারতের রাজনীতিতে একজন সফল রাজনীতিবিদ হিসাবে এই সোনিয়া গান্ধী চিরকাল ইতিহাসে স্থান পেয়েছেন। আর দেখা যাবে না রায়বেরেলির মাঠে-ঘাটে সোনিয়া গান্ধীকে। তিনি লোকসভাকে আলবিদা জানিয়ে এবার রাজ্যসভায় যাচ্ছেন। রাজস্থান বিধানসভা থেকে সোনিয়া গান্ধী এবার রাজ্যসভায় প্রার্থী হয়েছেন সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দিনে রাজ্যসভার আসনে…

আরও পড়ুন
দেশ 

হলদোয়ানি পরিদর্শন করে কারফিউ প্রত্যাহার এবং মুসলিমদের নির্বিচারে গ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবি জানাল মুসলিম সংগঠনগুলোর যৌথ প্রতিনিধি দল

হলদোয়ানি পরিদর্শন করে কারফিউ প্রত্যাহার এবং মুসলিমদের নির্বিচারে গ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবি জানাল মুসলিম সংগঠনগুলোর যৌথ প্রতিনিধি দল জামাআতে ইসলামী হিন্দ, জমিয়তে উলেমায়ে হিন্দ-সহ বিভিন্ন মুসলিম সংগঠনের যৌথ প্রতিনিধি দল উত্তরাখণ্ডের হলদোয়ানি পরিদর্শন করল। সেখানকার উদ্ভূত পরিস্থিতি সরজমিন খতিয়ে দেখে সাংবাদিকদের তারা বলেন, আদালতে বিচার চলাকালে ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেওয়াটা প্রশাসনের অদূরদর্শিতা, হঠকারিতা ও বিদ্বেষী মনোভাব প্রকট করে। এবং এখানে আইনকে খুব বিশ্রীভাবে অপপ্রয়োগ করা হয়েছে। ফলে মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে গভীর আঘাত লাগে। তারওপর পরিস্থিতির সুযোগ নিয়ে সমাজবিরোধীরা ই্স্যুটিকে হাইজ্যাক করে নিয়ে থানা ও পুলিশের ওপর হামলা…

আরও পড়ুন
কলকাতা দেশ 

কৃষকদের দিল্লি চলো অভিযানে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

বাংলার জনরব ডেস্ক : তিন রাজ্যের ৩৫০ টি কৃষক সংগঠনের ডাকে দিল্লি অভিযানকে ঘিরে রাজধানীর শহর পুলিশ ও কৃষকদের খন্ড যুদ্ধে উত্তাল হয়ে উঠেছে। কৃষকদের লক্ষ্য করে  কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। দিল্লী পুলিশের এই অতি সক্রিয়তা নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার তিনি তীব্র নিন্দা করেছেন। এক্স হ্যান্ডলে একটি দীর্ঘ টুইট করে তিনি লিখেছেন, ‘‘দেশের কৃষকদেরই যদি কাঁদানে গ্যাস দিয়ে আক্রমণ করা হয়, তবে দেশ এগোবে কী করে!’’ কেন্দ্রের সমালোচনা করে মমতা প্রশ্ন তুলেছেন, এই কি তবে বিকশিত ভারতের নমুনা? কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করে মমতা…

আরও পড়ুন
দেশ 

বিহার বিধানসভায় আস্থা ভোটে জয়ী হলেন নীতিশ কুমার

বাংলার জনরব ডেস্ক : বিরোধীশূন্য বিধানসভায় আস্থা ভোটে জয়ী হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সোমবার বিহারের আস্থাভোটের আগেই কক্ষত্যাগ করেন বিরোধীরা। তার পরে ১২৯টি ভোট পড়ে এনডিএ জোটের পক্ষে। নবমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে আস্থা ভোটে জয় পেলেন জেডিইউ সুপ্রিমো নীতীশ। তাঁর পক্ষে ভোট দিলেন লালুপ্রসাদ যাদবের দলের তিন বিধায়কও। আস্থাভোটের আগে রীতিমতো হুঙ্কার দিয়েছিলেন বিহারের সদ্যপ্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। জানিয়েছিলেন, নীতীশের দলের বহু বিধায়ক তাঁর বিপক্ষে ভোট দিতে পারেন। খেলা এখনও বাকি আছে। কিন্তু সোমবার বিহারের বিধানসভায় অন্য ‘খেলা’ দেখতে পেলেন তেজস্বীরা। শুরু থেকেই এনডিএ বেঞ্চে গিয়ে বসলেন…

আরও পড়ুন
দেশ 

কৃষকদের দিল্লি যাত্রা ঠেকাতে যুদ্ধকালীন পরিস্থিতি রাজধানী শহরে! কী কী ব্যবস্থা নিচ্ছে মোদি সরকার?

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রের মোদি সরকার দিল্লি জুড়ে ১৪৪ ধারা জারি করেছে। আগামীকাল মঙ্গলবার থেকে পাঞ্জাব ও হরিয়ানার হাজার হাজার কৃষক নানা দাবিতে দিল্লি যাত্রার ডাক দিয়েছেন। আর এই ডাককে ঠেকাতে হরিয়ানা সরকার তৈরি করেছে দুটি অস্থায়ী জেল।সিরসার চৌধুরি দলবীর সিংহ ইন্ডোর স্টেডিয়াম এবং ডাবওয়ালির গুরু গোবিন্দ সিংহ স্টেডিয়াম দু’টিকে অস্থায়ী জেলে রূপান্তরিত করা হয়েছে। কৃষকেরা মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তাঁদের আটক করে ওই দু’টি জেলে রাখা হবে বলে সূত্রের খবর। পাশাপাশি, কৃষকদের কর্মসূচির আগে দিল্লিতে জারি করা হল ১৪৪ ধারা। এক মাস…

আরও পড়ুন
দেশ 

গাড়িতে আগুন ! ঝলসে মৃত্যু ৫ ! শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের মথুরায় বাস এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল পাঁচ জনের। সোমবার সকালে যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশের তরফে জানা যাচ্ছে, সোমবার সকালে বিহার থেকে দিল্লির উদ্দেশে যাচ্ছিল একটি যাত্রিবোঝাই বাস। বাসটিতে ছিলেন ৪০ জন যাত্রী। মথুরার মহাবন এলাকার কাছে একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। সংঘর্ষের পরেই বাস এবং গাড়িটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরেই বাস থেকে কোনও রকমে পালিয়ে বাঁচেন যাত্রীরা। কিন্তু গাড়িতে থাকা পাঁচ আরোহী নামার সুযোগ পাননি। আগুনে ঝলসে মৃত্যু হয়ে তাঁদের প্রত্যেকেরই। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন মথুরার পুলিশ সুপার শৈলেশ দুবে। এই…

আরও পড়ুন
দেশ 

মুম্বাইয়ের মার্কিন দূতাবাস এবং দূতাবাসের আমেরিকান নাগরিকদের খুন করার হুমকি দিয়ে ইমেল, তদন্তে মহারাষ্ট্র পুলিশ

উড়িয়ে দেওয়া হবে মুম্বইয়ের (Mumbai) মার্কিন দূতাবাস। খুন করা হবে দূতাবাসের সমস্ত আমেরিকানকে (US)। এমনই হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য বাণিজ্যনগরীতে। ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। তবে এর পিছনে কোন ব্যক্তি অথবা গোষ্ঠীর হাত রয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছেন, গত শুক্রবার ভোর চারটে নাগাদ ওই মেলটি পাঠানো হয়। কে পাঠিয়েছেন এমন মেল? তিনি নিজেকে মার্কিন মুলুকের বাসিন্দা বলে দাবি করেছেন। সেই সঙ্গেই জানিয়ে দিয়েছেন, তিনি বর্তমানে সেদেশ থেকে পলাতক। কিন্তু কেন তিনি পালিয়ে এসেছেন আমেরিকা থেকে, তা পরিষ্কার করে লেখেননি হুমকি মেলের…

আরও পড়ুন
দেশ 

রিল বানিয়ে শাস্তির মুখে ৩৮ জন মেডিকেল পড়ুয়া

বাংলার জনরব ডেস্ক : হোস্টেলের মধ্যে ডাক্তারি পরোয়ারা ফেসবুকে রিল বানিয়ে ছিলেন। আর এই অভিযোগে ৩৮ জন মেডিকেল পড়ুয়াকে শাস্তির মুখে পড়তে হলো। ১০ দিনের জন্য হাউসম্যানশিপ প্রশিক্ষণের মেয়াদ বাড়ানো হয়েছে। গাদাগ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ডিরেক্টর ড. বাসবরাজ বম্মানহিলি জানিয়েছেন, ”হাসপাতাল চত্বরে ইনস্টাগ্রাম রিল বানিয়েছিলেন ওই ৩৮ জন পড়ুয়া। এমন আইন ভাঙা বড় ভুল। তাঁরা যা করতে চান, তা হাসপাতালের বাইরে করলেই পারতেন। রোগীদের অসুবিধা সৃষ্টি না করে। আমরা কাউকে এমন কিছু করার অনুমতি দিইনি।” যদিও অভিযুক্ত পড়ুয়াদের দাবি, তাঁরা এই ধরনের কার্যকলাপ করেছেন প্রি-গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের জন্য। এপ্রসঙ্গে বাসবরাজ…

আরও পড়ুন