দেশ 

‘তোমাদের বাবা-মা আমায় ভোট না দিলে দু’দিন খাবার খাবে না’! স্কুল পরিদর্শনে গিয়ে খুদে পড়ুয়াদের শপথ করালেন বিধায়ক, সমালোচনার ঝড় দেশ জুড়ে

বাংলার জনরব ডেস্ক : স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিধায়কের পরামর্শ পড়ুয়াদের বাবা-মা বিধায়ককে ভোট না দিলে তারা যেন দুদিন খাবার না খায়। আর এই বিতর্কিত মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরেই মহারাষ্ট্রের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিবসেনার (শিন্ডে) গোষ্ঠীর বিধায়ক সন্তোষ বাঙ্গার সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। বস্তুত, গত সপ্তাহেই নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করে জানায় নির্বাচনী কোনও বিষয়ে নাবালকদের যুক্ত করা যাবে না। বঙ্গার নিজের বিধানসভা কেন্দ্রে একটি স্কুলে গিয়েছিলেন। সেখানে অনুর্ধ্ব ১০ বছরের পড়ুয়াদের ‘পাঠ’ পড়াতে শোনা যায় তাঁকে। তিনি…

আরও পড়ুন
দেশ 

মুসলিমরা সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘমেয়াদি সমাধান চাই: সৈয়দ সাদাতুল্লাহ হুসায়েনি

বিশেষ প্রতিনিধি :  দেশের মুসলিমদের সামনে যেসব চ্যালেঞ্জ আসছে, সে সবের মোকাবিলায় নিজেদেরকে সার্বিকভাবে আপডেট ও উন্নত করতে আহ্বান জানালেন জামাআতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সভাপতি সৈয়দ সা’দাতুল্লাহ হুসায়েনি। তাঁর মতে, একমাত্র এর মধ্যেই মুসলিমদের সমস্যা ও চ্যালেঞ্জের দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব। শুক্রবার এক অনলাইন লেকচারে তিনি বলেন, আসন্ন লোকসভা নির্বাচনের নিরিখে এখন মুসলিমদের সামনে নিত্যনতুন চ্যালেঞ্জ আবির্ভূত হতেই থাকবে।   তাঁর কথায়, যারা হীন রাজনৈতিক মতাদর্শের স্বার্থে সাম্প্রদায়িকতাকে প্রোমোট করছে, তারা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্লজ্জভাবে কলুষিত করছে। পরিণামে মুসলমানদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। যদিও আমাদের হতাশ হওয়া বা ভয় পাওয়া…

আরও পড়ুন
দেশ 

লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকর জানালেন অমিত শাহ

বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটের আগেই দেশে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর হবে বলে শনিবার জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।তিনি বলেন, ‘‘লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।’’ ২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। ওই আইনানুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত। সংসদের দু’কক্ষে পাশের পরে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে। কিন্তু এখনও পর্যন্ত এ সংক্রান্ত আইনের ধারা তৈরি হয়নি।…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

বাংলার জনরব ডেস্ক : বুকে ব্যথা নিয়ে আচমকা হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী। শনিবার সকাল ১০ টা নাগাদ অসুস্থ বোধ করেন অভিনেতা। সূত্রের খবর, প্রাথমিক ভাবে অভিনেতার এমআরআই করা হয়েছে। জানা গিয়েছে, শুটিং ফ্লোরেই একটি স্ট্রোক হয়ে যায় তাঁর। অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। এক মুহূর্তে দেরি না করেই তাঁকে নিয়ে হাসপাতালে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গত বছর পুজোয় তাঁর ছবি ‘কাবুলিওয়ালা’ মুক্তি পেয়েছে। সেই ছবি প্রশংসা কুড়োয় দর্শক মহলে। এ বার সদ্য নতুন একটি ছবির কাজে হাত…

আরও পড়ুন
দেশ 

দেশের দুই প্রধান মন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত মোদি সরকারের, কেন এই নজিরবিহীন সিদ্ধান্ত?

বাংলার জনরব ডেস্ক : দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রের মোদি সরকার।বিশেষজ্ঞদের অনুমান, যতটা সম্ভব ভোট নিজেদের দিকে টানতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। সেই জন্যই ‘বিজেপি বিরোধী’ মুখকেও ভারতরত্ন দিতে চাইছে তারা। শুক্রবার টুইট করে প্রধানমন্ত্রী জানান, তিনজনকে ভার‍তরত্ন সম্মান দেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিং, পি ভি নরসিমা রাও (PV Narsimha Rao) ও বিজ্ঞানী এম এস স্বামীনাথন এবার থেকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হবেন। এই ঘোষণার পরেই দেশজুড়ে চর্চা শুরু হয়, কেন এই তিনজনের নামই বেছে নেওয়া হল ভারতরত্ন সম্মানের জন্য? বিশ্লেষকদের মতে,…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানভাপি মসজিদ রক্ষার্থে সর্বাত্মক আইনি প্রয়াস চালানো হবে: জামাআতে ইসলামী হিন্দ

বিশেষ প্রতিনিধি :  জামাআতে ইসলামী হিন্দ-এর সর্বভারতীয় সেক্রেটারি জেনারেল টি. আরিফ আলীর নেতৃত্বে এক প্রতিনিধি দল জ্ঞানভাপি মসজিদ পরিদর্শন করলেন। একইসঙ্গে তাঁরা বেনারসের মুফতি আব্দুল বাতিন নোমানি এবং আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক মাওলানা সৈয়দ মুহাম্মদ ইয়াসিন প্রমুখের সঙ্গে সাক্ষাত করেন। এবং তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানেন। টি. আরিফ আলি বলেন, পুজোর জন্য জ্ঞানভাপি মসজিদের বেসমেন্ট খুলে দিতে বারাণসী জেলা আদালতের সিদ্ধান্ত আইনের লংঘন এবং সম্পূর্ণ বেআইনি। কারণ, ধর্মীয় উপাসনাস্থল সংক্রান্ত ১৯৯১ সালের আইনকে পার্লামেন্ট অনুমোদন করেছে। যাতে স্পষ্ট বলা হয়, জনগণের উপাসনাস্থলগুলোর ধর্মীয় চরিত্র যথাযথ বজায় রাখতে…

আরও পড়ুন
দেশ 

নীতিশ কুমারের নয়া সরকার সংকটের মুখে! ১২ ফেব্রুয়ারি আস্থা ভোটে জিতবে কী?

বাংলার জনরব ডেস্ক : নীতিশ কুমার সরকার কী সংকটের মুখে? সম্প্রতি নীতিশ কুমার ইন্ডিয়া জোট ত্যাগ করে এনডিএ জোটে যোগ দিয়েছেন! কারণ কয়েক সপ্তাহ আগে ইন্ডিয়া জোট ত্যাগ করে বিজেপির সঙ্গে যোগ দিয়ে নতুন সরকার গঠন করেছিলেন নীতিশ কুমার, কিন্তু সেই সরকারের আস্থা ভোট এখনো হয়নি। আগামী ১২ ই ফেব্রুয়ারি তা হবেই বলে সংবাদে প্রকাশ। অথচ গত সপ্তাহে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেফতার হওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন শপথ নেওয়ার মাত্র তিন দিনের মধ্যে বিধানসভায় শক্তি পরীক্ষা দিয়েছেন এবং জিতেছেন। উল্টোদিকে বিজেপির সঙ্গে ঘর করার পরেও স্বস্তিতে নেই…

আরও পড়ুন
দেশ 

মধ্যপ্রদেশের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ১১,আহত ৬০

বাংলার জনরব ডেস্ক : মধ্যপ্রদেশের বেআইনি বাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণ। মৃত অন্তত ১১। জখম আরও ৬০ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকালের এই ঘটনার অভিঘাত এখনও চলছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত ৬০টি বাড়ি। যুদ্ধকালীন তৎপরতায় কারখানার আশপাশের অন্তত ১০০টি বাড়ি খালি করা হয়েছে। বিজেপিশাসিত মধ্যপ্রদেশের হারদা জেলার বইরাগড় এলাকা পুলিশের নজরে ফাঁকি দিয়ে গজিয়ে উঠেছিল অবৈধ বাজি কারখানা। এদিন সাতসকালে সেই কারখানাতেই বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে খবর, কারখানাটিতে অন্তত ১০০ জন শ্রমিক কাজ করছিলেন। তাঁদের মধ্যে অন্তত ৬ জনের ঝলসে যাওয়া দেহ…

আরও পড়ুন
দেশ 

চন্ডিগড় পুরসভার মেয়র নির্বাচনে গণতন্ত্রের হত্যা হয়েছে বললেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি, চাপে মোদি সরকার

বাংলার জনরব ডেস্ক : চন্ডিগড় পুরসভার মেয়র নির্বাচন নিয়ে তীব্র ভাষায় কেন্দ্র সরকার নিযুক্ত প্রশাসককে আক্রমণ করলেন দেশের প্রধান বিচারপতি। শীর্ষ আদালতের মতে যে পদ্ধতিতে সেখানকার বিজেপি নিয়ন্ত্রিত প্রশাসন আপ-কংগ্রেসের জোট প্রার্থীকে হারিয়েছেন, তা ‘গণতন্ত্রের হত্যা’। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের পর্যবেক্ষণ, ‘‘স্পষ্ট বোঝা যাচ্ছে, মেয়র নির্বাচনের সময় প্রিসাইডিং অফিসার অনিল মসিহা ব্যালট পেপার বিকৃত করেছিলেন। এট শাস্তিযোগ্য অপরাধ।’’ আগামী ৭ ফেব্রুয়ারি পুরপ্রতিনিধিদের নির্ধারিত বৈঠকের উপর স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। আপ-কংগ্রেস জোটের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশ নরেন্দ্র মোদী সরকার তথা বিজেপির কাছে ‘বড় ধাক্কা’ বলেই মনে…

আরও পড়ুন
দেশ 

”যদি দুর্নীতি প্রমাণিত হয়, আমি রাজনীতি ছেড়ে দেব” ঝাড়খন্ড বিধানসভায় আস্থা ভোটে অংশ নিয়ে বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

বাংলার জনরব ডেস্ক : দেশের রাজনীতিতে বিরল ঘটনার সাক্ষী রইল ইডি হেফাজতে থাকাকালীন সময়ে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখলেন। গত  শুক্রবার রাঁচীর বিশেষ অর্থ তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ) আদালত জেএমএম নেতাকে পাঁচ দিনের ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল। শনিবার হেমন্তের আবেদনের প্রেক্ষিতে তাঁকে সোমবারের আস্থাভোটে অংশ নেওয়ার অনুমতি দেয় আদালত। তাঁর দলের নেতৃত্বাধীন জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে এ দিন বিধানসভায় যান হেমন্ত। বিতর্কে অংশ নিয়ে গ্রেফতারির নেপথ্যে রাজভবনেরও হাত রয়েছে বলে অভিযোগ করেন। দেশের রাজনীতির ইতিহাসে কোনও রাজনীতিক হেফাজতে থাকাকালীন আইনসভায় দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন, তা স্মরণ করতে…

আরও পড়ুন