দেশ 

ভারত বিরোধী লেখালেখির অভিযোগ! দেশ ছাড়লেন ফরাসি সাংবাদিক, নেপথ্যে রহস্য!

দেশ ছাড়লেন ফরাসি (France) সাংবাদিক ভেনেসা ডগনাক। তাঁর বিরুদ্ধে ভারত সরকারের অভিযোগ ছিল, তাঁর লেখা নিবন্ধগুলি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পক্ষে ক্ষতিকর। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে চলতে থাকা আইনি প্রক্রিয়ার জন্য আর অপেক্ষা করতে রাজি নন, একথা জানিয়ে শনিবার ভারত ছেড়ে চলে গেলেন ভেনেসা। যাওয়ার আগে সোশাল মিডিয়ায় এক আবেগপ্রবণ পোস্টও করেছেন তিনি। সেই পোস্টে তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘আজ আমি ভারত ছাড়ছি। ২৫ বছর আগে যে দেশে এসেছিলাম পড়ুয়া হিসেবে। সাংবাদিক হিসেবে কাজ করেছি ২৩ বছর। এখানেই আমি বিয়ে করেছি, ছেলের জন্ম দিয়েছি এবং একেই আমি আমার বাড়ি বলতাম।’…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

আমির খানের দঙ্গল সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দেওয়া অভিনেত্রীর হঠাৎ মৃত্যু!

বাংলার জনরব ডেস্ক : মাত্র ১৯ বছর বয়সে আমির খানের সঙ্গে দঙ্গল সিনেমায় অভিনয় করে নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন যে মেয়েটি সেই মেয়েটি ভুল চিকিৎসার কারণে মারা গেলেন। ঘটনায় হতবাক মুম্বাইয়ের বলিউড। শোকের ছায়া দেখা দিয়েছে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ফাতিমা সানা শেখ, সান্য মলহোত্র ও সুহানি ভটনাগরের। এই তিন তরুণীকে দেখা যায় আমিরের মেয়ের চরিত্রে। মাত্র ১৯ বছরে প্রয়াত আমিরের পর্দার মেয়ে সুহানি। এই ছবিতে তাঁকে দেখা গিয়েছিল কিশোরী ‘ববিতা ফোগত’র চরিত্রে। শোনা যাচ্ছে, কিছু দিন আগেই পা ভেঙে যায় অভিনেত্রীর। দিল্লি এমস-এ ভর্তি…

আরও পড়ুন
দেশ 

মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা কমলনাথ সপুত্র দল ছাড়ছেন !

বাংলার জনরব ডেস্ক : আশঙ্কাই সত্য হলো মধ্যপ্রদেশে কংগ্রেস নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিতে চলেছেন। কমল নাথের সঙ্গে বেশ কয়েকজন কংগ্রেস নেতা যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে তবে কমল নাথের পুত্র নকুল নাথ যে বিজেপিতে যোগ দিতে চলেছেন তার ইঙ্গিত মিলেছে। নকুল কংগ্রেসের সাংসদ। তিনি তার এক্স হ্যান্ডেল থেকে কংগ্রেস পরিচয় মুছে দিয়েছেন বলে জানা গেছে। এই সপ্তাহে ই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান এবার কমল নাথ এবং তার পুত্র যোগ দিলে কংগ্রেস যে বড় ধাক্কা খাবে, তা…

আরও পড়ুন
দেশ 

‘কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ় করা যাবে না’, আয়কর আপিল ট্রাইবুনালের রায়, স্বস্তি দিল রাহুলদের

বাংলার জনরব ডেস্ক : সকালে উঠেছিল কংগ্রেসের চারটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে আয়কর দফতর। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কার্যত কংগ্রেস দলের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। জাতীয় কংগ্রেস সহ এই দলের শাখা সংগঠন গুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সত্যিই ফ্রিজ হয়ে গেলে কার্যত লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করাটাই কঠিন হয়ে পড়বে কংগ্রেসের পক্ষে। এরপরেই জানা যায় স্বস্তির খবর। দলের আইনজীবী সেলের নেতা বিবেক তঙ্খা দাবি করেছেন, শুক্রবার দিল্লি আপিল ট্রাইবুনাল বেঞ্চ জানিয়েছে, আয়কর দফতর তাঁদের দলের কোনও অ্যাকাউন্ট ফ্রিজ় করতে পারবে না। স্বাভাবিক ভাবেই অ্যাকাউন্টগুলিতে লেনদেন চালানো যেতে পারে বলেও নির্দেশে…

আরও পড়ুন
দেশ 

এনসিপির নাম ও প্রতীক ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে শারদ পাওয়ার, আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা

বাংলার জনরব ডেস্ক : শারদ পাওয়ারের এনসিপি এখন দু ভাগে বিভক্ত দেশের নির্বাচন কমিশন শারদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারকে আসল এনসিপি বলে ঘোষণা করেছে। গত ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত জানানোর পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন স্বয়ং শারদ পাওয়ার। শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেই আবেদন গ্রহণ করেছেন। বিবেচনার আশ্বাসও দিয়েছেন। শারদের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চে সোমবার থেকে ধারাবাহিক শুনানির জন্য আবেদন জানান। নির্বাচন কমিশনের রায়ের পরে বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নরভেকর অজিত গোষ্ঠীকে ‘এনসিপি পরিষদীয় দল’ হিসাবে মর্যাদা দেন। তবে তিনি জানান,…

আরও পড়ুন
দেশ 

অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যত নির্মাণ: এমপিজে-র জাতীয় কনভেনশনে সামাজিক সাম্যের ওপর জোর

বিশেষ প্রতিনিধি : মুভমেন্ট অফ পিস অ্যান্ড জাস্টিস ফর ওয়েলফেয়ার (এমপিজে) এর জাতীয় কনভেনশন-২০২৪ সফলভাবে সম্পন্ন হল ১১ ফেব্রুয়ারি। এ বছর কনভেনশনের থিম ছিল ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। এই কনভেনশনের মূল লক্ষ্য ছিল উন্নয়নের কক্ষপথে সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রয়োজনীয়তার উপর দৃষ্টি নিবদ্ধ করা। এতে সভাপতিত্ব করেন জামাআতে ইসলামী হিন্দের সর্বভারতীয় সহ-সভাপতি অধ্যাপক সেলিম ইঞ্জিনিয়ার সাহেব। বিভাজনমূলক জাতীয়তাবাদের উত্থান নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। ঐক্য, সংহতি ও সমগ্র জাতির উন্নয়নের জন্য সাম্য, ইনসাফ বা সুবিচার, স্বাধীনতা, ভ্রাতৃত্বের মতো সাংবিধানিক নীতিমালা ও মূল্যবোধ বজায়…

আরও পড়ুন
দেশ 

আগামী সপ্তাহে ফের জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন সন্দেশখালি আসছেন, কথা বলবেন রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে

বাংলার জনরব ডেস্ক : আগামী সপ্তাহে ই জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে এক প্রতিনিধি দল ফের সন্দেশখালি আসবেন বলে রাজ্য সরকারকে জানিয়েছে। এবার শুধু সন্দেশখালি পরিদর্শন নয় একইসঙ্গে রাজ্য পুলিশের ডি জি রাজীব কুমার এবং মুখ্য সচিব বিপি গোপালিকার সঙ্গেও কথা বলবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। গত সপ্তাহে দফায় দফায় অশান্তির ঘটনা ঘটেছিল সন্দেশখালিতে। সেই সময়েই স্থানীয় মহিলাদের একাংশ দাবি করেছিলেন, দিনের পর দিন তাঁদের উপর যৌন নির্যাতন হয়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখতেই গত সোমবার সন্দেশখালি গিয়েছিল রাজ্যের মহিলা কমিশন। স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলে রাজ্যের কমিশনের প্রতিনিধিরা…

আরও পড়ুন
দেশ 

কোন কোন কারণে নির্বাচনী বন্ড প্রকল্পকে অসংবিধানিক বলল শীর্ষ আদালত? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : ২০১৮ সালে মোদি সরকার যে নির্বাচনী বন্ড প্রকল্প চালু করেছিল তাকে ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করে তা ‘বাতিল’ করা উচিত বলে বৃহস্পতিবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন দেশের বিরোধী দলের নেতারা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ নির্বাচনী বন্ড প্রকল্প বাতিলের সুপারিশ করে। সুপ্রিম কোর্ট কী কী কারণ দেখিয়ে নির্বাচনী বন্ড প্রকল্প বাতিল করার সুপারিশ করল শীর্ষ আদালত? প্রথমত, এই নির্বাচনী বন্ড প্রকল্পটিকে অসংবিধানিক বলে শীর্ষ আদালত মনে করছে। বৃহস্পতিবার এই মামলার রায়দানের সময় প্রধান বিচারপতি বলেন, ‘‘এই প্রকল্প অসাংবিধানিক।…

আরও পড়ুন
দেশ 

নির্বাচনী বন্ডকে অসংবিধানিক বলল সুপ্রিম কোর্ট!

বাংলার জনরব ডেস্ক : নির্বাচনী বন্ড প্রকল্পকে অ সাংবিধানিক বলে অভিহিত করলেও সুপ্রিম কোর্ট।বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানাল, নির্বাচনী বন্ড প্রকল্প ‘অসাংবিধানিক’। তাই তা ‘বাতিল হওয়া উচিত’। বৃহস্পতিবারের শুনানিতে শীর্ষ আদালতের তরফে জানানো হয়, নির্বাচনী বন্ড তথ্য জানার অধিকার (আরটিআই) আইনকে লঙ্ঘন করছে। নির্বাচনী বন্ডে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি প্রধান বিচারপতি জানান, ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই) এই ধরনের বন্ড দেওয়া বন্ধ করবে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জাতীয় নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের মাধ্যমে জমা পড়া অনুদান সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে দেবে। সুপ্রিম কোর্টের তরফে সময়সীমা বেঁধে…

আরও পড়ুন
দেশ 

আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন ভারতরত্ন কৃষি বিজ্ঞানী সবুজ বিপ্লবের জনক স্বামীনাথনের কন্যা, অস্বস্তিতে মোদি সরকার!

বাংলার জনরব ডেস্ক : ভারতরত্ন কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন এর কন্যা, মধুরা স্বামীনাথন দিল্লির সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন। প্রখ্যাত কৃষিবিজ্ঞানী তথা সবুজ বিপ্লবের জনকের মেয়ের মন্তব্য ভারতের কৃষকরা দেশের অন্নদাতা, তাঁদের সঙ্গে অপরাধীসুলভ আচরণ করা যায় না। কৃষকদের প্রতিবাদে হরিয়ানা সরকারের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোড়ার প্রতিক্রিয়া হিসাবে মধুরা বুধবার জানিয়েছেন, দেশবাসীকে খাবারের জোগান দেন কৃষকরা। তাই তাঁদের সঙ্গে কোনও ভাবেই অপরাধীসুলভ আচরণ করা যায় না বলেই উল্লেখ করেছেন মধুরা। উল্লেখ্য, সদ্য স্বামীনাথনকে ‘ভারতরত্ন’ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা উদ্‌যাপন করতেই দিল্লির পুসায় ‘ইন্ডিয়ান এগ্রিকালচারাল…

আরও পড়ুন