দেশ 

বেড়াতে গিয়ে দম্পতির নগদ অর্থ বাজেয়াপ্ত! রহস্য কি?

বিশেষ প্রতিনিধি : এই সময় বেড়াতে বেরিয়েছেন! খুব সাবধান! নগদ টাকা নিয়ে বেরোবেন না আর বেরোলেই বিপদ। হতে পারে সমস্ত টাকাটাই বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। কারণ দেশজুড়ে লাগু হয়েছে নির্বাচনী আচরণ বিধি। যার ফলে একসঙ্গে ৫০ হাজার টাকার বেশি নিয়ে বের হওয়া যাবে না একইসঙ্গে ১০ হাজার টাকার বেশি দাবি কোন উপহারও নেয়া যাবে না। তবে তথ্য প্রমাণ হাতের কাছে থাকলে টাকা নিয়ে বের হতে পারেন যা ধরা পড়ে গেলে রিটার্নিং অফিসারের কাছে তথ্য প্রমাণ পেশ করতে পারলে আপনার নগদ অর্থ আপনি ফিরে পাবেন। এই ধরনের একটি ঘটনা ঘটেছে পাঞ্জাব…

আরও পড়ুন
দেশ 

বরুণ গান্ধী কি আমেথি থেকে প্রার্থী হচ্ছেন!

বিশেষ প্রতিনিধি : মা মেনোকা গান্ধীকে উত্তরপ্রদেশের সুলতানপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করলেও ছেলে বরুণ গান্ধীকে এবার প্রার্থী করেনি বিজেপি। উত্তরপ্রদেশের পিলভিট লোকসভা কেন্দ্রটি থেকে বরাবরই বরুণ গান্ধী জিতে আসছেন এমনকি তার আগে তাঁর মা মেনকা গান্ধীও জয়ী হতেন ওই কেন্দ্র থেকে। বরুনের সঙ্গে প্রিয়াঙ্কা এবং রাহুল গান্ধীর যে সুসম্পর্ক রয়েছে সেটা ইতিমধ্যে বিজেপির ঊর্ধ্বতন নেতৃত্ব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। তাই সাম্প্রতিককালে বরুণ গান্ধী নানা বিষয়ে বিজেপির প্রধান নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করতেন আর এই সমালোচনা করার জন্যই হয়তো এবারের লোকসভা নির্বাচনে বিজেপি থেকে তাকে প্রার্থী করা হয়নি। তাকে…

আরও পড়ুন
দেশ 

জেএনইউতে বাম পন্থী ছাত্র সংগঠনের জয়জয়কার

বিশেষ প্রতিনিধি : ভারতের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সব কটি আসন ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করলো বামপন্থী ছাত্র সংগঠন গুলি। অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ আর এস এস এর ছাত্র সংগঠন বহু চেষ্টা করেও জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ঘাঁটি গাড়তে পারল না। ছাত্র সংসদের চারটি পদের জন্য এ নির্বাচন হয়েছিল এই চারটি পদেতেই জয়লাভ করেছে বাম ছাত্র মোর্চা। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন পশ্চিমবাংলার শিলিগুড়ির সন্তান অভিজিৎ ঘোষ। প্রায় সাড়ে চার বছর পর জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।…

আরও পড়ুন
দেশ 

দু’বছর ধরে বিধানসভায় পাস হওয়া বিল আটকে রেখেছেন রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেরল সরকার

বাংলার জনরব ডেস্ক : প্রায় দু বছর ধরে কেরল বিধানসভায় পাশ হওয়ার সাতটি বিল। রাষ্ট্রপতি অনুমোদন না দিয়ে আটকে রেখেছেন এই অভিযোগে সুপ্রিম কোর্টের দারস্ত হলেন কেরলের বিজয়ন সরকার। কেরলের বাম সরকারের (Left Front) বক্তব্য, রাজ্য ও কেন্দ্র সম্পর্কের বিষয় জড়িয়ে না থাকা সত্ত্বেও প্রায় দু’বছর কেরল বিধানসভায় পাশ করানো ৭টি বিল আটকে রয়েছে। রাজ্যপালের কাছে বার বার দরবার করেও লাভ হয়নি। সরকারের দাবি, এক্তিয়ারের বাইরে গিয়ে বার বার রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল। একাধিক বিলে তিনি স্বাক্ষর করছেন না। এর জেরে রাজ্য সরকারের কাজে জটিলতা তৈরি হচ্ছে। স্বরাষ্ট্র…

আরও পড়ুন
দেশ 

মোদির রাজ্যে লোকসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই বিজেপি প্রার্থী! নেপথ্যে রহস্য?

বিশেষ প্রতিনিধি : খানিকটা উলট পুরান বললে অতুক্তি হবে আরএসএস এবং বিজেপির গড় বলা হয় যে রাজ্যকে সেই রাজ্যের নেতারা বা প্রার্থী যখন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান। তখন প্রশ্ন উঠে সবকিছু ঠিকঠাক আছে তো! নাকি প্রচারের ঝা চকচকে আড়ালে অন্ধকার রয়েছে যেটা আমাদের কাছে আসছে না! এ কথাগুলো বলছি এ কারণেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যেই দু দুজন বিজেপি প্রার্থী লোকসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন! শনিবার সকালেই গুজরাটের ভদোদরা কেন্দ্রের বিজেপি প্রার্থী রঞ্জন ভাট আচমকা সোশাল মিডিয়ায় জানিয়ে দেন, তিনি ব্যক্তিগত কারণে লোকসভা নির্বাচনে লড়তে চান না। শনিবারই বিকালের…

আরও পড়ুন
দেশ 

আয়কর অভিযানের পরেই ৫৮৪ কোটি টাকা নির্বাচনী বন্ডে বিজেপিকে দিয়েছে মেঘা ইঞ্জিনিয়ারিং! স্বচ্ছ ভারত গড়তে গিয়ে তহবিল বৃদ্ধি বিজেপির!

বিশেষ প্রতিনিধি : সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ ছিল হিসাব বহির্ভূতভাবে আকবর রোডে অবস্থিত কংগ্রেসকে নাকি কোটি কোটি টাকা চাঁদা দিয়েছে সে জন্যই ২০১৯ সালে সেই কোম্পানিতে আয়কর হানা দেয়। আয়কর দফতর আদালতে অভিযোগ করেছিল লিখিতভাবে তেলেঙ্গানার মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্টাকচার লিমিটেড’ নামে এই কোম্পানিটি হিসাব বহির্ভূত ভাবে কংগ্রেসকে সাহায্য করেছে চাঁদা দিয়েছে। তবে এ কথা বললেও নির্দিষ্ট কোন তথ্য প্রমাণ তুলে ধরতে পারেনি একটি ডায়েরি থেকে শুধুমাত্র আকবর রোডের ঠিকানা তুলে ধরা হয়েছিল। এই কারণেই ২০১৯ সালে এই সংস্থাটির বিরুদ্ধে আয়কর দফতর তল্লাশি চালায়। আর এই তল্লাশি চালানোর পরেই নির্বাচনী বন্ড…

আরও পড়ুন
দেশ 

আবগারি দুর্নীতির মুল পান্ডা বিজেপিকে নির্বাচনী বন্ডে বিপুল অংকের চাঁদা, তাঁর সাক্ষ্যের ভিত্তিতে অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার! মুখ লুকাচ্ছে বিজেপি!

বাংলার জনরব ডেস্ক : আবগারি দুর্নীতি মামলায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে আসলে বিজেপি বেকায়দায় পড়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। এতদিন ধরে বিজেপি যে দুর্নীতিমুক্ত ভারত গড়ার স্বপ্ন দেখাচ্ছিল ভারতবাসীকে কাজে আদতে সত্য নয় সেটা প্রমাণিত হয়ে গেল ইলেক্টোরাল বন্ড থেকে। যার সাক্ষীর ভিত্তিতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইদি দেখা যাচ্ছে তিনি নির্বাচনী বন্ডে সবচেয়ে বেশি টাকা দিয়েছে বিজেপিকে। দিল্লির আবগারি দুর্নীতি মামলার সবচেয়ে বড় কিং পিন শরৎচন্দ্র রেড্ডি নিরবে এ কাজটি করেছিলেন নিজেকে বাঁচার জন্য। কিন্তু মুশকিল হলো সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেক্ট্রাল বন্ড সংক্রান্ত তথ্য বাইরে…

আরও পড়ুন
দেশ 

উড়িষ্যায় নবীনের সঙ্গে জোট করতে ব্যর্থ বিজেপি! ৩৭০ এর উল্লাস কি থেমে যাবে?

বাংলার জনরব ডেস্ক : ৩৭০ আসনের লক্ষ মাত্রা ধার্য করে বিজেপি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। এককভাবে তারা ৩৭০ পেতে চায় আর এনডিএ নিয়ে ৪০০ পার করতে চাই। এজন্যই বিভিন্ন রাজ্যের ছোট ছোট রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করার জন্য তৎপরতা দেখিয়েছে। বিহারে নীতিশ কুমারকে ভাঙিয়ে এনে নিজেদের এনডিএ জোটে সামিল করেছে অন্যদিকে প্রায় কয়েক দশক পর উড়িষ্যার বিজেডিকে এনডিএ জোটে সামিল করার উদ্যোগ নিয়েছিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  তিনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কে বন্ধু বলে সম্মোধন করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত উড়িষ্যাতে আসন সমঝোতা হলো না বলেই জানা গেছে।…

আরও পড়ুন
দেশ 

গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

বাংলার জনরব ডেস্ক : লোকসভা ভোটের নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সময়ে গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এক কথায় মোদী সরকার সমস্ত রাজনৈতিক শিষ্টাচারকে ছাপিয়ে গেল। একটু ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে ইন্দিরা গান্ধী ১৯৭৭ সালের মার্চ মাসে দেশ জুড়ে নির্বাচন করেছিলেন ওই সময় সমগ্র দেশজুড়ে জরুরি অবস্থা জারি ছিল। কারণ ১৯৭৭ সালের ১৬ই মার্চ থেকে কুড়ি মার্চ পর্যন্ত দেশ জুড়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। অন্যদিকে ওই বছরই জানুয়ারি মাসে ইন্দিরা গান্ধীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে এ বছর ভোট হবে সাধারন মানুষ ভোটাধিকার দিয়ে যাকে ক্ষমতায় বসাবে তাকেই আমরা…

আরও পড়ুন
দেশ 

দুই নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : নির্বাচন কমিশন দেশ জুড়ে সাধারণ নির্বাচন ঘোষণা করে দিয়েছে। ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা জারি করা হয়েছে এই পরিস্থিতিতে দুই নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে কোন সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিতে পারে না। এখন নিয়োগ প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে একথা আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বলেছে।শুধু তা-ই নয়, আদালত আরও জানায়, ভোটের আগে কমিশনার নিয়োগের উপর স্থগিতাদেশ দেওয়া হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। প্রসঙ্গত, দেশে এক জন মুখ্য নির্বাচন কমিশনার-সহ মোট তিন জন নির্বাচন কমিশনারের থাকার কথা। কিন্তু গত মাসে আচমকাই নির্বাচন…

আরও পড়ুন