মানুষের ভালবাসার জনজোয়ারে গাজীপুরের কবরে শায়িত হলেন উত্তর প্রদেশের জননেতা মুখতার আনসারী
বাংলার জনরব ডেস্ক : মুখতার আনসারির জানাজাকে ঘিরে উত্তরপ্রদেশ জুড়েই জনজোয়ার। বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের বান্দা জেলে সাজাপ্রাপ্ত মুখতারের হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে শনিবারের শেষকৃত্যপর্বে অশান্তির সম্ভাবনা এড়াতে গাজিপুর এবং আশপাশের এলাকাগুলিতে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। শুক্রবার গভীর রাতে বান্দার রানি দুর্গাবতী হাসপাতাল থেকে মুখতারের দেহ নিয়ে যাওয়া হয়েছিল গাজিপুরের পৈতৃক ভিটেয়। উত্তরপ্রদেশ পুলিশের ২৪টি ভ্যান এবং অ্যাম্বুল্যান্স-সহ মোট ২৬টি গাড়ি ছিল কনভয়ে। ৪০০ কিলোমিটার যাত্রাপথে প্রয়াগরাজ, ভাদোহী, কৌশাম্বী, বারাণসীর মতো জেলাগুলিতে ছিল পুলিশি নজরদারি। দেহবাহী অ্যাম্বুল্যান্সে…
আরও পড়ুন