কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ছিনতাই করা হচ্ছে বলে অভিযোগ সোনিয়া – রাহুলের
বাংলার জনরব ডেস্ক : কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ছিনতাই করা হচ্ছে বলে অভিযোগ তুললেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে। এ বিষয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসারও অভিযোগ তুলেছেন তাঁরা। আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সোনিয়া বলেন, ‘‘লোকসভা ভোটের আগে পরিকল্পিত ভাবে এমন পদক্ষেপ করা হচ্ছে। এই ঘটনা শুধু কংগ্রেসের উপর নয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপরেও জঘন্য আঘাত।’’ রাহুল বলেন, ‘‘দেশে আজ গণতন্ত্র নেই। কংগ্রেসের বিরুদ্ধে এই পদক্ষেপ আদতে মোদী-শাহের অপরাধমূলক গতিবিধি।’’ অন্য দিকে, বিচার বিভাগ, আয়কর দফতর-সহ সাংবিধানিক সংস্থাগুলির কাছে খড়্গের আবেদন— ‘‘সত্যই যদি দেশে…
আরও পড়ুন