হেমন্ত সোরেনের বৌদি সীতা সোরেন বিজেপিতে যোগ দিলেন
বাংলার জনরব ডেস্ক : দলের সমস্ত পথ ছেড়ে দিয়েছিলেন মঙ্গলবার সকালে এমনকি বিধানসভার সদস্য ছেড়ে দেন। এরপরেই বেলা করাতে রাজধানী দিল্লি শহরে গিয়ে বিজেপিতে যোগ দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বৌদির সীতা সোরেন।

দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দেন, জেএমএম বিধায়ক সীতা। সেখানে হাজির ছিলেন ঝাড়খণ্ডের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক লক্ষ্মীকান্ত বাজপেয়ী। সূত্রের খবর, দুমকা লোকসভা কেন্দ্রের সীতাকে প্রার্থী করতে পারে বিজেপি।

