মন্মথপুরে ভক্তির বর্ণাঢ্য স্রোত ১১তম প্রণব রথযাত্রায় উৎসবমুখর প্রণব মন্দির এলাকা
বিশেষ প্রতিনিধি : ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যুগাবতার যুগাচার্য্য স্বামী প্রণবানন্দজী মহারাজ-এর ১৩১তম শুভ আবির্ভাব তিথি ও পুণ্যময়ী মাঘীপূর্ণিমা উপলক্ষে মন্মথপুর প্রণব মন্দির প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হল ১১তম প্রণব রথযাত্রা। মানবকল্যাণের আদর্শ ও শাস্ত্রসম্মত ধর্মাচরণের সমন্বয়ে তাঁর বাণীকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই রথযাত্রার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। দুপুর ঠিক ২টোয়, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এবং সমস্ত ধর্মীয় বিধি মেনে মন্মথপুর হিন্দু মিলন মন্দির থেকে শুরু হয় রথের বর্ণাঢ্য পরিক্রমা। আয়োজকদের ভাষায়, এই রথের সারথি স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং রথের মহারথী স্বামী প্রণবানন্দজী মহারাজ এই ভাবনাকে কেন্দ্র করেই সাজানো হয় গোটা…
আরও পড়ুন