জেলা 

দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার স্থানীয় আইএসএফ নেতা রমজান আলী!

বাংলার জনরব ডেস্ক : উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এ বাজি কারখানার বিস্ফোরণের ঘটনায় প্রায় একমাস পরে গ্রেফতার হলেন স্থানীয় আই এস এফ নেতা রমজান আলী। পুলিশের দাবী বাজি কারখানার বিস্ফোরণের নেপথ্যে এই রমজান আলী অভিযুক্ত ছিলেন।সোমবার তাঁকে বারাসাত আদালতে হাজির করানো হয়। বিচারক ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। মাসখানেক আগে দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ন’জনের প্রাণ গিয়েছিল। ঘটনার দিন থেকেই রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ দাবি করেছিলেন, এই বাজি কারবারিদের আশ্রয় দেয় আইএসএফ নেতা রমজান। পরে বারাসত পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায়ও জানান, আইএসএফের ব্লক স্তরের নেতা…

আরও পড়ুন
জেলা 

বন্ধ্যাত্ব নিরাময় বিষয়ক পরামর্শ শিবির

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :  বন্ধ্যাত্ব এক অসুখ। শুধু মহিলারাই নয়, পুরুষেরা ও ভোগে বন্ধ্যাত্বে। এই অসুখ থাকলে বিবাহিত দম্পতির সন্তান জন্ম লাভ করে না। তাই বন্ধ্যাত্ব রোগীরা হীনমন্যতায় ভোগে। আধুনিক চিকিৎসায় বন্ধ্যাত্ব নিরাময় সম্ভব। সঠিক চিকিৎসা ও বিকল্প চিকিৎসা পদ্ধতিতে সন্তান জম্ম লাভ করে।বন্ধ্যাত্ব দম্পতির মুখে হাসি ফোটে। দুই বছর বা এর অধিক সময় কোনো ধরণের জম্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া গর্ভধারণে ব্যর্থ হলে তাকে ডাক্তারি ভাষায় বন্ধ্যাত্ব হিসেবে সংজ্ঞায়িত করা হয়। প্রতি ১০০ জন দম্পতির মধ্যে ৮৪ টি প্রথম বছরে এবং ৯২ টি দম্পতি দ্বিতীয় বছরের মধ্যে গর্ভধারণ করতে…

আরও পড়ুন
জেলা 

আল আমিন মিল্লি মিশনে ভর্তি পরীক্ষা

আজ রবিবার ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ শিক্ষাবর্ষের জন্য জিডি স্টাডি সার্কেল পরিচালিত MCAT টেস্ট পরীক্ষা পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সারা বাংলায় অনুষ্ঠিত হলো। তার মধ্যে আল আমিন মিল্লী মিশনে ১৫০ জনের মতো ছাত্র এবং ছাত্রীরা খুব সুন্দর ভাবে পরীক্ষা দেয় । ছাত্রছাত্রীদের সঙ্গে প্রায় চারশত অভিভাবক এবং অভিভাবিকারা মিশন প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ,একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে আনন্দ প্রকাশ করে । মিশনের কর্মকর্তাদের মধ্যে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা পরিদর্শন করলেন মিশনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব, মিশনের চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার, মিশনের কোষাধ্যক্ষ মোঃ ইমরান সিদ্দিকী।…

আরও পড়ুন
জেলা মুখ্যমন্ত্রীর দরবার 

‘কাঞ্জনজঙ্ঘা’ রক্ষা করে জনমানসে প্রশংসিত ‘ছোট্ট মোরসেলিম’কে সরকারি সাহায্য কেন দেওয়া হবে না !

বাংলার জনরব ডেস্ক : শুধুমাত্র সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির জোরে ১২ বছরের এক কিশোর জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে রক্ষা করলেন তা এক কথায় প্রশংসনীয় । কিন্ত এই কিশোরের বাবা পরিযায়ী শ্রমিক হিসাবে গুজরাটে কর্মরত । এতগুলি মানুষকে বড়সড়ো দূর্ঘটনার হাত রক্ষা করার পর তেমনভাবে সম্মান ও গুরুত্ব কেন পেল না তা নিয়ে ইতিমধ্যে জনমানসে প্রশ্ন উঠতে শুরু করেছে । মমতা সরকার যেখানে কথায় কথায় চাকরি ও অর্থ  দিতে থাকেন সেখানে ছোট্ট মোরসেলিমের অসম্ভব কাজের স্বীকৃতি শুধু মিষ্ঠি মুখ কেন? আবার এটাকে বড় করে প্রচার করে চলেছেন মন্ত্রী ।…

আরও পড়ুন
জেলা 

শারদীয়া উৎসবের আগে নৌকো বাইচ প্রতিযোগিতা 

বিশেষ প্রতিনিধি: শারদীয়া উৎসবের আগে এবং বিশ্বকর্মা ও মনসা পূজার বিসর্জন উপলক্ষ্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের পরিচালনায় ও উত্তর ২৪ পরগনার কানমারী মৎস্য বাজার কমিটির উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিদ্যাধরী নদীতে। এর পাশাপাশি সেরা প্রতিমা ও সেরা মন্ডপ সজ্জার প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বিদ্যাধরী নদীবক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী বশিষ্ঠানন্দজী মহারাজ ও স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো ৷ উত্তর ২৪ পরগণার ন্যাজাট থানা এলাকার কানমারী বাজার, হাটগাছি, বাউনিয়া, বয়ারমারী গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের মধ্যে এই নৌকো বাইচ প্রতিযোগীতা দেখতে ব্যাপক উৎসাহ দেখা যায়। বিদ্যাধরী…

আরও পড়ুন
জেলা 

স্কুল ক্যাম্পাসের মধ্যেই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের হাতাহাতি ভিডিও ভাইরাল হতেই বিপত্তি, কেন এই হাতাহাতি? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : সরকার অনুমোদিত ও সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় গুলিতে যেসব শিক্ষক শিক্ষিকার চাকরি করেন তারা যে ছাত্র-ছাত্রীদের স্বার্থে সবাই চাকরি করেন তা বলা যাবে না। বেশ কিছু শিক্ষক-শিক্ষিকা আছেন যারা সত্যিকার অর্থে শিক্ষা এবং শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে থাকেন এবং তাদের জন্যই নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আর কিছু শিক্ষক আছেন শিক্ষকতাকে নিজের পেশা হিসাবে নিয়েছেন। যদি মধ্যশিক্ষা পর্ষদ কিংবা সরকারের শিক্ষা দপ্তর নিয়মিত স্কুল গুলোকে পরিদর্শন করে তাহলে দেখতে পাওয়া যাবে প্রতিটা বিদ্যালয়ে কয়েকজন শিক্ষক সময় মত আসেন না। এ নিয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে দ্বন্দ্ব হয় বলে খবর পাওয়া…

আরও পড়ুন
জেলা 

ছোট ভাই গুলি চালালো বড় ভাইকে, মালদহের ঘটনায় চাঞ্চল

বাংলার জনরব ডেস্ক : পারিবারিক অশান্তিতে এক ভাই আরেক ভাইকে গুলি করলো। আর এই গুলি চালানোর অভিযোগ উঠেছে নিজের দাদার বিরুদ্ধে ।ঘটনাটি ঘটেছে শুক্রবার মালদহের রতুয়ায়। স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ প্রৌঢ়ের নাম শেখ মোস্তাক। ৪৫ বছরের ওই প্রৌঢ়কে তাঁর দাদা শেখ গেনা গুলি করেন বলে অভিযোগ। বিকেলে মালদহের রতুয়া থানার বাহারালের উত্তর সাহাপুর এলাকার এই ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে গুলি চলেছে এবং অভিযুক্ত কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছেন, সে সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্য দিকে, গুলিবিদ্ধ ওই প্রৌঢ়কে নিয়ে যাওয়া হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে। তাঁর…

আরও পড়ুন
জেলা 

ছয় মাস পর জামিন পেলেন অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মণীশ কোঠারি

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত গরুপাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) হিসাবরক্ষক মণীশ কোঠারি। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেছে দিল্লি হাই কোর্ট (Delhi HC)। ৬ মাসেরও বেশি সময় পর জামিন পেলেন মণীশ। হিসাবরক্ষকের জামিনের খবরে খুশি তৃণমূল নেতা। গত বছরের আগস্ট মাসে বীরভূমের (Birbhum) তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেফতার করে সিবিআই। আসানসোল সিবিআই (CBI) আদালতে প্রথমদিকে এই মামলা চলে। পরে চলতি বছরের শুরুতে অনুব্রতর হিসাবরক্ষক (CA), বোলপুরের বাসিন্দা মণীশ কোঠারিকে তলব করা হয়, তৃণমূল নেতার সম্পত্তি সংক্রান্ত নথিপত্র দেখতে চেয়ে। তাঁকে দিল্লির…

আরও পড়ুন
জেলা 

স্পিকারের কনভয় দুর্ঘটনার কবলে, আহত পাইলট কারের চালক

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে একটি অনুষ্ঠানের যোগ দিয়ে ফেরার সময় রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কনভয় দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে।স্পিকারের কনভয়ে থাকা একটি পুলিশের পাইলট গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের গোচারণের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, কুলতলিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন স্পিকার। তাঁর গাড়ির সামনে ছিল একাধিক পুলিশের গাড়ি। তার মধ্যেই একটি গাড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দেওয়ালে ধাক্কা দেয়। তাতে চোট পান ওই গাড়ির চালক। তাঁকে তড়িঘড়ি পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।…

আরও পড়ুন
জেলা 

অভিনব জালিয়াতি চক্র বাংলায়! মাসিক আয় পনেরো হাজার, সাড়ে আট কোটির নোটিশ আয়কর দফতরের নেপথ্যে রহস্য কী?

বাংলার জনরব ডেস্ক : অভিনব প্রতারণা এবং জালিয়াতি ধরা পড়লো হাওড়াতে। অন্যের আধার কার্ড প্যান কার্ড ব্যবহার করে কোম্পানি খুলে লক্ষ লক্ষ টাকা মুনাফা করা হয়েছে। আর যার নামে কোম্পানি খুলে লক্ষ লক্ষ টাকা মুনাফা করা হয়েছে তিনি কিছুই জানেন না আদতে তিনি মাত্র মাসে ১৫০০০ টাকা আয় করেন। হাওড়া চামরাইল দক্ষিণপাড়ার বাসিন্দা শৌভিক ঘোষ। একটি অনলাইন বিপণন সংস্থার ডেলিভারি বয়ের চাকরি করেন। ২৯ বছরের ওই যুবকের মাসিক আয় হাজার পনেরো টাকা। কিন্তু আয়কর বিভাগের নোটিসে তথ্যপ্রমাণ দিয়ে জানানো হয়, শৌভিক এমন একটি কোম্পানির মালিক যার বার্ষিক লেনদেন সাড়ে ৮…

আরও পড়ুন