জেলা 

গুলিবিদ্ধ তৃণমূল প্রধান, তদন্তে পুলিশ

বাংলার জনরব ডেস্ক :  বুধবার দুপুরে উত্তর দিনাজপুরের এক তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।এই ঘটনায় উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় ব্যাপক চাঞ্চল্য। ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া বাজারের পথ ধরে যাচ্ছিলেন পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহি। অভিযোগ, সেই সময় কালো রংয়ের গাড়ি চড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থলে পৌঁছয়। পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। জড়ো হয়ে যান অন্যান্যরা। খবর দেওয়া হয় গোয়ালপোখর থানায়। ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কৃষ্ণনগরে কবি হেমচন্দ্র বাগচীকে স্মরণ

নিজস্ব সংবাদদাতা: কবি হেমচন্দ্র বাগচী কল্লোল যুগের একজন অন্যতম কবি। কিন্তু তিনি অনেকটাই অনালোচিত থেকে গিয়েছেন। ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ছিল নদিয়ার ভূমিপুত্র কবি হেমচন্দ্র বাগচীর ১১৯তম জন্মজয়ন্তী। কৃষ্ণনগরে কবি হেমচন্দ্র বাগচীর জন্মজয়ন্তী পালন করতে দেখা গেল ‘কবি হেমচন্দ্র বাগচী স্মৃতিরক্ষা সমিতি’-র সদস্যদের। তারা প্রতি বছর কবি হেমচন্দ্র বাগচীর জন্ম দিবস ও প্রয়াণ দিবস পালন করে থাকেন। কবিতা, গান, গল্পপাঠ, আলোচনার মধ্যে দিয়ে তারা কবিকে বিশেষভাবে শ্রদ্ধা-স্মরণ করে থাকেন। এবছরও তারা সেভাবেই কবির জন্মদিনে কবিকে স্মরণ করলেন। হেমচন্দ্র বাগচী (১৯০৪-১৯৮৬ খ্রি.) তাঁর সমকালীন অন্যান্য কবিদের তুলনায় অনেকটাই ব্রাত্য। সরকারি বা বেসরকারি…

আরও পড়ুন
জেলা 

তাঁতশিল্পী ও পরিযায়ী শ্রমিকদের স্বার্থে আন্দোলনের ডাক দিলেন কামরুজ্জামান

বিশেষ প্রতিনিধি: তাঁতশিল্পী ও পরিযায়ী শ্রমিকদের স্বার্থে বিভিন্ন দাবিতে আন্দোলনের ডাক দিল সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। মঙ্গলবার পূর্ববর্ধমান জেলার সমুদ্রগড় স্টেশন সংলগ্ন ডাঙ্গাপাড়ায় এক প্রকাশ্য জনসভায় ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন দেশে পরিযায়ী শ্রমিকদের বেহাল অবস্থা। তাঁতশিল্প রুগ্নশিল্পে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ তাঁত শিল্পী কাজের সন্ধানে বিভিন্ন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন। মোদি সরকারের দেখানো আচ্ছে দিনের স্বপ্ন, মহাপ্রহসনে পরিণত হয়েছে। বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের কোন নিরাপত্তা নেই। প্রতিদিনই পরিযায়ী শ্রমিকরা নানা দুর্ঘটনার কবলে পড়ছেন। প্রতিনিয়ত তাদের মৃতদেহগুলি কফিনবন্দি হয়ে ফিরে আসছে। তাই খাদিশিল্প,…

আরও পড়ুন
জেলা 

ভূয়ো শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফতার এ আই

বাংলার জনরব ডেস্ক : ভূয়ো শিক্ষক নিয়োগের মামলায় মুর্শিদাবাদ জেলার এক শিক্ষা কর্মকর্তাকে গ্রেফতার করল সিআইডি। সোমবার অভিযুক্তকে বহরমপুর আদালতে তোলা হয়। তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিনই এই তদন্তের অগ্রগতির রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা করল তদন্তকারী আধিকারিকরা। মুর্শিদাবাদের সুতির ১ নম্বর ব্লকের গোথা আজিজুর রহমান হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারির ছেলে অনিমেষ তিওয়ারি। তিনি ওই স্কুলের ভূগোলের শিক্ষক ছিলেন। বাবার স্কুলেই ছেলের চাকরি নিয়ে সন্দেহ হওয়ায় মামলা দায়ের হয়। কলকাতা হাই কোর্টের নির্দেশে গত ২১ জানুয়ারি থেকে বহরমপুরের জেলা শিক্ষা ভবন এবং সুতির ওই বিদ্যালয়ে বেশ…

আরও পড়ুন
জেলা 

ভোররাতে বাড়িতে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে বিজেপি নেতাকে গণধোলাই

বাংলার জনরব ডেস্ক : ভোররাতে বাড়িতে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে বিজেপি নেতাকে আটক করে গণধোলাই। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নিচ পেটকাটি এলাকায় । অভিযোগের তির বাবু চন্দ নামে বিজেপি নেতার বিরুদ্ধে। নির্যাতিতা জানান, “সোমবার ভোরে বাবু চন্দ আমার স্বামীকে ডাকেন। আমি তাকে জানাই যে বাড়িতে নেই। এরপর তাকে চলে যেতে বলি। তখন এক গ্লাস জল চান আমার কাছে। জল দিতে যাওয়ার সময় এলাকার কিছু যুবক জোর করে ঘরে ঢোকে। আমাকে না বলেই ছবি তুলতে থাকেন।” মহিলার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা জড়ো হয়ে যান। বিজেপি নেতাকে ঘেরাও করে গণপিটুনি দেয় সকলেই। গণধোলাই শুরু…

আরও পড়ুন
জেলা 

মন্দির বাজারে কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তরা পলাতক

বাংলার জনরব ডেস্ক : এক কলেজ ছাত্রীকে অপহরণ করার পর ধর্ষণ করে তারই পরিচিত ব্যক্তিরা বলে অভিযোগ। গত বৃহস্পতিবারে এই ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছিল মন্দির বাজার থানা এলাকায় তারপরে মন্দিরবাজার থানাতে অভিযোগ দায়ের করা হয়েছিল গত শুক্রবার রাতে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দিরবাজার থানার সেকেন্দারপুরের এক বিবাহিত ছেলের সঙ্গে কলেজের প্রথম বর্ষের ছাত্রীর সম্পর্ক জড়িয়ে ছিল। পরশু দিন উস্তি থানার লজের সামনে তাদের ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, ওই যুগলকে অনুসরণ করে সেকেন্দারপুরের দুজন। অভিযুক্তদের…

আরও পড়ুন
জেলা 

দুর্নীতি দমন শাখার হাতে রাজ্য পুলিশের কনস্টেবল গ্রেফতার ! নেপথ্যে রহস্য কী?

বাংলার জনরব ডেস্ক : শনিবার সকালেই রাজ্য পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ওই কনস্টেবলে কনস্টেবল এর বিরুদ্ধে অভিযোগ তিনি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মালিক। শনিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে। পুলিশ সূত্রে খবর, ধৃত কনস্টেবলের নাম মনোজিৎ বাগীশ। বোলপুর থানায় কর্মরত ছিলেন ওই কনস্টেবল। তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির হদিস পান রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। এর পর শনিবার মনোজিৎকে গ্রেফতার করা হয়েছে। খোদ কনস্টেবলের গ্রেফতারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের একটি সূত্রে খবর, আগে হাওড়া গ্রামীণ এলাকায় কর্মরত ছিলেন ওই কনস্টেবল। তার আগে তিনি…

আরও পড়ুন
জেলা 

নবগঠিত কংগ্রেস জোটের বাইনান গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ঘিরে সাধারণ মানুষের উদ্দীপনা তুঙ্গে

বিশেষ প্রতিনিধি: সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে হাওড়া জেলার বাগনান থানার বাইনান গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কেড়ে নেয় কংগ্রেস জোট। এই জোটে আছে কংগ্রেস ছাড়াও সিপিএম এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সাধারণ মানুষের মধ্যে এই পঞ্চায়েতকে ঘিরে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ল আজ শুক্রবার দুয়ারে সরকার প্রকল্পকে ঘিরে। জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন জোট পরিচালিত বাইনান গ্রাম পঞ্চায়েত দ্বারা বাইনান বামনদাস হাইস্কুলে “দুয়ারে সরকার ” অনুষ্ঠিত হয় ।জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেসে কমিটির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মমতাজ আহমেদ ও…

আরও পড়ুন
জেলা 

তৃনমূল নেতাকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় মারধর করলেন বিধবা মহিলা! নেপথ্যে রহস্য কী? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : চাকরি করে দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন তৃণমূলের একটা নেতা বলে অভিযোগ কিন্তু নানা কারণে সেই টাকা ফেরত দিচ্ছিলেন না। টাকা ফেরত চাইলেই বিভিন্ন রকম অজুহাত তৈরি করা হতো বলে অভিযোগ। আর এরই পরিপ্রেক্ষিতে রাস্তার উপরে দাঁড়িয়ে এক তৃণমূল নেতা জামার কলার ধরে মারধর করলেন এক বিধবা মহিলা। অন্য দিকে, ওই তৃণমূল নেতার স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে অভিযোগকারিণী মহিলাকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের কয়লাঘাটা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, স্বপন দাস নামে ওই তৃণমূল নেতা কয়লাঘাটা বুথ থেকে পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছিলেন। তবে হেরে…

আরও পড়ুন
জেলা 

নরেন্দ্রপুরে মৃত সাহিদ মন্ডলের বাবার সঙ্গে দেখা করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট, খুনের কিনারা করতে সিবিআই তদন্ত চান সাহিদের বাবা শাহজাহান মন্ডল!

বিশেষ প্রতিনিধি : গত ১৪ই আগস্ট দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে খুন হন সাহিদ মন্ডল নামে এক যুবক। এই ঘটনার একমাস অতিবাহিত হওয়ার পরেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরপরেই দীর্ঘদিন ধরে বিচার না পেয়ে ক্ষোভে ফুসছে শাহিদের বাবা শাজাহান মন্ডল সহ তাদের গোটা পরিবার। এই প্রেক্ষাপটে সম্প্রতি মৃত সাহিদের বাবা শাহজাহান মন্ডল এর সঙ্গে দেখা করেন রাজ্যের একমাত্র ধর্মনিরপেক্ষ দলের বিরোধী মুখ পীরজাদা নওশাদ সিদ্দিকী। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাদের সন্তানের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওশাদ সাহেব…

আরও পড়ুন