জেলা 

কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন, বারাসাত :  উঃ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ন গোস্বামীর নেতৃত্বে জেলা পরিষদের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদ বন্টন হল শুক্রবার। জেলা পরিষদের বিগত বোর্ডের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ হিসাবে সুনামের সঙ্গে কাজ করার ফল পেল একেএম ফারহাদ। এবারও একই দপ্তর পেল এই লড়াকু তরুণ শিক্ষক নেতা।শপথ পরবর্তী সংবাদপত্রের মুখোমুখি হয়ে একেএম ফারহাদ বলেন মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়,রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী ফিরহাদ হাকিম,জ্যোতিপ্রিয় মল্লিক,পার্থ ভৌমিক সহ উচ্চ নেতৃত্বের নির্দেশ মতো প্রশাসন ও দলীয়…

আরও পড়ুন
জেলা 

পাঠভবন ডানকুনিতে ‘বাঘিনীর’ প্রশিক্ষণ শিবিরে পুলিশ কমিশনার অমিত পি জাভালগি

নিজস্ব প্রতিবেদন :চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে, ডানকুনি থানার তত্ত্বাবধানে, পাঠভবন ডানকুনি তে অনুষ্ঠিত হল ‘বাঘিনী’ প্রশিক্ষণ শিবির। চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে শুরু হয় এই শিবির। শুক্রবার ছিল তার অন্তিম পর্ব। সেই উপলক্ষে বিদ্যালয়ে উপস্থিত হন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার শ্রী অমিত পি জাভালগি, এ.সি.পি মহঃ আলি রেজা ও ডানকুনি থানার আই.সি. তাপস সিনহা সহ আরও একাধিক পুলিশ আধিকারিক। মূলত নারী সুরক্ষা কথা মাথায় রেখেই, তাদের ছোট বয়স থেকেই আত্মরক্ষার প্রশিক্ষণের লক্ষ্যেই শুরু হয় এই ‘বাঘিনী’ প্রকল্প। এবার পাঠভবন ডানকুনির ৬০ জন ছাত্রী এই ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহন…

আরও পড়ুন
জেলা 

চুরির অপবাদ দিয়ে গণধোলাই মাথা ন্যাড়া করার পর আত্মঘাতী নাবালক, নেপথ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের হাত অভিযোগ স্থানীয়দের, উত্তাল সবং

বাংলার জনরব ডেস্ক : চুরির মিথ্যা অপবাদ দিয়ে নাবালককে গণধোলাই দেয়া হয়েছিল পরে ওই ওই নাবালকের মাথা ন্যাড়া করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার পরের দিনে ওই নাবালকের দেহ উদ্ধার হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরের সবং। ঘটনার পেছনে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের হাত রয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তদন্তে নেমে ছয়জনকে গ্রেফতার করেছে সবং থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মা নেই ওই নাবালকের বাবা কাজের সন্ধানে রয়েছে ওড়িশায়। দাদা পরমেশ্বর থাকেন নারায়ণগড়ে নিজের শ্বশুরবাড়িতে। ১৩ বছরের শুভ নায়েক একাই থাকত দাঁররা গ্ৰাম পঞ্চায়েতের বড়চাহারা…

আরও পড়ুন
জেলা 

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নির্বাচিত হলেন একেএম ফারহাদ

বিশেষ প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতি অনেক আগেই নির্বাচিত হয়েছিল। বাকি ছিল কর্মাধ্যক্ষ পদগুলি নির্বাচন। আজ শুক্রবার ২৯ শে সেপ্টেম্বর ছিল সেই পদগুলি নির্বাচন। এদিন পুনরায় বন ও ভূমি কর্মাধ্যক্ষ হিসেবে পীরজাদা এ কে এম ফারহাদ সাহেবকে বেছে নেন বেছে নিয়েছেন তৃণমূল নেতৃত্ব। এই নিয়ে তিনি দ্বিতীয়বারের জন্য এই দায়িত্ব পেলেন। তাঁর  নেতৃত্বের প্রতি যে তৃণমূল দলের কর্মকর্তারা খুশি পুনরায় তাকে এই দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো। এ প্রসঙ্গে আবশ্য পীরজাদা একেএম ফারহাদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এর…

আরও পড়ুন
জেলা 

খড়্গপুরে গয়নার দোকানে ডাকাতির চেষ্টা বাধা দেওয়ায় মালিককে গুলি, আহত আরও এক

বাংলার জনরব ডেস্ক : পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরের গোলবাজার এলাকায় একটি গয়নার দোকানে ডাকাতির চেষ্টা হল শুক্রবার। ডাকাতিতে বাধা দেওয়ায় চলল গুলিও। তাতে আশিসকুমার দত্ত নামে ওই স্বর্ণ বিপণীর মালিক গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। দোকানের এক কর্মীও আহত হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, গয়নার দোকানের মালিক আশিসের বাড়ি মেদিনীপুর শহরে। সকালে তিনি নিজের দোকানে যান। তাঁর সঙ্গে ছিলেন ছেলে। অভিযোগ, দোকান খোলার সময় আচমকা চার-পাঁচ জন আশিসকে ঘিরে ধরেন। তাঁর দোকানে ঢোকার চেষ্টা হয়। বাধা দিলে এক জন আশিসকে লক্ষ্য করে গুলি চালান।…

আরও পড়ুন
জেলা 

হুগলির গোবিন্দপুরে নবী দিবস পালন

গতকাল ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার, হুগলির দাদপুর থানার গোবিন্দপুর মসজিদ প্রাঙ্গণে,বিশ্ব নবী দিবস উপলক্ষে সকাল থেকে ছাত্রদের নিয়ে কলেমা শরীফ,দরুদ শরীফ, কুরআন শরীফ ইত্যাদি পাঠ করা হয়। দ্বিতীয় অধ্যায় কেরাত,গজল প্রতিযোগিতা হয়। তৃতীয় অধ্যায় গুনীজন সম্মাননা জ্ঞাপন করা হয়। চতুর্থ অধ্যায়,সিরাতুন্নবি জলসা ও সকল দেশ বাসীর জন্য কল্যান কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত করা হয়। কেরাত ও গজলের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় সমস্ত প্রতিযোগিতার জন্য শান্তনা পুরস্কার ছিল তারপর গুণীজন সংবর্ধনা দেয়া হয় মসজিদের একনিষ্ঠ খাদেম সৈয়দ গোলাম মোক্তাদের,আবামা-র সভাপতি আবু আফজাল জিন্না,এবং…

আরও পড়ুন
জেলা 

নিউটাউনে মিলাদুন্নবী উপলক্ষে শিশু কিশোরদের বর্ণাঢ্য পদযাত্রা

বিশেষ প্রতিনিধি: নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী এর অনুষ্ঠানে নিউটাউনের যাত্রাগাছি থেকে শুলু্ংগুড়ি পর্যন্ত শিশু-কিশোরদের বর্ণাঢ্য পদযাত্রা এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রায় ২০০০ শিশু কিশোর অংশ নেয় এই পদযাত্রায়, হাতে ছিল তাদের সৌহার্দ্য সম্প্রীতির পোস্টার আর মুখে ছিল শান্তির বার্তা। পদযাত্রার আয়োজনে শিশু-কিশোরদের উৎসাহ দিতে এলাকার বিভিন্ন বয়সের মানুষজনদের উৎসাহ ছিল দেখার মতো। নিউটাউন থানার পক্ষেও পথচারীদের অসুবিধে যাতে না হয় সে ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। অনুষ্ঠানটির পরিচালনায় ছিল দানবীর মহসিন লাইব্রেরি, যাত্রাগাছি।

আরও পড়ুন
জেলা 

বিশ্ব নবী দিবসে আমতায় কুরআন বিতরণ কর্মসূচী

বিশেষ প্রতিনিধি:  বিশ্ব নবী দিবস উপলক্ষে আমতার খড়দহ গ্রাম ও তেতুলিয়া পাড়া এই দুটি গ্রামে অনুষ্ঠিত হলো কুরআন বিতরণ কর্মসূচী।খড়দহ মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা আনারুল আয়মাদার সাহেব এর আয়োজনে ও তত্ত্বাবধানে খড়দহ ও তেতুলিয়া পাড়া এই দুটি গ্রামে অনুষ্ঠিত হলো কুরআন বিতরণ কর্মসূচী। মাওলানা আনারুল সাহেব আল কুরআন এর তেলাওয়াত ও তার বঙ্গানুবাদ পাঠের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয় ।প্রোগ্রামে বক্তব্য রাখেন গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কোরআনের সাতটি ভাষায় অনুবাদ পৌঁছে দেওয়ার কান্ডারী,আল কুরআন একাডেমী লন্ডন এবং দ্যা কুরআন স্টাডি সার্কেলের কনভেনর মাওলানা মহ: রাকিব হক সাহেব উনার বক্তব্যে বলেন…

আরও পড়ুন
জেলা 

পাওনা আদায়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে ধর্ষণ এএসআইয়ের!

বাংলার জনরব ডেস্ক : পাওনা আদায়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগে বারাকপুর (Barrackpore) পুলিশ কমিশনারেটের বাসুদেবপুর থানার এএসআই। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের নাম সঞ্জীব সেন। বারাকপুরের বাসুদেবপুর থানার এএসআই পদে কর্মরত তিনি। অভিযোগকারী জানিয়েছেন, একজনকে তিনি ১০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। সেই টাকা উদ্ধার করতে পারছিলেন না। পাওনা আদায়ের প্রতিশ্রুতি দিয়েই শ্যামনগরের বাসিন্দা ওই যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় অভিযুক্ত সঞ্জীব সেন। যুবতীর অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়েই তাঁকে ধর্ষণ করে ওই পুলিশ কর্মী। অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন…

আরও পড়ুন
জেলা 

অবৈধ স্ত্রীকে পেনশন! ডি আই পদ কী জমিদারি ভেবেছেন! বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অপসারিত দক্ষিণ ২৪ পরগনার ডি আই

বাংলার জনরব ডেস্ক : একই দিনে একই এজ্লাস একই বিচারপতি দুই জেলার দুজন ডিআইকে বদলির নির্দেশ দিলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে এখনো সাধারন মানুষকে ইনসাফ পাইয়ে দেওয়ার লড়াই সামিল রয়েছেন তা বারবার প্রমাণ করছেন। প্রথম স্ত্রীকে বাদ দিয়ে দ্বিতীয় অবৈধ স্ত্রীকে পেনশন দেওয়ার কারণে দক্ষিণ ২৪ পরগনার ডিআইকে অবিলম্বে বদলির নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই নির্দেশ ঘিরে শিক্ষা মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। সকালে মুশিদাবাদের ডিআইকে বদলে নির্দেশ দিয়েছিলেন আর্থিক বিকেল বেলায় দক্ষিণ ২৪ পরগনার ডিআই সুজিত কুমার হাইতকে অপসারণের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার একটি…

আরও পড়ুন