জেলা 

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নির্বাচিত হলেন একেএম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতি অনেক আগেই নির্বাচিত হয়েছিল। বাকি ছিল কর্মাধ্যক্ষ পদগুলি নির্বাচন। আজ শুক্রবার ২৯ শে সেপ্টেম্বর ছিল সেই পদগুলি নির্বাচন। এদিন পুনরায় বন ও ভূমি কর্মাধ্যক্ষ হিসেবে পীরজাদা এ কে এম ফারহাদ সাহেবকে বেছে নেন বেছে নিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

এই নিয়ে তিনি দ্বিতীয়বারের জন্য এই দায়িত্ব পেলেন। তাঁর  নেতৃত্বের প্রতি যে তৃণমূল দলের কর্মকর্তারা খুশি পুনরায় তাকে এই দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো। এ প্রসঙ্গে আবশ্য পীরজাদা একেএম ফারহাদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফারহাদ সাহেব একইসঙ্গে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পদে আছেন। এই রাজ্যের ৬১৪ টি সরকারি সাহায্য প্রাপ্ত মাদ্রাসা এবং ৪৯৫ টি এম এস কে সহ এস এস কে গুলির শিক্ষক শিক্ষিকারা এই সংগঠনের সদস্য হতে পারবেন।

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পুনরায় নির্বাচিত হয় একেএম ফারহাদকে অভিনন্দন জানিয়েছেন বাংলার জনরবের সম্মানীয় সম্পাদক সেখ ইবাদুল ইসলাম। এবাদুল ইসলাম প্রত্যাশা ব্যক্ত করেছেন আগামী দিনে জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক নারায়ণ গোস্বামী এবং ফারহাদ সাহেবের নেতৃত্বে সমগ্র জেলায় উন্নয়নের জোয়ার আসবে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ