পাঠভবন ডানকুনিতে ‘বাঘিনীর’ প্রশিক্ষণ শিবিরে পুলিশ কমিশনার অমিত পি জাভালগি
নিজস্ব প্রতিবেদন :চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে, ডানকুনি থানার তত্ত্বাবধানে, পাঠভবন ডানকুনি তে অনুষ্ঠিত হল ‘বাঘিনী’ প্রশিক্ষণ শিবির। চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে শুরু হয় এই শিবির। শুক্রবার ছিল তার অন্তিম পর্ব। সেই উপলক্ষে বিদ্যালয়ে উপস্থিত হন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার শ্রী অমিত পি জাভালগি, এ.সি.পি মহঃ আলি রেজা ও ডানকুনি থানার আই.সি. তাপস সিনহা সহ আরও একাধিক পুলিশ আধিকারিক।

মূলত নারী সুরক্ষা কথা মাথায় রেখেই, তাদের ছোট বয়স থেকেই আত্মরক্ষার প্রশিক্ষণের লক্ষ্যেই শুরু হয় এই ‘বাঘিনী’ প্রকল্প। এবার পাঠভবন ডানকুনির ৬০ জন ছাত্রী এই ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহন করে। প্রশিক্ষক শ্রীমতি, মোনালিসা রায় মহাশয়া ছাত্রী দের আত্মরক্ষার বিভিন্ন পদ্ধতি শেখান। পাশাপাশি তাদের যোগ ব্যায়াম ও সার্বিক উন্নয়নের স্বার্থে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেই ব্যাপারেও দিশা দেখান। শুক্রবার প্রশিক্ষণের অন্তিম দিনে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার শ্রী অমিত পি জাভালগি উপস্থিত হন। তাকে পুস্প স্তবক দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড: দেবব্রত মুখোপাধ্যায় মহাশয়। অমিত পি জাভালগি পড়ুয়া দের উদ্দেশ্যে বলেন, ” যদি আপনাদের ভালো নাগরিক হতে হয় তাহলে বিদ্যালয় স্তর থেকেই ট্রেনিং করতে হবে।” পাশাপাশি শিবিরে অংশগ্রহণকারী দের, শিবিরে শেখা পদ্ধতি গুলি নিয়মিত অভ্যাসের কথাও বলেন।


এদিন শিবিরে অংশগ্রহণকারীরা প্রশিক্ষকের নির্দেশনায় আত্মরক্ষার বিভিন্ন পদ্ধতি গুলি প্রদর্শন করেন। তারপর তাদের হাতে শংসাপত্র তুলে দেন পুলিশ কমিশনার শ্রী অমিত পি জাভালগি। পাশাপাশি সপ্তম শ্রেণীর ছাত্রী অথৈ বসু যোগ ব্যায়াম প্রদর্শন করে। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতে পেরে বেশ উৎসাহিত পড়ুয়া।।

