কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন, বারাসাত : উঃ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ন গোস্বামীর নেতৃত্বে জেলা পরিষদের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদ বন্টন হল শুক্রবার। জেলা পরিষদের বিগত বোর্ডের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ হিসাবে সুনামের সঙ্গে কাজ করার ফল পেল একেএম ফারহাদ। এবারও একই দপ্তর পেল এই লড়াকু তরুণ শিক্ষক নেতা।শপথ পরবর্তী সংবাদপত্রের মুখোমুখি হয়ে একেএম ফারহাদ বলেন মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়,রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী ফিরহাদ হাকিম,জ্যোতিপ্রিয় মল্লিক,পার্থ ভৌমিক সহ উচ্চ নেতৃত্বের নির্দেশ মতো প্রশাসন ও দলীয় কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেই চলতে শিখেছি।
আগামী দিনেও দল এবং প্রশাসনের যেকোনো কর্মকাণ্ডে নিজের সর্বোচ্চ উজাড় করে দিতে তিনি কার্পণ্য করবেন না বলে জানায়। দপ্তরের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন বিগত দিনে অত্যন্ত পরিচ্ছন্নতার সাথে কাজ করার যে সুযোগ দল দিয়েছে তাতে তিনি কৃতজ্ঞ।পাশাপাশি এবারও তার প্রতি আস্থার মর্যাদা দিতে তিনি তৎপরতার সঙ্গে কাজ করবেন বলে জানায়। সাধারণ মানুষের পরিষেবায় যে কোন পদক্ষেপ গ্রহণ করতে এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সকলের সহযোগিতা তিনি কামনা করেন।


