জেলা 

ডিভিসি জল ছাড়ায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক আমতা দু’নম্বর ব্লকে

বিশেষ প্রতিনিধি: ডিভিসির পক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার কিউসেক জল ছাড়ার পরিপ্রেক্ষিতে হাওড়া জেলার উদয়নারায়নপুর ও আমতা কেন্দ্রে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমতা কেন্দ্রের সার্বিক বন্যা পরিস্থিতির মোকাবেলা নিয়ে আলোচনার হয় আমতা দু নম্বর ব্লক জয়পুরেতে আমতা ২ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক সৈয়দ মাসুদুর রহমান সাহেবের অফিসে | এই বৈঠকে ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয় এর সঙ্গে ছিলেন আমতা দু’নম্বর ব্লক স্বাস্থ্য উন্নয়ন আধিকারিক শ্রী অনিন্দ্য শিকদার মহাশয় সহ অন্যান্যরা | উক্ত বৈঠকে সার্বিক বন্যা পরিস্থিতি সহ ভাটোরা – ঘোড়াবেড়িয়া দ্বীপ অঞ্চলের বন্যা পরিস্থিতি, কুলিয়াঘাট ,টাকিপাড়া ঘাট ,…

আরও পড়ুন
জেলা 

হুগলির ভাস্তারা হাই মাদ্রাসাতে নবি দিবস পালন

বিশেষ প্রতিনিধি : ৪ অক্টোবর বুধবার হুগলির গুড়াপ থানার অন্তর্গত ভাস্তারা হাই মাদ্রাসাতে নবি দিবস পালিত হয়। মাদ্রাসার ছাত্র ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। কেরাত ও গজল পাঠ করেন ছাত্র ছাত্রী রা।সভার সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক চন্দ্র শেখর বিট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না। বক্তব্য রাখেন মাওলানা মোঃ আব্দুল লতিফ সাহেব, মোঃ ইব্রাহীম ও হাফেজ মাওলানা আবু আফজাল সাহেব। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন শিক্ষক সেখ সামসুদ্দিন। সকল বক্তাদের বক্তব্যে উঠে আসে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে মানবিকতা…

আরও পড়ুন
জেলা 

সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গেলেন মন্ত্রী ও আমলা

বাংলার জনরব ডেস্ক : সিকিমে মেঘভাঙা বৃষ্টির  বিপর্যয়ের ফলে উত্তরবঙ্গে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, সিকিম এবং দার্জিলিং পাহাড় পেরিয়ে তিস্তা সমতলে প্রবেশ করছে জলপাইগুড়ি জেলায়। ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিবকে বিশেষ নির্দেশ দিয়েছেন। উত্তরবঙ্গের দিকে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন মন্ত্রিসভার সিনিয়র সদস্য এবং আইএএস আধিকারিকেরা। বুধবার ভোরে উত্তর সিকিমে মেঘভাঙা বৃষ্টি হয়। বিপুল পরিমাণ জলরাশি ধরে রাখতে পারেনি বাঁধ। ফলে লোনক হ্রদ ফেটে পড়ে সেই জল তিস্তার বুক দিয়ে বইতে শুরু করে। এর জেরে সেই সময়…

আরও পড়ুন
জেলা 

‘ শিক্ষা সংকল্প ‘ পুরষ্কারে পুরষ্কৃত রাজদূত সামন্ত

অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া, হাওড়া :-  গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া ১ নং ব্লকের হাটগাছা অঞ্চলের বাড়মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরেই প্রাতিষ্ঠানিক শিক্ষার সমান্তরাল সামাজিক ও পরিবেশ শিক্ষার পাঠ দিয়ে আসছে। কারণ বর্তমান পরিস্থিতিতে বর্তমান সমাজ পরিবেশে ভয়ঙ্কর সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে।সমাজ ব্যবস্থা ও আজ তার অস্তিত্বের সঙ্গে লড়াই করছে।আর সেই সংকটময় পরিস্থিতিতে বিদ্যালয় তার দায়িত্ব ও কর্তব্য এড়িয়ে যেতে পারে না। এই দায়িত্ব ও কর্তব্যকে সামনে রেখে বাড়মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত তাঁর সহকর্মীদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের কচি কাঁচা পড়ুয়াদের মাধ্যমে এলাকার মাংরাজপুর ও বাড়মাংরাজপুর মানুষদের সহযোগিতায় দায়িত্বশীল নাগরিক…

আরও পড়ুন
জেলা 

হুগলি জেলার আরামবাগ ও হরিপালে কুরআন বিতরণ কর্মসূচী

বিশেষ প্রতিনিধি: বিশ্ব নবী দিবস উপলক্ষে আরামবাগ থানার দৌলতপুর ও হরিপাল থানার অন্তর্গত দঁকে এই দুটি গ্রামে অনুষ্ঠিত হলো বিনামূল্যে পবিত্র অনুবাদকৃত কুরআন বিতরণ কর্মসূচী।সান্তাজ আলি সাহেবের আয়োজনে ও তত্ত্বাবধানে আরামবাগের দৌলতপুর গ্রামে অনুষ্ঠিত হলো কুরআন বিতরণ কর্মসূচী। মাওলানা সৈয়দ মুরতুজা আল কুরআন এর তেলাওয়াত ও তার বঙ্গানুবাদ পাঠের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয় ।প্রোগ্রামে বক্তব্য রাখেন গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কোরআনের সাতটি ভাষায় অনুবাদ পৌঁছে দেওয়ার কান্ডারী,আল কুরআন একাডেমী লন্ডন এবং দ্যা কুরআন স্টাডি সার্কেলের কনভেনর মাওলানা মহ: রাকিব হক সাহেব উনার বক্তব্যে বলেন কুরআন এসেছে নিজের জীবন গঠন করার…

আরও পড়ুন
জেলা 

শিক্ষা সম্মাননা প্রদান ও ‘টার্গেট মাধ্যমিক’ শিরোনামে দিনাজপুরের বেস আন-নূর মডেল স্কুলে কর্মশালা

বিশেষ প্রতিনিধি: দক্ষিণ দিনাজপুরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বেস আন-নূর মডেল স্কুলে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল একদিনের এক কর্মশালা। কর্মশালার শিরোনাম ছিল ‘টার্গেট মাধ্যমিক’। এবছর যারা দশম শ্রেণির ছাত্র-ছাত্রী, তারা তো ছিলই, তাদের সঙ্গে ছিল বর্তমান সময়ের অষ্টম-নবম এর ছাত্র-ছাত্রীরাও। মাধ্যমিক ২০২৪ পরীক্ষার্থীদের জন্য এই পরীক্ষায় সফলতার রাস্তা তৈরি করতে হয় কীভাবে সে সম্পর্কে সবিস্তারে বলেন দুর্গাপুর বিজড়া হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিন, ভূগোলের বিশিষ্ট শিক্ষিকা মিতালী মুখার্জী ইতিহাসের বিশিষ্ট শিক্ষক সাহাবুল ইসলাম গাজী এবং অংকের বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল। অষ্টম-নবম শ্রেণি থেকে মাধ্যমিকের টার্গেট তৈরি করে ফেলা উচিত এবং…

আরও পড়ুন
জেলা 

TMC Bus Accident : দিল্লি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তৃণমূলের বাস, হতাহতের কোনো খবর নেই !

বাংলার জনরব ডেস্ক : সড়ক পথে দিল্লি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তৃণমূলের বাস। ঝাড়খণ্ডে পুরুলিয়ার কর্মীদের নিয়ে যাওয়া বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে  হতাহতের কোনও খবর নেই। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে ফিরে আসার নির্দেশ দিয়েছে রাজ্যের শাসকদল। ১০০ দিনের কাজ করেও যাঁরা টাকা পাননি, সেই জব কার্ড হোল্ডারদের নিয়ে দিল্লি যাচ্ছে তৃণমূল। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রাজধানীতে দলের কর্মসূচি রয়েছে। শনিবার বিভিন্ন জেলার কর্মীদের নিয়ে কলকাতা থেকে তৃণমূলের অনেকগুলি বাস দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। সূত্রের খবর, পুরুলিয়ার কর্মীরা যে বাসটিতে ছিলেন, ঝাড়খণ্ডে সেই বাস দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাটির ঢিবির…

আরও পড়ুন
জেলা 

Couple Death : খড়দহে এক বাড়ি থেকে স্বামী ও স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে

বাংলার জনরব ডেস্ক : রবিবার সকালে উত্তর ২৪ পরগণার খড়দহের পাতুলিয়ায় স্বামী  স্ত্রীর জোড়া দেহ উদ্ধার নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে । অনেকে মনে করছে স্ত্রীকে খুন করার পর স্বামী আত্মঘাতী হয়েছেন । তবে এই জোড়া খুনের নেপথ্যে তৃতীয় কোনো ব্যক্তি আছেন কিনা তা খতিয়ে দেখবে পুলিশ । স্থানীয়দের দাবি, প্রথমে স্ত্রী পূজার গলার নলি কেটে খুন করে তার পর নিজের গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন স্বামী পাপ্পু সাউ। জানা গিয়েছে, দম্পতির মধ্যে সাংসারিক বিষয় নিয়ে নিত্য গোলমাল চলত। তারই চরম পরিণতিতে এই ঘটনা ঘটল কি না তা খতিয়ে…

আরও পড়ুন
জেলা 

অবসরকালীন ভাতা দ্বিগুণ পেলেন হাওড়ার কনকলতা ভট্টাচার্য

বাংলার জনরব ডেস্ক :  রাজ্য সরকারের নিয়ম আছে সরকারি কর্মীর বয়স শতবর্ষ অতিক্রান্ত হলে তিনি অবসরকালীন ভাতা দ্বিগুণ পাবেন।তাঁর আগে ঐ সরকারি কর্মীর মৃত্যু হলে তার স্ত্রী অবসরকালীন ভাতা পেয়ে থাকেন। তিনি শতবর্ষ অতিক্রম করলে ভাতা দ্বিগুণ পাবেন। সেই নিয়মই বাস্তবায়িত হল হাওড়ায়। হাওড়া নিবাসী কনকলতা ভট্টাচার্য হাওড়া জেলা তথা রাজ্যে প্রথম শতবর্ষের বেশি বয়সী অবসরকালীন দ্বিগুণ ভাতা পেয়ে ইতিহাস সৃষ্টি করলেন। হাওড়া জেলা সহ রাজ্যের এই প্রথম কেউ শতবর্ষের বেশি বয়সে অবসরকালীন দ্বিগুণ ভাতার সুবিধা পেলেন। হাওড়া নিবাসী তারাশঙ্কর ভট্টাচার্য হাওড়া পৌর নিগমের কর্মী ছিলেন।১৯৮৪ সালে তিনি কর্মজীবনে অবসর…

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদের সুতি থেকে কয়েক লক্ষ টাকার জাল নোট পাচার করার সময়, গ্রেফতার পাচারকারি

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের সুতি থেকে উদ্ধার হল কয়েক লক্ষ টাকার জাল নোট। এর বেশিরভাগই ছিল ৫০০ টাকার নোট। সূত্রের খবর মালদহের বৈষ্ণবনগর থেকে এই টাকা মুশিদাবাদের সুতিতে কোন এক এজেন্টকে দেওয়ার জন্য নিয়ে যাওয়ার সময় পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালে নুর ইসলাম শেখ নামে 23 বছরের এই যুবককে জাল নোট পাচারের দায়ী গ্রেফতার করেছে পুলিশ সুতি থেকে। ধৃতের বাড়ি সুতি থানারই হারুয়া গ্রামে বলে জানিয়েছে পুলিশ। তার কাছে তল্লাশি চালিয়ে মোট ২ লক্ষ ২৫ হাজার টাকার ভারতীয় জাল নোট উদ্ধার হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে…

আরও পড়ুন