ডিভিসি জল ছাড়ায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক আমতা দু’নম্বর ব্লকে
বিশেষ প্রতিনিধি: ডিভিসির পক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার কিউসেক জল ছাড়ার পরিপ্রেক্ষিতে হাওড়া জেলার উদয়নারায়নপুর ও আমতা কেন্দ্রে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমতা কেন্দ্রের সার্বিক বন্যা পরিস্থিতির মোকাবেলা নিয়ে আলোচনার হয় আমতা দু নম্বর ব্লক জয়পুরেতে আমতা ২ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক সৈয়দ মাসুদুর রহমান সাহেবের অফিসে |
এই বৈঠকে ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয় এর সঙ্গে ছিলেন আমতা দু’নম্বর ব্লক স্বাস্থ্য উন্নয়ন আধিকারিক শ্রী অনিন্দ্য শিকদার মহাশয় সহ অন্যান্যরা | উক্ত বৈঠকে সার্বিক বন্যা পরিস্থিতি সহ ভাটোরা – ঘোড়াবেড়িয়া দ্বীপ অঞ্চলের বন্যা পরিস্থিতি, কুলিয়াঘাট ,টাকিপাড়া ঘাট , বেড়াল ঘাট, উত্তর ভাটরা- মারোখানা ফেরিঘাট, গোপীগঞ্জ ঘাট ও গায়েন পাড়া ঘাট সহ অন্যান্য ঘাটের মানুষের নৌকাই চলাচলের নিরাপত্তার ব্যবস্থা করা, দীপঞ্চলের সম্ভাব্য প্রসূতি সম্পন্ন মহিলাদের অন্যত্র স্থানান্ত্যকরণ ও উপযুক্ত খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করা, বন্যা পরিস্থিতি তে মোকাবিলার জন্য ভাটোরা উপস্বাস্থ্য কেন্দ্রতে ডাক্তার ও ওষুধ মোতায়েন, বন্যা পরিস্থিতির জন্য শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের উপযুক্ত ত্রাণ এর মজুদ ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় এবং এই বৈঠকে প্রশাসনের তরফ থেকে পজিটিভ আশ্বাস পাওয়া যায় |

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন আমতা বিধানসভা কেন্দ্র এর প্রাক্তন বিধায়ক শ্রী অসিত মিত্র মহাশয় ,হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান ,আমতা কেন্দ্র কংগ্রেস কমিটির সভাপতি সমর মল্লিক মহাশয়, আমতা কেন্দ্র যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি দীপক পাল, সংখ্যালঘু নেতা শেখ রামিজুল হক ,গোলাম মোর্তজা সাহেব ও দীপক মন্ডল সহ একাধিক নেতৃবৃন্দ |

