জেলা 

হাওড়ার সাঁকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভোজ্য তেলের গুদামে আগুন

বাংলার জনরব ডেস্ক : হাওড়ার সাঁকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি ভোজ্য তেলের গুদামে শনিবার সকালে ভয়াবহ আগুন। এদিন সকাল ৭টা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন। কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৭টা নাগাদ আগুন লাগে ওই গুদামে। প্রথমে গুদামের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। পরে বাইরেও আগুন ছড়িয়ে পড়ে। গুদামে প্রচুর পরিমাণে ভোজ্য তেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী।  

আরও পড়ুন
জেলা 

মাওলানা আব্দুল আহাদ একাডেমি পরিদর্শন করলেন উলুবেড়িয়ার জনপ্রিয় সাংসদ সাজদা আহমেদ

বিশেষ প্রতিনিধি: উলুবেড়িয়া উত্তরে রাজখোলা গ্রামে কলকাতা আলিয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যাপক মরহুম আলহাজ মাওলানা আব্দুল আহাদ রহ .,স্মরণে নির্মিত মওলানা আব্দুল আহাদ একাডেমির অতিরিক্ত দুটি শ্রেণীকক্ষ নির্মাণের জন্য সাংসদ তহবিল থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেন। অনুদানে নির্মিত দুটি শ্রেণী কক্ষ পরিদর্শন করে সাংসদ সন্তোষ প্রকাশ করেন । এদিন সাংসদের সঙ্গে ছিলেন উলুবেডিয়ার জয়েন্ট বি ডি ও অয়ন রক্ষিত ও প্রধান শিক্ষক শেখ রিয়াজুল ইসলাম ,প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ মোঃ রাকিবুল্লাহ সাহেব।ও স্থানীয় বিশিষ্ট শিক্ষানুরাগী গণ। একাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক ,প্রাবন্ধিক ও লেখক আলহাজ এস এম শামসুদ্দিন বলেন নিম্ন ও মধ্যবিত্ত…

আরও পড়ুন
জেলা 

নিজের মেয়েকে ধর্ষণের দায়ে গ্রেফতার বাবা

বাংলার জনরব ডেস্ক :  নিজের মেয়েকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshibad) সুতি থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম আশরাফুল মোমিন (৪৮)। বছরের বেশিরভাগ সময় বিভিন্ন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করত আশরাফুল। মাস দেড়েক আগে সুতিতে নিজের বাড়িতে ফেরে সে। অভিযোগ, ছয় সন্তানের বাবা আশরাফুল বাড়ি ফেরার পর থেকে নিজের অষ্টম শ্রেণির ছাত্রী মেয়েকে ক্রমাগত ধর্ষণ করে। কয়েকদিন আগে নির্যাতিতা অসুস্থ হয়ে পড়ে। মা চিকিৎসার জন্য মেয়েকে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান, নাবালিকা গর্ভবতী হয়ে পড়েছে। নির্যাতিতার…

আরও পড়ুন
জেলা 

প্রতিষ্ঠা ম‌ঞ্চের ডেপু‌টেশন ‌বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ভি‌সি‌কে 

বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নানা অব‌্যবস্থা দূর করতে ও তার সার্বিক উন্নয়নের স্বার্থে আজ অর্ন্তব‌তিকালীন ভিসির দা‌য়িত্বপ্রাপ্ত ড. অ‌চিন্ত‌্য সাহার স‌ঙ্গে সাক্ষাৎ করে দাবীপত্র তুলে দিলেন মুর্শিদাবাদ জেলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মঞ্চ । দাবি পত্রসহ স্মারকলিপি তুলে দেন ম‌ঞ্চের সভাপতি শিক্ষাবিদ প্রাক্তন অধ‌্যক্ষ ড. মুজিবর রহমান । মুর্শিদাবাদ জেলা বিশ্ব‌বিদ‌্যালয় প্রতিষ্ঠা মঞ্চ এর এক প্রতি‌নি‌ধি দল ভিসির সঙ্গে ‌বিস্তা‌রিত ভা‌বে নানা বিষয় নি‌য়ে আ‌লোচনা ক‌রেন । ‌ভি‌সির স‌ঙ্গে আ‌লোচনায় সহ‌যো‌গিতা ক‌রেন ও প‌রিচয় ক‌রে দেন মু‌র্শিদাবাদ বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের রে‌জিস্টার মিজানুর রহমান । মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সা‌র্বিক উন্নয়ন কিভা‌বে সম্ভব, কোন কোন ক্ষেত্রে…

আরও পড়ুন
জেলা 

বুধবার সাতসকালে আসানসোলে শুট আউট, মৃত এক

বাংলার জনরব ডেস্ক : বুধবার সাতসকালে আসানসোলে খুন হয়ে গেলেন এক প্রৌঢ়। কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী বছর পঞ্চান্নর শম্ভুনাথ মিশ্র নামের এক ব্যক্তির মাথায় এবং কোমরে গুলি চালিয়ে চম্পট দেয়। আহত শম্ভুনাথকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে পুলিশের বিশাল একটি দল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে আসানসোলের কুলটি থানা এলাকার চিনাকুড়ি তিন নম্বর মোড়ের একটি দোকানে দাঁড়িয়েছিলেন শম্ভুনাথ। সেই সময় হঠাৎই দু’জন দুষ্কৃতী পিছন থেকে গুলি করে তাঁকে। রাস্তাতেই লুটিয়ে পড়েন শম্ভুনাথ। খবর পেয়ে ঘটনাস্থলে…

আরও পড়ুন
জেলা 

কর্মহীন যুবক – যুবতীরা আশায় নতুন করে বুক বাঁধছেন

অভিজিৎ হাজরা,শ্যামপুর, হাওড়া :-  আপনিও হয়ে উঠুন উদ্যোক্তা।’ শিখা ফাউন্ডেশন ‘ও ‘ ফিউচার ফর নেচার ফাউন্ডেশন’ ও’ ভাগীরথী কোঅপারেটিভ জয়েন্ট ফার্মিং সোসাইটি’ র যৌথ উদ্যোগে এই মরসুমের প্রথম পোগ্ৰাম হলো গ্ৰামের শিক্ষিত কর্মহীন যুবক যুবতীদের ছোট উদ্দোগ কী ভাবে শুরু করবে। হাওড়া জেলার হারিয়ে যাওয়া গর্বের ক্ষুদ্র ও কুটির শিল্প কে নতুন রূপে ফিরিয়ে আনতে ও জেলার নতুন খুদ্র শিল্পের সম্ভবনাকে explore করতে এই বিষয়গুলো নিয়ে হয়ে গেলো একটি সেমিনার। এই সেমিনারে খাদী ও গ্ৰাম উন্নয়ন বোর্ড এর তরফে উপস্থিত থেকে রাজ্যে অন্যতম কোয়াডিনেটর অশোক কুমার পাল হাতে কলমে শেখালেন…

আরও পড়ুন
জেলা 

CBI Raid : পুর নিয়োগ দূর্নীতি মামলায় হালিশহর ও কাঁচরাপাড়ার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে সিবিআই হানা

বাংলার জনরব ডেস্ক : রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি অব্যাহত । কলকাতায় মন্ত্রী ফিরহাদ হাকিমের পর এবার বিধায়ক মদন মিত্রের বাড়িতে সিবিআই যখন তল্লাশি চালাচ্ছে ঠিক তখনই তল্লাশি চলছে উত্তর ২৪ পরগণার  হালিশহর এবং কাঁচরাপাড়াতেও। রবিবার হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে যায় সিবিআই। স্থানীয় সূত্রে খবর, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত পুরপ্রধান ছিলেন ওই তৃণমূল নেতা। রবিবার সকালে অংশুমানের বাড়িতে যায় সিবিআইয়ের চার সদস্যের একটি দল। তাঁর বাড়ির আলমারি ঘেঁটে কাগজপত্র বার করে দেখতে থাকেন আধিকারিকরা। একটি সূত্রে খবর, হালিশহর পুরসভার নিয়োগ দুর্নীতি বিষয়ে প্রাক্তন পুরপ্রধানকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই অফিসাররা।অন্য…

আরও পড়ুন
জেলা 

প্রাথমিক বিদ্যালয়ে আবোল তাবোল – এর শতবর্ষ পূর্তি উদযাপন

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :- পৃথিবীর সর্বকালের সর্বদেশের অন্যতম শ্রেষ্ঠ ননসেন্স রাইমের গ্রন্থ হল সুকুমার রায়ের লেখা – ‘ আবোল তাবোল ‘।১৯২৩ সালে এটি প্রথম প্রকাশিত হয়েছিল রায় পরিবারের- ই প্রকাশনা সংস্থা ‘ ইউ রায় এন্ড সন্স ‘ থেকে।তারপর ১০০ বছর হয়ে গেল।বইটি এখনো সমান শিশুদের প্রিয়।অসংখ্যবার গ্রন্থটি মুদ্রিত হয়েছে কিন্তু বিক্রিতে ভাঁটা আসেনি কখনো।এর প্রতিটি ছড়া বা কবিতাই শিশুদের আব‌ৃত্তিযোগ্য।যুগ যুগ ধরে নানা প্রজন্মের শিশু – কিশোরেরা এগুলি আবৃত্তি করে নির্মল আনন্দ পেয়ে আসছে।নি:সন্দেহে কালজয়ী শিশু- ছড়ার বই হল । ‘ আবোল তাবোল ‘ ।এই বইয়ের শতবর্ষ পালন করল…

আরও পড়ুন
জেলা 

ঘটকপুকুরে আমানত ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি: আজ শুক্রবার ৬ অক্টোবর ২০২৩ ,ঘটকপুকুরে অবস্থিত আবু বকর সিদ্দিক মাদ্রাসা ও এতিমখানার মিটিং হলে এক বিশেষ সভা আহবান করেন মাদ্রাসার পরিচালক জনাব মাওলানা সিরাজুল ইসলাম সাহেব এবং প্রাথমিক সভা পরিচালনা করেন মাওলানা জামাল উদ্দিন সাহেব, সভার শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে।তারপর আমানত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব জালাল উদ্দিন আহমেদ তার বক্তৃতায় বলেন, “যে আমরা যদি কোরআনকে বুঝে না পড়ি তাহলে কোরআনের যে আসল মমার্থ তা বুঝতে পারবো না। কোরআনকে বুঝিয়ে পড়ানোর জন্য তিনি শিক্ষক মন্ডলীকে উৎসাহিত করে। তিনি উদাহরণ হিসেবে মিশরের শহীদ কুতুবরের উদাহরণ পেশ করেন।” পরবর্তীতে…

আরও পড়ুন
জেলা 

বন্যা দুর্গত মানুষের পাশে কংগ্রেস নেতা অসিত মিত্র ও হাফিজুর রহমান

বাংলার জনরব ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও হাওড়া জেলার উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের সীমান্তবর্তী হুগলি জেলার খানাকুল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিপদজনক মুচিঘাটা সেতু( বাশ এর সেতু) এবং হায়াতপুর, চব্বিশপুর সহ অন্যান্য এলাকার কৃষি এর ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তথা প্রাক্তন বিধায়ক শ্রী অসিত মিত্র মহাশয় এবং হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ | অবিলম্বে মুচিঘাটা নতুন ব্রিজ এর বাকি কাজ সম্পূর্ণ করে মানুষের জন্য খুলে দিতে হবে এবং মানুষকে প্রাণের ঝুঁকি থেকে বাঁচতে দিতে হবে

আরও পড়ুন