“আপনারা আমাকে ছ’মাস সময় দিন কেন্দ্র থেকে বকেয়া টাকা আদায় করে আনবো” দাবি অভিষেকের
বাংলার জনরব ডেস্ক: ১০০ দিনের বকেয়া টাকা আদায়ের বিষয়ে রাজভবনের সামনে থেকে ধরনা অবস্থান প্রত্যাহার করার সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যপালের সদর্থক ভূমিকা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তিনি এই ঝর্ণা প্রত্যাহার করে নিচ্ছেন। কিন্তু ৩১ শে অক্টোবর এর মধ্যে বকেয়া টাকা পরিশোধ না করলে কেন্দ্রের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ মনে করেছিলেন কেন্দ্র যদি ১০০ দিনের বকে টাকা না দেয় তাহলে পয়লা নভেম্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কে রাস্তায় দেখা যাবে। কিন্তু আজ সোমবার দুর্গাপুজোর জনসংযোগ কর্মসূচি তে যোগ দিয়ে…
আরও পড়ুন