জেলা 

CBI Raid : পুর নিয়োগ দূর্নীতি মামলায় হালিশহর ও কাঁচরাপাড়ার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে সিবিআই হানা

বাংলার জনরব ডেস্ক : রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি অব্যাহত । কলকাতায় মন্ত্রী ফিরহাদ হাকিমের পর এবার বিধায়ক মদন মিত্রের বাড়িতে সিবিআই যখন তল্লাশি চালাচ্ছে ঠিক তখনই তল্লাশি চলছে উত্তর ২৪ পরগণার  হালিশহর এবং কাঁচরাপাড়াতেও। রবিবার হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে যায় সিবিআই। স্থানীয় সূত্রে খবর, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত পুরপ্রধান ছিলেন ওই তৃণমূল নেতা। রবিবার সকালে অংশুমানের বাড়িতে যায় সিবিআইয়ের চার সদস্যের একটি দল। তাঁর বাড়ির আলমারি ঘেঁটে কাগজপত্র বার করে দেখতে থাকেন আধিকারিকরা। একটি সূত্রে খবর, হালিশহর পুরসভার নিয়োগ দুর্নীতি বিষয়ে প্রাক্তন পুরপ্রধানকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই অফিসাররা।অন্য…

আরও পড়ুন