কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে রাজ্য তদন্ত করতে পারে অনুমতি ছাড়াই নির্দেশ সুপ্রিম কোর্টের
বাংলার জনরব ডেস্ক : দেশের বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তা নিয়ে সংশ্লিষ্ট রাজ্য তদন্ত করতে পারে। সেজন্য আলাদা করে কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তাৎপর্যপূর্ণ রায়ে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে একাধিক রাজ্যের সঙ্গে কেন্দ্রের মোদি সরকারের রাজনৈতিক টানাপোড়েন চলছে। সেই প্রেক্ষিতে এই রায় বেশ তাৎপর্যপূর্ণ। মূল মামলাটি রাজস্থানের। সে রাজ্যের এক কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে রাজস্থানের সীমানায় কেন্দ্রের প্রকল্পেই দুর্নীতির অভিযোগ উঠেছিল। ওই আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করছে রাজস্থান পুলিশ। চার্জশিটও পেশ করা হয়েছে। নবল কিশোর মীনা নামের ওই আধিকারিকের দাবি ছিল, তিনি…
আরও পড়ুন