আন্তর্জাতিক 

ইসরাইলকে নরকে পাঠিয়ে দেওয়ার  হুঁশিয়ারি দিল পাকিস্তান! রহস্য?

শেয়ার করুন

কাতার চুপ করে থাকলেও পাকিস্তান কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না। তাদের কোনও কূটনীতিকের গায়ে কোনও রকম আঁচড়ও লাগলে, তার পরিণতি ভয়ঙ্কর হবে এই ভাষাতে ইসরাইলকে  হুঁশিয়ারি দিল পাকিস্তান।

পাকিস্তান সরকার স্বীকৃত স্ট্র্যাটেজিক ফোরামের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়, ‘‘ইসরাইলের মনে রাখা উচিত পাকিস্তান কিন্তু কাতার নয়। যদি আমাদের কোনও কূটনীতিকের কোনও রকম ক্ষতি হয়, তা সে পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, তা হলে ওদের নরক দেখিয়ে ছাড়ব।’’ প্রসঙ্গত, বৃহস্পতিবার তেহরানে পাকিস্তানের দূতাবাস এবং কূটনীতিকদের বাসভবনের কাছেই বোমাবর্ষণ করে আমেরিকা এবং ইসরাইল। সূত্রের খবর, সেই হামলায় কোন পাক কূটনীতিকের কোনও ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু ওই সংবেদনশীল এলাকায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

হামলার এই তথ্য প্রকাশ্যে আসার পরই পাকিস্তানের তরফে বিবৃতি জারি করে হুঁশিয়ারি দেওয়া হয়। বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরান, কাশান এবং আবাদানে হামলা চালায় ইসরাইল এবং আমেরিকা। তার মধ্যে তেহরানের যে এলাকায় পাকিস্তানের দূতাবাস রয়েছে, সেই এলাকার খুব কাছেই বোমাবর্ষণ করে ইসরাইল। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ইসরাইলকে সতর্ক করেছে পাকিস্তান। ঘটনাচক্রে, ইরানের সঙ্গে আমেরিকা এবং ইসরাইলকে সামরিক সংঘাত থামাতে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছে পাকিস্তান। পাকিস্তানের মাধ্যমেই ইরানের সঙ্গে আলোচনা চালানোরও চেষ্টা হচ্ছে। তার মধ্যেই তেহরানে পাক দূতাবাসের কাছে ইসরাইল হামলা চালানোয় অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ