কলকাতা 

নিজ খরচে কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন হুমায়ুন কবীর! নির্দেশ হাই কোর্টের

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন হুমায়ুন কবীর! আগামী দু’সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই আর্জি জানিয়ে আবেদন করতে হবে বলে নির্দেশ কলকাতা হাই কোর্টের। গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভরতপুরের বিধায়ক। আজ সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানি শেষে হাই কোর্টের নির্দেশ, কেন্দ্র জেড বা ওয়াই, যে ক্যাটেগরিরই নিরাপত্তার অনুমতি দিক, তার খরচ বহন করবেন হুমায়ুন কবীর (Humayun Kabir) নিজেকেই। তবে আগামী দু’সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত আবেদন স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জানাতে হবে বলেও নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে সাসপেন্ড করে…

আরও পড়ুন
কলকাতা 

SIR in Bengal : মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কে নথি হিসাবে গ্রহণ করতে বলল সুপ্রিম কোর্ট, তৃণমূলের বড় জয়

বাংলার জনরব ডেস্ক : এসআইআর (SIR in Bengal) মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় তৃণমূলের। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, শুনানিতে নথি হিসেবে গ্রহণ করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। বিএলএ-দের হিয়ারিংয়ে প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। এ প্রসঙ্গে এদিন সুপ্রিম কোর্ট জানায়, শুনানিতে হাজিরা দেওয়ার সময় ভোটাররা চাইলে যে কোনও একজনকে সঙ্গে নিয়ে যেতে পারেন। তিনি যদি বিএলএ হন, তাতেও আপত্তির কিছু নেই। অর্থাৎ এবার শুনানিতে থাকার অনুমতি পেলেন বিএলএরা। ২০২৫ সালের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী কাজ হচ্ছে। কারণ, সেবছরই শেষ ভোটার…

আরও পড়ুন
কলকাতা 

এসআইআরে তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে, নথি জমা নিলে দিতে হবে রসিদও: সুপ্রিম কোর্ট

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় (এসআইআর) তথ্যগত অসঙ্গতির (লজিক্যাল ডিসক্রিপেন্সি) তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রকাশ্যে ওই সংক্রান্ত তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে। শুনানিতে কারও কাছ থেকে নথি গ্রহণ করা হলে তার রসিদও দিতে হবে স্থানীয় কর্তৃপক্ষকে, জানিয়েছে আদালত। কমিশন সূত্রে আগেই জানা গিয়েছিল, তথ্যগত অসঙ্গতির কারণে ১.৩৬ কোটি ভোটারকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের শুনানির জন্য তলব করা হবে। পরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৯৪ লক্ষে। সেই তালিকা ধরেই ভোটারদের শুনানির নোটিস পাঠানো হচ্ছে। তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দল এর বিরুদ্ধে সরব হয়েছে।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা স্পেনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ !

বাংলার জনরব ডেস্ক : ভয়াবহ ট্রেন দুর্ঘটনা স্পেনে।জানা গেছে, রবিবার সন্ধ্যায় স্পেনের কর্ডোবায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ২১ জনের। আহত শতাধিক। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর। ইতিমধ্যেই, উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সংবাদ সংস্থা সূত্রে খবর, লাইনচ্যুত হয়ে সোজা পাশের ট্র্যাকে চলে যায় হাই-স্পিড ট্রেনটি। উল্টোদিক থেকে আসা আরেকটি ট্রেনে জোরে ধাক্কা মারে ট্রেনটিকে! রবিবার সন্ধেবেলায়, মালাগা থেকে মাদ্রিদের উদ্দেশে আসছিল ওই হাই-স্পিড ট্রেনটি। ট্রেনে ছিলেন প্রায় ৩০০ যাত্রী। কর্ডোবা শহরের কাছে, লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে যায় সেটি। ওই ট্র্যাক দিয়েই মাদ্রিদের দিক থেকে আসছিল…

আরও পড়ুন
জেলা 

দক্ষিণ ২৪ পরগণার ঢোলাহাটে অনুষ্ঠিত হল এসডিপিআই-এর রক্তদান শিবির ও সপ্তম বৈষম্যবিরোধী সমাবেশ

১৮ জানুয়ারি ২০২৬, ঢোলাহাট: রাষ্ট্রব্যবস্থার মধ্যে ক্রমে বৃহত্তর আকার ধারণ করা সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম জোরদার করে একটি সুন্দর রাজ্য ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার বৈষম্যবিরোধী সমাবেশ করে চলেছে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)। সেই ধারাবাহিকতায় আজ দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট বিধানসভা এলাকার মাদারপাড়া হাই মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হল দলের সপ্তম বৈষম্যবিরোধী সমাবেশ ও এক মহতী রক্তদান শিবির। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন এসডিপিআই দক্ষিণ ২৪ পরগণা জেলা সভাপতি সাহাজাদা মোল্লা। এদিন মোট ১৪১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। জেলা কমিটির পক্ষ থেকে…

আরও পড়ুন
কলকাতা 

ভারতনাট্যমের মাধ্যমে মনিপুরের বিশিষ্ট নৃত্যশিল্পীরা পুরস্কৃত হলো

বিশেষ প্রতিনিধি : নর্তেশ্বর সাংস্কৃতিক কেন্দ্র যোগেশ মাইম একাডেমিতে তাদের ১০তম ভাগীরথ নৃত্য যুব উৎসব’২৬ উপস্থাপন করেছে। এই বছর উৎসবটি বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট বিজ্ঞানী এবং শিক্ষাবিদদের সম্মানিত করেছে, যারা ভারতের হাইকালফর্মের জন্য একটি আশ্রয়স্থল হয়ে উঠেছেন। মণিপুরের বিশিষ্ট শ্রেণীর শিল্পীরা ভারতনাট্যম, কত্থক, মণিপুরী, কুচিপুড়ি, পদাবলী ইত্যাদির মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে সন্ধ্যায় মেতে উঠেছিলেন। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন ডঃ বেণুব্রত দাস, ডঃ ঊর্মি বসু, ডঃ হিমিকা মুখোপাধ্যায়, ডঃ সুদেষ্ণা শ্যামচৌধুরী, ডঃ তানিয়া দাস, ডঃ হাইমি চট্টোপাধ্যায়, ডঃ গৌরীশঙ্কর সা, মিঃ প্রবীর ভট্টাচার্য। বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতির সমন্বয়ে তাদের নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন মেগা MSME বার্ষিক অনুষ্ঠান উদযাপন করেন

স্মৃতি সামন্ত, কলকাতা :  কলকাতার হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল (HHI) তে তৃতীয় CMA MSME কনক্লেভ এবং অ্যাওয়ার্ডস ২০২৬ সফলভাবে আয়োজন করেছে। নীতিনির্ধারক, শিল্প নেতা, ব্যবস্থাপনা পেশাদার এবং MSME উদ্যোক্তাদের স্বীকৃতির জন্য এক দিনের জন্য একত্রিত করা হয়। কনক্লেভটি নির্বিঘ্নে পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান, সিএমএর নির্বাহী কমিটির সদস্য মিঃ গৌতম মুখোপাধ্যায়। আনুষ্ঠানিক প্রদীপ প্রজ্জ্বলনের পর, উদ্বোধনী ভাষণ দেন সিএমএর সভাপতি মিঃ ইন্দ্রনীল ব্যানার্জি এবং সিএমএর তাৎক্ষণিক প্রাক্তন সভাপতি মিঃ জি এম কাপুরও তাঁর উৎসাহব্যঞ্জক ভূমিকার মাধ্যমে সকলকে স্বাগত জানান। উদ্বোধনী কারিগরি অধিবেশনে “ভারতে MSME-এর জন্য সহজ ব্যবসা: বাস্তবতা এবং রোডম্যাপ” শীর্ষক থিম অ্যাড্রেসটি…

আরও পড়ুন
জেলা 

সিঙ্গুরে এলেন মন জয় করতে পারলেন না, মোদিজীর সভার পর দক্ষিণবঙ্গ মমতার দখলেই থেকে গেল!

সেখ ইবাদুল ইসলাম : প্রধানমন্ত্রী এলেন বক্তব্য রাখলেন বড় বড় কথা বললেন বাংলাকে সোনার বাংলা গড়ে তোলার কথা বললেন কিন্তু যেটা বললেন না সেটা মানুষ চেয়েছিলেন। মানুষ কি চেয়েছিল? মানুষ চেয়েছিল এই রাজ্যের সাধারণ মানুষের রুটি-রুজির সন্ধান দেবেন দেশের প্রধানমন্ত্রী তা তিনি দিতে পারেননি। মালদহের সভাতে জনসমাগম খুব ভালো হয়েছিল সেটা নিয়ে কোন সন্দেহ নেই সীমান্তবর্তী এলাকা সেখানে তিনি অনুপ্রবেশের ইস্যু তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন। কিন্তু হুগলিতে তো অনুপ্রবেশ  ইস্যু কাজ করবে না। হুগলি জেলা সমৃদ্ধশালি জেলা তাও আবার সিঙ্গুরের মতো জায়গা যেখানে তারা শিল্প করতে এসে ফিরে গিয়েছে…

আরও পড়ুন
কলকাতা 

শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে সন্তোষপুরে শিক্ষক-সভা

বিশেষ প্রতিনিধি : রবিবার সন্তোষপুরে কলকাতা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আল আমিন মিশন, পাঁচুড়, গার্লস সেকশনে স্থানীয় বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার মুখ্য বিষয় ছিল প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের উৎকর্ষতা প্রদান। প্রাথমিক শিক্ষায় মান উন্নয়ন করা নিয়ে বিশদে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রশাসক এ দিনের মুখ্য অতিথি দিব্য গোপাল ঘটক। প্রাথমিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেয়ার জন্য তিনি কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেন এ ব্যাপারে সব থেকে প্রথম এগিয়ে আসতে হবে শিক্ষক-শিক্ষিকাদের…

আরও পড়ুন
জেলা 

কালনাগিনী নদীর তীরে ঐতিহাসিক গঙ্গা আরতি, ভক্তি ও সংস্কৃতির মিলনমেলা ঢোলাহাটে

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানার অন্তর্গত বাঁশতলা নদী ঘাটে কালনাগিনী নদিবক্ষে গঙ্গা আরতি উপলক্ষে অনুষ্ঠিত হল শ্রীশ্রী প্রণব সংস্কৃতি মেলা ও গঙ্গা আরতি। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে আয়োজিত এই মহতি অনুষ্ঠানে নদীতীর জুড়ে সৃষ্টি হয় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ। পতিত পাবনী কালনাগিনী নদীকে কেন্দ্র করে আয়োজিত এই গঙ্গা আরতি হরিদ্বার, বেনারস ও সরযূ নদীতীরের ঐতিহ্যবাহী গঙ্গা আরতির আদলে অনুষ্ঠিত হওয়ায় বিশেষ তাৎপর্য বহন করে। এই গঙ্গা আরতিতে অংশগ্রহণ করেন বেনারস, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ ও ওঙ্কার মঠের বিশিষ্ট পুরোহিতগণ। মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও সমবেত প্রার্থনায় নদীতীর ভরে ওঠে ভক্তির আবেশে।…

আরও পড়ুন