এসএসসি মামলায় ইডি বিধায়ক জীবনকৃষ্ণ এবং ‘মিডলম্যান’ প্রসন্নের, বাজেয়াপ্ত ৫৮ কোটির সম্পত্তি
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং ‘মিডলম্যান’ প্রসন্নকুমার রায়ের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সেমেন্ট ডিরেক্টরেট। বাজেয়াপ্ত সম্পত্তির মূল্য আনুমানিক ৫৭ কোটি ৭৮ লক্ষ টাকা। ইডি সূত্রের খবর, বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে নগদ টাকা, হোটেল, রিসর্ট ও বিভিন্ন সম্পত্তি, যা অযোগ্য প্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকার সঙ্গে সম্পর্কিত। ইডি-র একটি সূত্র জানাচ্ছে, শুধু সম্পত্তি কেনা নয়, আত্মীয়-পরিজনদের নামে থাকা বিভিন্ন ব্যবসাতেও চাকরি দুর্নীতি থেকে প্রাপ্ত টাকা বিনিয়োগ করেছিলেন জীবনকৃষ্ণ। মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে নিয়োগ মামলায় ২০২৩ সালের এপ্রিলে গ্রেফতার করেছিল…
আরও পড়ুন