কলকাতা 

সমবেত কন্ঠে সংবিধান পাঠের আহ্বান : দলিত, আদিবাসী ও সংখ্যালঘু সমাজের যৌথ উদ্যোগে

বিশেষ প্রতিনিধি: ভারতের সংবিধান বিরোধী সাম্প্রদায়িক শক্তিকে বার্তা দিতে সমবেত কন্ঠে সংবিধান পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছে সংবিধান বাস্তবায়ন মঞ্চ। দলিত আদিবাসী ও সংখ্যালঘু সমাজের বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে আগামী ২৫ জানুয়ারি রবিবার বেলা ১২ টায় ধর্মতলার ওয়াই চ্যানেলে এই সমবেত কন্ঠে সংবিধান পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে দলিত, আদিবাসী ও সংখ্যালঘু সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন বক্তারা অভিযোগ করেন বাবাসাহেবের সংবিধানকে সাম্প্রদায়িক শক্তি পদে পদে অমান্য করছে, বক্তারা বলেন কিছু অশুভ শক্তি দেশের সাংবিধানকে পরিবর্তন করে মনুবাদী মতাদর্শে সংবিধান তৈরি করতে চাইছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই অশুভ শক্তিকে গণতান্ত্রিক পথে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

মাধ্যমিকের দোরগোড়ায় নিজস্ব স্টাইল ঠিক করে নিতে হবে

বিশেষ প্রতিনিধি : অনলাইনে আলাপচারিতা হলেও সোমবার জাতীয় যুব দিবসে আয়োজিত মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য অনুসন্ধান সোসাইটির আহ্বানে মাধ্যমিকের খুঁটিনাটি নিয়ে আলাপচারিতা ছিল সামনাসামনি আলোচনার মতোই। মাধ্যমিকের বিষয়সমূহের যে দিকগুলো নিয়ে পরীক্ষা প্রস্তুতির শেষ পর্বে স্বাভাবিক প্রশ্ন থাকে, সে সমস্ত প্রসঙ্গে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করেন অভিজ্ঞ শিক্ষকমন্ডলী। এই আলোচনায় ছিলেন ডঃ শশাঙ্ক শেখর মন্ডল, পঙ্কজ মহাপাত্র, শেখ আলী আহসান, জ্যোতির্ময় চক্রবর্তী, নাজিম মল্লিক, সাহাবুল ইসলাম গাজী, অর্পণ বন্দ্যোপাধ্যায় প্রমূখ। পরীক্ষার খুঁটিনাটি থেকে আরম্ভ করে প্রস্তুতি নিতে নিজের কৌশল ঠিক করা প্রয়োজন বলে সবিস্তারে বর্ণনা করেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অবসরপ্রাপ্ত…

আরও পড়ুন
কলকাতা 

শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা  

স্মৃতি সামন্ত, কলকাতা : আগামী ২২ জানুয়ারি ২০২৬ বিকেল ৪টেয় বইমেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে কলকাতা বইমেলা। উদ্বোধক ও প্রধান অতিথি পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবছরের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে এবং ভারতে নিযুক্ত আর্জেন্টিনার মাননীয় রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। এছাড়াও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের কবি, সাহিত্যিক, গুণিজন ও মাননীয় মন্ত্রীবর্গ । এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার বিশেষ উল্লেখনীয় বিষয় -আর্জেন্টিনা। সব মিলিয়ে মেলায় অংশগ্রহণকারীর সংখ্যা ১০০০ এর বেশি । সিনিয়র সিটিজেন দিবস ‘চিরতরুণ’ উদ্‌যাপিত হবে ৩০ জানুয়ারি। বইমেলায় শিশু দিবস উদ্‌যাপন হবে ১ ফেব্রুয়ারি।…

আরও পড়ুন
কলকাতা দেশ 

SIR in Bengal verdict in Supreme Court : এস আই আর নিয়ে শীর্ষ আদালতের কাঠগোড়ায় নির্বাচন কমিশন!

বাংলার জনরব ডেস্ক :  পশ্চিমবঙ্গে এস আই আর এর নাম করে অযথা সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ১২ই জানুয়ারি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর চিঠিকে কতটা গুরুত্ব দেবেন জ্ঞানেশ কুমার তা বলা না গেলেও সুপ্রিমকোর্ট কিন্তু এই অভিযোগ কে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। বাংলার এস আই আর নিয়ে ১২ জানুয়ারি সোমবার ছিল সুপ্রিম কোর্টে শুনানি। এই শুনানিতে বেনজীর আইনি লড়াইয়ের সাক্ষী রইল দেশের শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের কাজের ধরন এবং স্বচ্ছতা নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে সোমবার জাতীয় নির্বাচন কমিশনকে কড়াকড়িভাবে নোটিশ ইস্যু…

আরও পড়ুন
কলকাতা 

অযথা মানুষকে হয়রানি করা হচ্ছে, জ্ঞানেশ কুমারকে পঞ্চম চিঠিতে অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : পঞ্চম চিঠিটি লিখে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে। সময়ের বিচারে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দুটো চিঠি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। ওই চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন,ভোটারদের অনেকে কাগজ জমা দিয়েছেন। তার পরেও তাঁদের নাম কাটা হচ্ছে। এসআইআরের শুনানিতে ভোটাররা নথি জমা দিলেও কোনও রসিদ বা প্রমাণ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তাঁর আরও অভিযোগ, কমিশনের তরফে পরে বলা হচ্ছে, ভোটারের কাগজ পাওয়া যায়নি। অথবা রেকর্ডে নেই। এই অজুহাতে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। ২০০২ সালের ভোটার তালিকা ‘ডিজিটাইজ়ড’ করতে…

আরও পড়ুন
কলকাতা 

কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই দলের তিন সদস্যকে গ্রেফতার করলো হাওড়া পুলিশ

কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই দলের তিন সদস্যকে হাওড়া স্টেশনচত্বর থেকে পাকড়াও করল পুলিশ। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, পঞ্জাবের তিন দুষ্কৃতীকে ধরে গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম করণ পাঠক, তরণদীপ সিংহ এবং আকাশদীপ সিংহ। পঞ্জাবের অপরাধচক্রের সঙ্গে জড়িত ওই তিন জনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। ধৃত তিন জনই পঞ্জাবের বাসিন্দা। সেখানকার কবাডি খেলোয়াড় রানাবালা চৌর খুনে নাম জড়ায় এঁদের। সেই থেকে পঞ্জাব পুলিশের এসটিএফ তিনমূর্তিকে খুঁজছিল। গত ১৫ ডিসেম্বর কবাডি খেলোয়াড় খুনের পরে তিন অভিযুক্ত গ্যাংটক হয়ে কলকাতায় গিয়ে গা ঢাকা দিয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে তড়িঘড়ি এখান থেকে পালানোর…

আরও পড়ুন
অন্যান্য 

Madhyamik Exam 2026 : ইতিহাস পরীক্ষায় কী কী আসতে পারে! শেষ মুহূর্তে সাজেশন/ অর্পণ বন্দ্যোপাধ্যায়

অর্পণ বন্দ্যোপাধ্যায় : দেখতে দেখতে এ বছরের মাধ্যমিক পরীক্ষা প্রায় চলে আসলো বললেই চলে, এই সময়টা তোমরা বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার জন্য বিশেষ ভাবে প্রস্তুতি নিচ্ছ। সেই প্রস্তুতি নেওয়ার ফাঁকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার বলে আমি মনে করি, যেমন ঘড়ি ধরে উত্তর লেখার অভ্যাস, একটি ডায়েরিতে বিষয়ভিত্তিক অবজেক্টিভ গুলো লিখে নেবে যাতে ফাইনাল পরীক্ষার সময় তোমাদের অসুবিধা না হয়। অধ্যায় ভিত্তিক সাজেশন করে যেমন প্রশ্নউত্তর পড়বে, ঠিক তেমনইভাবেই অধ্যায় গুলো ভালো ভাবে রিডিং পড়ে নেবে যাতে অধ্যায়ের ভেতর থেকে কোন খুঁটিয়ে প্রশ্ন আসলে তোমাদের অসুবিধা না হয় এবং তোমরা…

আরও পড়ুন
কলকাতা 

শামির পর প্রাক্তন ক্রিকেটার ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকে এসআইআর শুনানির নোটিশ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ শুনানির ডাক পেলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বাংলা দলের বর্তমান কোচ লক্ষ্মীরতন শুক্ল। এর আগে ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে এসআইআরের নোটিস পাঠিয়েছিল কমিশন। গত ৭ জানুয়ারি হাজিরার জন্য নোটিস পাঠানো হয় শুক্লকে। খেলা থাকার কারণে শুনানিতে হাজিরা দিতে পারেননি বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী। লক্ষ্মী জানিয়েছেন, এসআইআরের শুনানির জন্য গত ৭ জানুয়ারি তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু বিজয় হজারে ট্রফিতে দলের কোচিংয়ে ব্যস্ত থাকার কারণে তিনি হাজিরা দিতে যেতে পারেননি। তিনি বাংলা দলের কোচ হিসাবে টুর্নামেন্টে ছিলেন। ওই টুর্নামেন্ট থেকে…

আরও পড়ুন
দেশ 

হিন্দি চাপানোর চেষ্টা করা হলে মুম্বাই থেকে ছুড়ে ফেলে দেওয়া হবে হুঁশিয়ারি রাজ ঠাকরের

মুম্বইয়ে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে ছুড়ে ফেলে দেওয়া হবে। রবিবার এই ভাষাতেই বিহার এবং উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের হুঁশিয়ারি দিলেন রাজ ঠাকরে। প্রয়াত বালাসাহেব ঠাকরের ভাইপো তথা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান বলেন, “আমি হিন্দিকে ঘৃণা করি না। কিন্তু আপনি যদি এটা চাপানোর চেষ্টা করেন, তা হলে আপনাকে ছুড়ে ফেলব।” আগামী ১৫ ফেব্রুয়ারি দেশের বৃহত্তম (জনসংখ্যার নিরিখে) এবং ধনীতম পুরসভা বৃহন্মুম্বই পুরনিগমে নির্বাচন। দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বিতা ভুলে এই ভোটে জোট বেঁধে লড়ছেন রাজ এবং তাঁর তুতো ভাই তথা শিবসেনা (ইউবিটি)-র প্রধান উদ্ধব ঠাকরে। ইতিমধ্যেই দুই ভাই জানিয়েছেন, তাঁরা ক্ষমতায় এলে…

আরও পড়ুন
কলকাতা 

তল্লাশি চলাকালীন সময়ে জোর করে ঢুকে বাধা দান মুখ্যমন্ত্রী ও ডিজির বিরুদ্ধে মামলা ইডির

আইপ্যাক-কাণ্ডে সোমবার রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করেছে ইডি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে জোর করে ভিতরে ঢুকে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। পাল্টা ইডির বিরুদ্ধে আরও এক বার রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল। শীর্ষ আদালতের কাছে জমা দেওয়া লিখিত বক্তব্যে ইডি জানিয়েছে, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলার সময় জোর করে ভিতরে ঢোকেন মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার (সিপি) মনোজ বর্মা এব‌ং বিপুল সংখ্যক পুলিশ বাহিনী ভিতরে জোর করে প্রবেশ করে। তদন্তকারীদের ভয় দেখানো, আটকে রাখা, গুরুত্বপূর্ণ…

আরও পড়ুন