সমবেত কন্ঠে সংবিধান পাঠের আহ্বান : দলিত, আদিবাসী ও সংখ্যালঘু সমাজের যৌথ উদ্যোগে
বিশেষ প্রতিনিধি: ভারতের সংবিধান বিরোধী সাম্প্রদায়িক শক্তিকে বার্তা দিতে সমবেত কন্ঠে সংবিধান পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছে সংবিধান বাস্তবায়ন মঞ্চ। দলিত আদিবাসী ও সংখ্যালঘু সমাজের বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে আগামী ২৫ জানুয়ারি রবিবার বেলা ১২ টায় ধর্মতলার ওয়াই চ্যানেলে এই সমবেত কন্ঠে সংবিধান পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানে দলিত, আদিবাসী ও সংখ্যালঘু সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন বক্তারা অভিযোগ করেন বাবাসাহেবের সংবিধানকে সাম্প্রদায়িক শক্তি পদে পদে অমান্য করছে, বক্তারা বলেন কিছু অশুভ শক্তি দেশের সাংবিধানকে পরিবর্তন করে মনুবাদী মতাদর্শে সংবিধান তৈরি করতে চাইছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই অশুভ শক্তিকে গণতান্ত্রিক পথে প্রতিহত করব। আজকের সভায় উপস্থিত ছিলেন দেবাশীষ গোলদার, মুহাম্মদ কামরুজ্জামান, ইমতিয়াজ আহমেদ মোল্লা, মোহাম্মদ নুরুদ্দিন, পীযুষ গায়েন, মুফতি ইমদাদুল্লাহ, মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, মাওলানা আমিনুল আম্বিয়া, মিলন মিদ্যা, কানাই দাস, নেপাল সিং, বি কে দাস, সুরজিৎ মল্লিক প্রমূখ।


