কলকাতা 

বঙ্গ প্রাদেশিক ব্যাঙ্কস কন্ট্রাক্ট এমপ্লয়িজ এসোসিয়েশনের চতুর্থ রাজ্য সম্মেলন 

পারিজাত মোল্লা : শনিবার দুপুরে কলকাতার রাণী রাসমণি রোডে অনুষ্ঠিত হলো ‘বঙ্গ প্রাদেশিক ব্যাংকস্ কন্ট্রাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (BPBCEA) এর ৪র্থ সম্মেলন। এই সংগঠনটি পশ্চিমবঙ্গের বিভিন্ন পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও কো-অপারেটিভ ব্যাংক-এ কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন সংগঠন।সংগঠনটি বঙ্গ প্রাদেশিক ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (BPBEA) এর সঙ্গে সংযুক্ত, যা অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA) এর রাজ্য শাখা হিসেবে সর্বপরিচিত ১৯৪৬ সাল থেকেই।সম্মেলনের উদ্বোধন করেন ‘কমরেড কমল ভট্টাচার্য BPBEA-র চেয়ারম্যান। কমরেড রাজেন নাগর AIBEA-র সভাপতি এবং অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ…

আরও পড়ুন
কলকাতা 

বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি কে সংবর্ধনা জানালো লিগ্যাল এইড ফোরাম 

পারিজাত মোল্লা : বুধবার বিকেলে কলকাতার ধর্মতলা এলাকার এক সভাগৃহে মেঘালয় হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জিকে সংবর্ধনা জানালো অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম । এই সভায় ছিলেন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি, বিচারপতি দীপক সাহা রায়, কলকাতা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের মুখ্য আইনী প্রশিক্ষক সমরেন্দু চক্রবর্তী।এছাড়া আইনজীবীদের মধ্যে কল্যাণ চক্রবর্তী, সঞ্জয় বর্ধন, সুরঞ্জন দাসগুপ্ত, স্বাগত দত্ত, গোরাচাঁদ রায় চৌধুরী প্রমুখ। অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি জানান -” মাননীয় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি একাধারে যেমন কলকাতা হাইকোর্টের দীর্ঘদিন বিচারপতি পদে গুরত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন, ঠিক তেমনি মেঘালয় হাইকোর্টের ১৩ তম প্রধান…

আরও পড়ুন
কলকাতা 

‘আমি নির্দোষ, প্রয়োজনে দুয়ারে দুয়ারে ঘুরে প্রশ্নের উত্তর দেব’ : পার্থ চট্টোপাধ্যায়

সাড়ে তিন বছর জেলে থাকার পর নাকতালার বাড়িতে ফিরে এসেছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে তিনি সাড়ে তিন বছর জেলে ছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি এখন বেহালা পশ্চিমের প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে যাবেন তাদের কাছে জানতে চাইবেন কাদের কাদেরকে চাকরি দেওয়ার নামে তিনি টাকা নিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের এই অভিনব প্রচারে রাজনৈতিক মহলে সাড়া পড়ে গেছে। তৃণমূলের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্ক দলের জন্মলগ্ন থেকে। বেহালা পশ্চিমের পাঁচবারের বিধায়ক তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পর পার্থকে দলের সব পদ থেকে সরিয়েছে তৃণমূল। তাঁকে সাসপেন্ডও করা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

তুরস্কের সামরিক বিমান জর্জিয়ায় ভেঙে পড়ল

আজারবাইজান থেকে ফেরার পথে জর্জিয়ায় ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান C-130। দুর্ঘটনায় এই কার্গো বিমানটিতে ক্রু-সহ অন্তত ২০ জন জওয়ান ছিলেন বলে জানা যাচ্ছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও হতাহতের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আমেরিকার তৈরি C-130 বিমানটি আজারবাইজান থেকে তুরস্কে ফিরছিল। সেই সময় কোনওভাবে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। যে ভিডিও ফুটেজ সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, মাঝআকাশ থেকে দ্রুত গতিতে নেমে আসছে বিমানটি। এর কিছুক্ষণের মধ্যেই সাদা ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় গোটা এলাকা। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন তুরস্কের…

আরও পড়ুন
দেশ 

হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র! মৃত্যু খবর ভুয়ো ছিল, ক্ষুব্ধ হেমা মালিনী

বাংলার জনরব ডেস্ক : প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র মারা যাননি। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন তার মাঝখানেই খবর রটে যায় তিনি নাকি মারা গেছেন। তিনি অবশ্য মুম্বাইয়ের ব্রিচ কান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত বাড়ি থেকেই তাঁর চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা। ধর্মেন্দ্রর টিমের তরফে জানানো হয়েছে, আপাতত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শেই থাকবেন তিনি। চলবে বাড়ি থেকেই যাবতীয় চিকিৎসা। একইসঙ্গে সকলকে অনুরোধ জানানো হয় তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনওরকম ভুয়ো খবর না ছড়ানোর জন্য। তাঁর এবং তাঁর পরিবারের প্রতি যাতে সম্মান ও গোপনীয়তা বজায় রাখা…

আরও পড়ুন
জেলা 

শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গনে এক অভিনব উদ্যোগের সূচনা করলো 

স্মৃতি সামন্ত, কলকাতা : গ্রামীণ শিল্প, সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তির সেতুবন্ধনে রাজ্যের অর্থনীতিতে নতুন আশার আলো জাগাতে শান্তিনিকেতনে শুরু হল “শান্তিনিকেতন E-হাট”। আপাতত প্রতি রবিবার বোলপুর সংলগ্ন শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিকালে এই হাট বসবে। গ্রামীণ ভারত আজ নতুন করে জেগে উঠেছে। সেই গ্রামীণ শিল্প, সংস্কৃতি আর ডিজিটাল প্রযুক্তির হাত ধরেই এবার রাজ্যের অর্থনীতিতে আশার নতুন সূর্য রচনার ভাবনা। গ্রামের সাধারণ কারিগর, শিল্পী ও উদ্ভাবনী মননের মানুষের দক্ষতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রচারশক্তিকে একসঙ্গে যুক্ত করে এক নজিরবিহীন সৃজনশীল সহযোগিতার পথ খুলে দিল ‘পজিটিভ বার্তা’-র শান্তিনিকেতন E-হাট বা ই-মার্কেট প্রকল্প। এই…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সংগীত জগতে এক মহাসম্মেলনের সৃষ্টি হতে চলেছে ভারত সাংস্কৃতিক যাত্রা

স্মৃতি সামন্ত ,কলকাতা : ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের এক মহা সম্মেলন। আগামী ২৭শে ও ২৮ শে নভেম্বর সান্ধ্য এবং ২৯শে নভেম্বর ২০২৫ সারারাত্রি ব্যাপী শাস্ত্রীয় সংগীতের সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা নজরুল মঞ্চে। এই অনুষ্ঠান দক্ষিন পূর্ব এশিয়ার এই বছরের সম্ভবত সর্ববৃহৎ অনুষ্ঠান – এরকমই দাবি করলেন সম্মেলনের আয়োজক-হিন্দুস্থান আর্ট মিউজিক সোসাইটির আহ্বায়ক শ্রী দীপক সরকার ও সম্পাদক পন্ডিত প্রসেনজিৎ পোদ্দার। এই উৎসবকে সংস্কৃতি প্রেমী আপামর জনমানসে প্রচারিত করার লক্ষ্যে সংস্থার তরফে কলকাতা প্রেস ক্লাবে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনের সভাপতি শ্রী দেবাশীষ কুমার, শাস্ত্রীয়…

আরও পড়ুন
কলকাতা 

সাড়ে তিন বছর পর নাকতলার বাড়িতে ফিরলেন এসএসসি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : সাড়ে তিন বছর শর্তসাপেক্ষে জামিন পেলেন এসএসসি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে প্রচুর অর্থ উদ্ধার হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। এরপরই ইডির হাতে প্রথমে গ্রেফতার হন অর্পিতা, পরে পার্থকেও গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত শুরু করার পর তাদের তরফে পার্থকে ‘শোন অ্যারেস্ট’ বা গ্রেফতার করা হয়। সেই থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন তিনি। বারবার অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানিয়েছিলেন। দীর্ঘদিন…

আরও পড়ুন
জেলা 

SIR আতঙ্কে’ নদিয়ার তাহেরপুরে ৭২ বছর বয়সি বৃদ্ধের মৃত্যু! দায় কার ?

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা ‘এসআইআর নিয়ে আতঙ্কে’র নদিয়ার তাহেরপুরে ৭২ বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধের নাম শ্যামলকুমার সাহা। তাঁর পরিবারের সদস্যদের দাবি, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড-সহ বৈধ সমস্ত কাগজপত্র থাকলেও ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না শ্যামলের। তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বৃদ্ধ। সোমবার তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, এক সময় বাংলাদেশে থাকতেন শ্যামল। তবে ৩০ বছর ধরে তিনি নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচকপুর মণ্ডলপাড়ায় স্থায়ী ভাবে বসবাস করছেন। পেশায় ফেরিওয়ালা শ্যামল বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কম্বল বিক্রি করতেন।…

আরও পড়ুন
কলকাতা জেলা 

এসআইআর আতঙ্কে আত্মঘাতী আশা সোরেন! হুগলির মেয়ের ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : এনুমারেশন ফর্ম না-পেয়ে দুশ্চিন্তায় ছ’বছরের মেয়েকে সঙ্গে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মা। মেয়েকে বিষ খাইয়েছিলেন, নিজেও তা খেয়েছিলেন। তাঁদের কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। সোমবার মৃত্যু হল হুগলির সেই বধূর। তবে তাঁর সন্তানের অবস্থা স্থিতিশীল বলেই খবর পরিবার সূত্রে। মৃতার নাম আশা সোরেন। তিনি ধনেখালি থানার অন্তর্গত সোমসপুর-২ গ্রাম পঞ্চায়েতের কানানদীর বাসিন্দা। পরিবার সূত্রে খবর, বছর দশেক আগে হরিপালে বিয়ে হয়েছিল আশার। সেখানে পারিবারিক অশান্তির কারণে তিনি ধনেখালিতে বাপের বাড়িতে ফিরে যান। মেয়েকে নিয়ে গত চার বছর সেখানেই থাকছিলেন। বাপের বাড়ির লোকেরা…

আরও পড়ুন