জেলা 

২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলা পরিষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত হল এসডিপিআই-এর বিধানসভা লিডারস কনফারেন্স

৯ নভেম্বর ২০২৫, বহরমপুর: ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলা পরিষদ ভবনের কনফারেন্স হলে আজ অনুষ্ঠিত হলো সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)-এর বিধানসভা লিডারস কনফারেন্স। অনুষ্ঠানের সূচনা হয় দলের রাজ্য সাধারণ সম্পাদক ড. কামাল বাশিরুজ্জামানের আন্তরিক স্বাগত ভাষণের মাধ্যমে। এরপর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইলিয়াস মহম্মদ থুম্বে তাঁর তথ্যসমৃদ্ধ ও চিন্তাশীল বক্তৃতার মাধ্যমে সম্মেলনের মূল আলোচনা শুরু করেন। তিনি বিস্তারিত আলোচনা করেন এসডিপিআই-এর নীতি ও আদর্শ নিয়ে। তিনি বলেন, “সমস্ত রাজনৈতিক দল আজ পুঁজিবাদীদের স্বার্থে কাজ করছে। এসডিপিআই-ই একমাত্র রাজনৈতিক দল, যারা প্রান্তিক শ্রেণীকে মূল ধারায় এনে দেশে প্রকৃত…

আরও পড়ুন
জেলা 

সোনারপুরে স্বামী প্রণবানন্দ যোগাসন প্রতিযোগিতা, অংশ নিলেন ৮০০-র বেশি প্রতিযোগী

বিশেষ প্রতিনিধি : সোনারপুর গোড়খাড়া বিদ্যামন্দির হাইস্কুলের মাঠে এক অনন্য সাংস্কৃতিক ও শারীরিক দক্ষতার প্রদর্শনী অনুষ্ঠিত হল। মন্মথপুর প্রণব মন্দির পরিকল্পিত স্বামী প্রণবানন্দ আর্ট আকাডেমি-র উদ্যোগে আয়োজিত হল স্বামী প্রণবানন্দ যোগাসন প্রতিযোগিতা। দক্ষিণ ২৪ পরগণা জেলায় এই ধরনের বৃহৎ যোগাসন প্রতিযোগিতা এবারই প্রথম, যেখানে ৮০০-রও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘ খুড়িগাছি শাখার স্বামী চন্দনানন্দজী মহারাজ, কার্যকরী সভাপতি জেলা হিন্দু মিলন মন্দিরের বাসুদেব হালদার, প্রণবানন্দ মার্শাল আর্ট অ্যান্ড যোগা অ্যাসোসিয়েশনের বিধান মণ্ডল, এবং মন্মথপুর প্রণব মন্দিরের সুশান্ত মাইতি এবং ডাঃ এম পি সিং। প্রদীপ প্রজ্জ্বলন ও শান্তিমন্ত্র…

আরও পড়ুন
দেশ 

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সহপাঠীকে গুলি করে খুন! নয়ডার ঘটনায় চাঞ্চল্য

সহপাঠীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন করা অভিযোগ উঠল একাদশ শ্রেণির দুই ছাত্রের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের একটি অভিজাত আবাসনে। রবিবার ঘটনাটি প্রকাশ্যে এসেছে। পুলিশ জানিয়েছে, নয়ডার সেক্টর ৪৮-এর ঘটনা। নিহত ছাত্রের মায়ের অভিযোগ, শনিবার রাতে তাঁর পুত্র বাড়িতে ছিল। এক কিশোর এসে তাঁর পুত্রকে ডেকে নিয়ে যায়। প্রথমে যেতে চাইছিল না সে। জোরাজুরি করে ওই সহপাঠী। তার পর বাড়ি থেকে বেরিয়ে যায়। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই সহপাঠীর বাড়িতে আগে থেকেই আরও এক ছাত্র হাজির ছিল। সহপাঠীর বাড়িতে কিশোর ঢুকতেই তাকে বাবার লাইসেন্সড…

আরও পড়ুন
প্রচ্ছদ 

এসএসসির একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ফল প্রকাশের পর শূন্যপদ বৃদ্ধি! খুশির হাওয়া শিক্ষকমহলে

বাংলার জনরব ডেস্ক : সঠিক সময় মেনে শুক্রবার স্কুল সার্ভিস কমিশন একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করে। কিন্তু নানা টেকনিক্যাল কারণে শুক্রবার সেই ফলাফল দেখা যায়নি ওয়েবসাইটে। পরের দিন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন ওয়েবসাইট তৈরি করা হয়। শনিবার থেকে সেই ফলাফল প্রকাশ্যে আসে। তবে এখনো মেরিট লিস্ট তৈরি হয়নি। কারা ইন্টারভিউ এর ডাক পাবে সেটাও সিদ্ধান্ত হয়নি শুধু মাত্র নম্বরভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়েছে। এদিকে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে একাদশ ও দ্বাদশ শিক্ষক নিয়োগের শূন্যপদের সংখ্যা বাড়ছে। শনিবার পর্যন্ত শূন্য পদ ছিল…

আরও পড়ুন
কলকাতা 

খোদ কলকাতা শহরেই অনেক এলাকায় বিএলওদের দেখা মিলছে না, কমিশনের নিয়ম না মানার দায়ে বেশ কয়েকজন বিএলওকে শোকজ করেছে কমিশন, তাতেও সংকট মেটেনি! সাধারণ নাগরিকদের আতঙ্কের মধ্যে রাখা গণতান্ত্রিক শিষ্টাচারের বিরোধী মনে রাখতে হবে নির্বাচন কমিশনকে!

বিশেষ প্রতিনিধি : জাতীয় নির্বাচন কমিশনার যতই ঢক্কা নিনাদ করুক না কেন কাজের কাজ যে কিছুই হচ্ছে না তা জলের মতো পরিষ্কার। খোদ কলকাতা শহরেই এখনো পর্যন্ত বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম সঠিকভাবে পৌঁছে দিতে পারছে না বলে অভিযোগ উঠেছে। কলকাতা শহরের একাধিক জায়গাতেও বিএল ওরা বাড়িতে পৌঁছাচ্ছেন না ফলে ভোটার তালিকায় নাম তুলতে বা নিবিড় সংশোধন অনেকটাই ব্যাহত হচ্ছে বলে নাগরিক সমাজ অভিযোগ করেছেন। যদিও জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে পশ্চিমবঙ্গে নির্বাচন আধিকারিক ও গর্ব করে নানা কথা বললেও কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। একাধিক জায়গা…

আরও পড়ুন
কলকাতা 

রবিবার সাতসকালে সিইএসসির অফিসের ট্রান্সফর্মারে আগুন!

বাংলার জনরব ডেস্ক :  রবিবার সকালে চাঁদনি চক এলাকার সিএসসি অফিসের এক ট্রান্সফর্মারে আগুন লাগে। সেই আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। জানা গিয়েছে, রবিবার সকাল ৭টা ১০ মিনিট নাগাদ ওই ট্রান্সফর্মারে আচমকা আগুন ধরে যায়। তার পরেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন ছড়াতে থাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন। দমকলকর্মীদের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সকাল ৯টা পর্যন্তও পুরোপুরি আগুন নেবেনি। দমকল সূত্রে খবর, কোথাও কোথাও চাপা আগুন থাকতে পারে। সেই আগুন নেবানোর কাজ চলছে। কী ভাবে…

আরও পড়ুন
দেশ 

প্রথম দফায় বিহারে প্রাপ্ত ভোটের হার ৬৫.০৮ শতাংশ!

প্রথম দফায় বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোট মিটেছে গত বৃহস্পতিবার। ওই দিনই ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন কমিশন জানিয়েছিল, প্রথম দফার নির্বাচনে মোট ৬৪.৬৬ শতাংশ ভোট পড়েছে। শনিবার চূড়ান্ত পরিসংখ্যান জানিয়ে কমিশন বলল, প্রথম দফায় বিহারে প্রাপ্ত ভোটের হার ৬৫.০৮ শতাংশ। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফায় বিহারের ৩ কোটি ৭৫ লক্ষ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটদানের হারে এ বার বিহার নজির গড়েছে বলেও জানিয়েছে কমিশন। ২০২০ সালের বিধানসভা ভোটে বিহারের এই আসনগুলিতে মোট ৫৭.২৯ শতাংশ ভোট পড়েছিল। সেই তুলনায় প্রথম দফার নির্বাচনে ৭.৭৯ শতাংশ ভোট বেশি পড়ল।…

আরও পড়ুন
জেলা 

লালবাজারের ‘স্পেশাল ব্রাঞ্চের অফিসার’ সেজে ভয় দেখিয়ে টাকা আদায়! বর্ধমানে ধৃত যুবক

‘লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের অফিসার’ সেজে বাড়ি বাড়ি ঢুকে তল্লাশির নামে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন এক যুবক! অভিযোগ, টাকা না-দিলে গ্রেফতারির ভয় দেখিয়ে ফাঁদে ফেলেছিলেন গ্রামবাসীদের। অবশেষে বুধবার রাতে মেমারি থানার পুলিশের জালে ধরা পড়ল সেই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মণিরুল শেখ ওরফে মণি। তাঁর বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায়। ধৃতকে বৃহস্পতিবার দুপুরে বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানায়, বুধবার রাতে পালসিট ফাঁড়ি এলাকার ভৈটা গ্রামে আদিবাসী মহিলা কাকলি হেমব্রমের বাড়িতে যান মণি। নিজেকে ‘লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের অফিসার’ বলে…

আরও পড়ুন
কলকাতা 

দত্তবাদের স্বর্ণকার খুনে গ্রেফতার ২

সল্টলেকের কাছে দত্তাবাদে স্বর্ণকারকে অপহরণ এবং খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। শনিবার ওই দু’জনকে হাজির করানো হয়েছে বিধাননগর আদালতে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম রাজু ঢালি এবং তুফান থাপা। জানা গিয়েছে, জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ দক্ষিণবঙ্গে এলে তাঁর গাড়ি চালাতেন রাজু। অন্য দিকে, পেশায় ঠিকাদার তুফান বিডিওর পরিচিত এবং বন্ধু বলে জানা যাচ্ছে। দত্তাবাদে গয়নার দোকানের মালিক তথা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা স্বপন কামিল্যা খুনে এঁদের ভূমিকা রয়েছে বলে দাবি তদন্তকারীদের। গত ২৯ অক্টোবর নিউ টাউন থানা এলাকার যাত্রাগাছি থেকে উদ্ধার হয়েছিল ৪০ বছরের স্বপনের ক্ষতবিক্ষত দেহ।…

আরও পড়ুন
কলকাতা 

এসআই আর আতঙ্কে আত্মঘাতীদের পরিবারকে আর্থিক সহায়তা, বিশেষ কমিটি গঠন অভিষেকের

এস আই আর নিয়ে আতঙ্কে জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে আত্মঘাতীর ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে ইতিমধ্যে পথে নেমে মিছিল করেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার একটি বিশেষ কমিটি গঠন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই কমিটির সদস্যরা এসআইআর ‘আতঙ্কে’ মৃতদের পরিবারের কাছে যাবেন। আর্থিক সাহায্যেরও বন্দোবস্ত করা হবে। শনিবার মোট পাঁচটি স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করবেন তৃণমূল নেতানেত্রীরা। গত ২৮ অক্টোবর, আগরপাড়ায় নিজের বাড়ি থেকে প্রদীপ কর নামে এক প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়।…

আরও পড়ুন