কলকাতা 

IPAC সংস্থায় ED তল্লাশি নিয়ে বিস্তারিত রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গত কাল ৮ জানুয়ারি IPAC কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং IPAC এর সল্টলেকের দফতরে ইডি হানা নিয়ে  রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দিল্লিতে ইডির সদর দফতরে নির্দেশ পাঠানো হয়। উভয় জায়গাতেই যে ঘটনা ঘটেছে তার বিস্তারিত তথ্য-সহ রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্টে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানতে চাওয়া হয়েছে, কোন অফিসার সেখানে ছিলেন। কোন অফিসারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে, কী কথা হয়েছে তার যাবতীয় তথ্য সেই রিপোর্টে থাকতে হবে।

Advertisement

গত কাল I PAC-এর কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ED হানার খবর পেয়েই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। বেরনোর সময় তাঁর হাতে দেখা যায় ফাইল ও ল্যাপটপ। ED-র অভিযান চলাকালীন পৌঁছে যান I PAC-এর সেক্টর ফাইভের অফিসেও।

এদিকে আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ED-র রেড নিয়ে সরাসরি অমিত শাহকে নিশানা করেছেন মুখ্য়মন্ত্রী। পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন, বিজেপি অফিসে রেড করার। ভোটের মুখে কয়লাকাণ্ডের তদন্তে আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে ED তল্লাশি ঘিরে তোলপাড় রাজনীতি। DGP ও CP-কে নিয়ে ছুটে গেলেন মুখ্য়মন্ত্রী। তুললেন তথ্য চুরি, দলের রণকৌশল চুরির মতো বিস্ফোরক অভিযোগ। তাৎপর্যপূর্ণভাবে ফের একবার প্রধানমন্ত্রীকে সরিয়ে রেখে নিশানা করলেন তাঁরই ছায়াসঙ্গী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কার্যত হুঁশিয়ারি দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটাই কি ED এবং অমিত শাহর কর্তব্য ? জঘন্য (ন্যাস্টি) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুষ্ট (নটি) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেশকে রক্ষা করতে পারে না ! সে আবার আমার দলের সমস্ত নথিপত্র নিয়ে যাচ্ছে। যদি আপনারা আমাদের সঙ্গে লড়তে না পারেন, তাহলে পশ্চিমবঙ্গে আসেন কেন ? সাহস দেখুন, যদি অমিত শাহ, আপনাকে বাংলা জয় করতে হয়, তাহলে হিম্মত থাকলে ভোটে লড়াই করুন। আমি দুঃখিত অমিত শাহ এবং প্রধানমন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন।”

ইডির তরফে বিবৃতিতে দাবি কারা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বিশাল সংখ্য়ক পুলিশ অফিসারদের নিয়ে ঢোকার আগে পর্যন্ত, কাজকর্ম শান্তিপূর্ণ এবং পেশাদারিত্বের সঙ্গেই হচ্ছিল। মমতা বন্দ্য়োপাধ্য়ায় প্রতীক জৈনের ঠিকানায় আসেন এবং মূল প্রমাণ, ইলেকট্রনিক ডিভাইস সহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেরিয়ে যান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ