গ্যাস সিলিন্ডার ফেটে চেন্নাইয়ে মৃত বীরভূমের ২ যুবক, অসহায় পরিবারের পাশে কাজল শেখ!
বাংলার জনরব ডেস্ক : গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের বীরভূমের ২ যুবক। এরা শ্রমিক হিসাবে চেন্নাইয়ে কাজে গিয়েছিলেন। সেখানেই তাদের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, বীরভূম জেলার পাটনীল গ্রামের বাসিন্দা বাবু শেখ এবং ইউসুফ শেখ মাসখানেক আগে চেন্নাই গিয়েছিলেন। তিরুভাল্লুর জেলায় তাঁরা শ্রমিকের কাজ করতেন। গত ৩১ অক্টোবর সেখানকার কাগজের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তাতে ২৬ বছরের বাবু এবং ২৫ বছরের ইউসুফ গুরুতর জখম হয়েছিলেন। জানা গিয়েছে, কাগজের কারখানায় দগ্ধ হন বীরভূমের ওই দুই শ্রমিক। চিকিৎসার জন্য তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু কয়েক দিনের…
আরও পড়ুন