জেলা 

ধনিয়াখালি ব্লক যাত্রা লোকসংস্কৃতি ও বই মেলা উৎসবে কবিতা ও প্রাণী দিবস পালন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : হুগলি জেলা ধনিয়াখালি ব্লক মূলত তাঁত শিল্পের জন্য সারা ভারত বর্ষ জুড়ে পরিচিত। তবে সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও এই ব্লক পিছিয়ে নেই। বছরের দু তারিখ থেকে অর্থাৎ জানুয়ারির দু তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত ধনিয়াখালি বাসস্ট্যান্ডের সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হচ্ছে ধনিয়াখালি ব্লক যাত্রার লোক সংস্কৃতি ও বই মেলা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে এক নয়া সংস্কৃতি মঞ্চ গড়ে উঠেছে।

দুসরা জানুয়ারি থেকেই এখানে প্রতিদিন নানা অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন দিনে বিভিন্ন রকম ভাবে অতিথিদের বরণ করা হচ্ছে এবং কবি সাহিত্যিক সাংবাদিকদের সংবর্ধিত করা হচ্ছে। দোসরা জানুয়ারি ছিল উদ্বোধন অনুষ্ঠান এদিনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও স্পন্দন পত্রিকার সম্পাদক নৌশাদ মল্লিক। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট যাত্রা অভিনেতা নির্মল মুখার্জি স্থানীয় বিধায়ক অসীমা পাত্র তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায়, ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্পিতা বার িক সহ-সভাপতি সৌমেন ঘোষ, বিশিষ্ট সমাজ কর্মী শান্তিময় দে প্রমুখ। প্রথম দিনটিকে শাস্ত্রীয় সংগীত দিবস হিসাবে পালন করা হয়। ৩ জানুয়ারি ছিল যোগা রক্তদান দিবস! এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়দেব উপাধ্যায়। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুষার শীল কল্যাণ ব্যানার্জি রঞ্জন ভর কানাই শীল দীপক শিকলি, ধনিয়াখালি লায়ন্স ক্লাবের সভাপতি।

Advertisement

৪ জানুয়ারি ছিল অংকন ও পঞ্চ কবি দিবস। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতন ব্যানার্জি, বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা সৌভিক চক্রবর্তী সমাজসেবী মাবুদ হোসেন আনার মোল্লা শিক্ষিকা মমতাজ মল্লিক প্রমুখ।

পাঁচই জানুয়ারি ছিল কুইজ ও নাটক দিবস। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মফিজ উদ্দিন সরকার, সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআই কৌশিক দত্ত মেডিকেল অফিসার ডাক্তার শেখ সাইফুদ্দিন অমলেন্দু ঘোষ কল্যাণী ব্যানার্জি।

৬ জানুয়ারি ছিল হাতের লেখা ও যাত্রা দিবস! এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকচন্দ্র দাস সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার তপন কুমার ঘড়ুই জগন্নাথ সিংহ অমিতাভ হাজরা নাড়ুগোপাল ভদ্র প্রমুখ। ৭ই জানুয়ারি ছিল অভিনয় ও বাউল দিবস। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্কু বিহারী দত্ত, সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চির রূপা কাঞ্জিলাল সুজিত হালদার সুদীপ চট্টরাজ রামকৃষ্ণ কুন্ডু বিশ্বনাথ মুখার্জি ব্রততী ঘোষ প্রমুখ।

৮ জানুয়ারির উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কবিতা ও প্রাণিসম্পদ দিবস পালিত হয়। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরূপ বন্দ্যোপাধ্যায়, সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার সোমেশ্বর দাস, ডাক্তার পরিমল দত্ত ,বিশিষ্ট প্রাবন্ধিক ও প্রধান শিক্ষক সঞ্জয় মুখোপাধ্যায়, বাংলার জনরব নিউজ পোর্টালের সম্পাদক সেখ ইবাদুল ইসলাম, উদ্যোগপতি জসীমউদ্দীন মন্ডল ড. কেনারাম দে প্রমুখ। এদিনের বিশেষ আকর্ষণ ছিল গরু ছাগলের প্রদর্শনী।

এছাড়াও বিশিষ্ট কবি ধনঞ্জয় কোলের কাব্যগ্রন্থ ‘মনের কথা’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিশিষ্ট সাংবাদিক ও স্পন্দন পত্রিকার সম্পাদক এবং ধনিয়াখালি ব্লক যাত্রা লোক সংস্কৃতি ও বই মেলা উৎসব কমিটির সভাপতি নৌশাদ মল্লিক। এই কাব্যগ্রন্থটি ধনিয়াখালি তে যথেষ্ট সারা ফেলে দিয়েছে।

এদিনের অনুষ্ঠানে বাংলার জনরব নিউজ পোর্টালের সম্পাদক সেখ ইবাদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা গ্রহণ করে ইবাদুল ইসলাম বলেন, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আমাদের দেশে প্রকৃত শান্তি সংহতি ও সম্প্রীতি গড়ে উঠতে পারে। ধনিয়াখালি ব্লক যাত্রা লোকসংস্কৃতি ও বইবেলা কমিটি যে উদ্যোগ নিয়েছেন তা অবশ্যই প্রশংসনীয়। বর্তমান সময়ে এই ধরনের কাজ আরো বেশি করে করা দরকার বলে তিনি মন্তব্য করেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ