কলকাতা 

ভয়ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধের ১০ বছর পূর্তি উদযাপন করল ওমেন ইন্ডিয়া মুভমেন্ট

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ওমেন ইন্ডিয়া মুভমেন্টের ১০ বছর পূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় আনুষ্ঠানিকভাবে WIM-এর পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হলো ১০ জানুয়ারি ২০২৬, শনিবার।

এই বিশেষ উদ্যোগের মাধ্যমে সংগঠনের এক দশকের অবিরাম সংগ্রাম, নারী অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যে অবিচল অঙ্গীকারকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও উদ্‌যাপন করা হয়।

Advertisement

এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উত্তর মুর্শিদাবাদের লালগোলা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমেন ইন্ডিয়া মুভমেন্টের রাজ্য সভাপতি আলিয়া পারভিন।

তিনি তাঁর বক্তব্যে WIM-এর প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত পথচলার ইতিহাস তুলে ধরেন এবং সমাজের প্রান্তিক ও নিপীড়িত নারীদের অধিকার রক্ষায় সংগঠনের নিরলস ভূমিকা ও বিভিন্ন আন্দোলনমূলক কর্মসূচির কথা উল্লেখ করেন।

রাজ্য সভাপতি তাঁর বক্তব্যে আগামী দিনে ওমেন ইন্ডিয়া মুভমেন্ট কীভাবে আরও সংগঠিত, শক্তিশালী ও কার্যকরভাবে নারী অধিকার এবং সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে কাজ করে যাবে, সে বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।

তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে উপস্থিত সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও দৃঢ় মনোবল সৃষ্টি হয়। পাশাপাশি সকলকে আগামী দিনে নারী অধিকার ও সামাজিক ন্যায়বিচারের আন্দোলনে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ