বিহারের ভোটে জিততে বিশ্বব্যাঙ্কের দেওয়া ১৪ হাজার কোটি টাকাও ভোটের কাজে লাগিয়েছে এনডিএ বিস্ফোরক অভিযোগ জন সুরাজের
শুধু রাজকোষের অর্থ নয়, বিহারের ভোটে জিততে বিশ্বব্যাঙ্কের দেওয়া ১৪ হাজার কোটি টাকাও উড়িয়ে দিয়েছে এনডিএ। ফলপ্রকাশের পরই বিস্ফোরক অভিযোগ করল প্রশান্ত কিশোরের দল জন সুরাজ। তাঁদের দাবি, ভোটের আগে বিহারে ৪০ হাজার কোটি টাকার খয়রাতি করেছে বিজেপি। ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় বিপুল জয় পেয়েছে এনডিএ শিবির। ২০২ টি আসন ছিনিয়ে নিয়েছে মোদি-নীতীশ জুটি। একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপি। তাদের ঝুলিতে ৮৯টি আসন। আর জেডিইউ পেয়েছে ৮৪টি। বিরোধী মহাগঠবন্ধনের আসন সংখ্যা তলানিতে। এতটাই কম যে বিধানসভায় বিরোধী দলনেতার পদ পেলেও বিরোধীরা রাজ্যসভায় সদস্য পাঠানোর ক্ষেত্রে সমস্যায় পড়বে।…
আরও পড়ুন