কলকাতা 

হাওড়ায় বাইকের গ্যারাজে বিধ্বংসী আগুন, মৃত ১

হাওড়ায় বাইকের গ্যারাজে বিধ্বংসী আগুন। ঝলসে মর্মান্তিক মৃত্যু গ্যারাজ মালিকের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সাঁকরাইলের মৌড়ি নিমতলা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ওই ব্যক্তির নাম সন্দীপ দাস। আন্দুল রোডের নিমতলায় ওই বাইক সারানোর গ্যারাজ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন কাজ চলাকালীন হঠাৎই ওই গ্যারাজে আগুন লেগে যায়। দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আগুন এতটাই ভয়ংকর আকার নেয় যে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। ঘটনার খবর পেয়েই ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর…

আরও পড়ুন
কলকাতা 

বেসরকারি স্কুলের শিক্ষকরা অভিজ্ঞতার জন্য নম্বর পাবেন না কেন? এসএসসির বিরুদ্ধে মামলা দায়ের হাইকোর্টে

বেসরকারি স্কুলের শিক্ষকরা অভিজ্ঞতার জন্য নম্বর পাবেন না কেন? এই প্রশ্ন তুলে SSC নিয়ে ফের মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। আগামী ২৮ নভেম্বর শুনানির সম্ভাবনা। নিয়োগ পদ্ধতি অসাংবিধানিক বলে ব্যাখ্যা করে চলতি বছরের এপ্রিলে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারান ২৫,৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মী। চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নতুন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই মতো পরীক্ষা হয়। ফলাফলও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার জন্য যোগ করা হয়েছে ১০ নম্বর। তবে শুধুমাত্র যারা সরকারি স্কুলে শিক্ষকতা করতেন,…

আরও পড়ুন
কলকাতা 

৬ ডিসেম্বর সংহতি দিবস পালন করবে তৃণমূল, উপস্থিত থাকবেন মমতা অভিষেক!

বাংলার জনরব ডেস্ক : আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদের শহীদ দিবসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনটিকে সংহতি দিবস হিসেবে পালন করে থাকে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, ওইদিন ধর্মতলা মেয়ো রোডের সংহতি সমাবেশে উপস্থিত থাকতে পারেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সমাবেশের দায়িত্ব দেওয়া হয়েছে শাসক শিবরের যুব, ছাত্র ও সংখ্যালঘু সংগঠনকে।  

আরও পড়ুন
জেলা 

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে কাঁচি নিয়ে প্রতিবেশীকে ক্ষতবিক্ষত করলেন স্বামী

বাংলার জনরব ডেস্ক : স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে, এই সন্দেহে প্রতিবেশী যুবককে কাঁচি দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়া। পুলিশ সূত্রে খবর, বাঁকড়ার পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা শেখ শাহরুখ দর্জির কাজ করেন। ৯ বছর আগে তাঁর বিয়ে হয়েছে। কাজের সূত্রে আগে মুম্বইয়ে ছিলেন। বছর দুয়েক হল বাড়িতেই রয়েছেন। সম্প্রতি বাড়ি ফেরার পর তাঁর সন্দেহ হয় যে, স্ত্রী পরকীয়া করছেন। সেটাও আবার পরিচিত এক যুবকের সঙ্গে। তাঁর নাম সারোয়ার। বাড়ি ওই এলাকাতেই। সোমবার দুপুরে সারোয়ারকে দেখে শাহরুখ তাঁর উপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ। কাপড়় কাটার…

আরও পড়ুন
কলকাতা 

মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ ২০২৫ পরীক্ষার স্কলারশিপ প্রদান

বিশেষ প্রতিনিধি : বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষাব্রতী মোস্তাক হোসেন নামাঙ্কিত রাজ্যব্যাপী ট্যালেন্ট সার্চ পরীক্ষার দক্ষিণবঙ্গের ছাত্র-ছাত্রীদের নিয়ে রবিবার আয়োজন করা হয়েছিল স্কলারশিপ ও বিশেষ পুরস্কার প্রদানের অনুষ্ঠান। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস অডিটোরিয়ামে এদিনের এই অনুষ্ঠানে দক্ষিণবঙ্গের চব্বিশটি স্কুল থেকে সফল ছাত্র-ছাত্রীরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে হাজির হয়েছিল তাদের অভিভাবকদের নিয়ে। তাদের জন্য সুষ্ঠু আয়োজনের ব্যবস্থাপনা করেছিল চেকমেট কেরিয়ার-এর কর্ণধার কাজী মোহাম্মদ হাবিব। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-অভিভাবক প্রত্যেকে চেকমেট-এর এই নিখুঁত ব্যবস্থাপনায় অত্যন্ত তৃপ্ত। শিল্পপতি মোস্তাক হোসেনের নামে কেন এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা, বলতে গিয়ে এই পরীক্ষার প্রধান উদ্যোক্তা উত্তরবঙ্গের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান…

আরও পড়ুন
স্বাস্থ্য 

ন্যাশনাল এপিলেপসি অ্যাওয়ারনেস ডে উপলক্ষে সচেতনতার বার্তা দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক

প্রতি বছর ১৭ নভেম্বর পালিত হয় ন্যাশনাল এপিলেপসি অ্যাওয়ারনেস ডে। এ উপলক্ষে এ বছর থিম “My Epilepsy Journey” এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সঠিক ধারণা ও বৈজ্ঞানিক তথ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানালেন খ্যাতনামা স্নায়ুবিশেষজ্ঞ ডঃ সৌরভ হাজরা, MBBS MD/ DM Neuro/fellow paed neuro. চিকিৎসকদের মতে, এপিলেপসি বা মৃগী কোনও অভিশাপ নয়; এটি একটি সম্পূর্ণ চিকিৎসাযোগ্য স্নায়বিক ব্যাধি। সময়মতো রোগ নির্ণয়, নিয়মিত ওষুধ সেবন এবং সঠিক সচেতনতার মাধ্যমেই অধিকাংশ রোগী সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। সিজার কী? কেন হয়? ড. হাজরা জানান, সিজার বা ফিটস মূলত মস্তিষ্কে অতিরিক্ত বা অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এক অনির্বাচিত সরকারের ট্রাইবুনাল যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে তা প্রত্যাখ্যান করছি : শেখ হাসিনা

বাংলার জনরব ডেস্ক : ২০২৪ এর জুলাই বিপ্লব চলাকালীন সময়ে ছাত্রদের লক্ষ্য করে যে নির্মমভাবে গুলি চালানো হয়েছিল তা চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার দায় মামলা দায়ের হয়েছিল এবং তাকে মানবতা বিরোধী একজন প্রধানমন্ত্রী হিসাবে এই মামলায় অভিযোগ আনা হয়। সেই মামলা প্রায় ৩৯৭ দিন ধরে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হয়। দীর্ঘ শুনানির পর সোমবার হাসিনার বিরুদ্ধে ফাঁসির সাজা শুনিয়েছে সে দেশের আদালত। সাজা শুনে এ বার প্রতিক্রিয়া জানালেন  হাসিনা। একইসঙ্গে হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার প্রতিবাদের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

জুলাই বিপ্লবে ছাত্রদের প্রতি গুলি চালানোর অপরাধে হাসিনার ফাঁসির আদেশ দিল বাংলাদেশের আদালত

দীর্ঘ শুনানির শেষে সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিল সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। জুলাই অভ্যুত্থানে দেশছাড়া হওয়ার পর থেকে মহম্মদ ইউনুসের বাংলাদেশে অসংখ্য মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে। গুরুতর মামলাগুলির মধ্যে রয়েছে জুলাই বিপ্লবী ছাত্রদের উপর গুলি চালানো তথা মানবতাবিরোধী অপরাধ, আয়নাঘর সংক্রান্ত অভিযোগ ইত্যাদি। এদিন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরীর ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করল। এরপরই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয় হাসিনাকে। যদিও আওয়ামি লিগ আগেই জানিয়েছে জামাত প্রভাবিত ‘ক্যাঙারু আদলতে’ বিচারের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা মৃত ৪২ ভারতীয়, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ দেশের নেতাদের

বাংলার জনরব ডেস্ক : মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৪২ জন ভারতীয় উমরাহ যাত্রীর। রবিবার গভীররাতে এই দুর্ঘটনা ঘটে সৌদি আরবের মুফরিহাটে। মৃত ৪২ জন হায়দরাবাদের বাসিন্দা বলে জানা গেছে। পাশাপাশি আহত হয়েছেন আরও বহু তীর্থযাত্রী। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত্রি প্রায় দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মুফরিহাটের কাছে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রীই বাসে ঘুমোচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। রাতভর চেষ্টার পর বাসের…

আরও পড়ুন
জেলা 

আধুনিক সুবিধায় সমৃদ্ধ PISV—এলাকার শিক্ষাক্ষেত্রে নতুন দিশা

বিশেষ প্রতিনিধি : হুগলী জেলার সর্বপ্রথম cbse অনুমোদিত ইংরেজি মাধ্যম বিদ্যালয় পানিশেওলা ইন্দিরা স্মৃতি বিদ্যাপীঠ – এর ৪০তম বর্ষের শিশু দিবস ও বাৎসরিক অনুষ্ঠান গত ১৪ই নভেম্বর অতি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্কুলের সম্মানীয় সভাপতি মহাশয় ও ইন্দিরা ট্রাস্ট এর চেয়ারম্যান শ্রী শান্তিময় দে, স্কুল ম্যানেজিং কমিটির ম্যানেজার শ্রী সমীর মুখার্জি, অফিসিয়েটিং প্রিন্সিপাল শ্রীমতী সোমা দেব। উপস্থিত থেকে এই অনুষ্ঠান টিকে আরও সাফল্যমণ্ডিত করে তুলেছিলেন এলাকার মাননীয়া এমএলএ শ্রীমতি করবি মান্না, হরিপাল থানার ওসি অরূপ মণ্ডল, সিঙ্গুর মহামায়া বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাপসী পাল, এবং এক বিশিষ্ট…

আরও পড়ুন