জেলা 

একটি ভিন্নধর্মী সৃজনশীল কুরআন ফটোগ্রাফি কন্টেস্ট রিফলেকশন অফ দ্য আয়াত

জলপাইগুড়ি, ১৯ নভেম্বর:দ্য কুরআন স্টাডি সার্কেল, জলপাইগুড়ি ইউনিটের উদ্যোগে একটি ভিন্নধর্মী সৃজনশীল আয়োজন— “রিফলেকশন অফ দ্য আয়াত – মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট” সফলভাবে সম্পন্ন হলো। রাজ্যজুড়ে ১৬ সেপ্টেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অনলাইন ভিত্তিক এই প্রতিযোগিতায় তরুন প্রতিযোগিতায় প্রতিযোগি অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতার বিশেষত্ব ছিল—মোবাইলে তোলা ছবি এবং সেই ছবির সাথে কুরআনের আয়াতকে ক্যাপশন হিসেবে যুক্ত করা। আয়োজকদের উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে অর্থবহ, সৃজনশীল ও হৃদয়ছোঁয়া একটি বিকল্প পথে উৎসাহিত করা, যেখানে ছবি শুধু দৃশ্য নয়—হয়ে ওঠে কুরআনের আয়াতের প্রতিফলন। বীরভূম থেকে কনটেস্ট কনভেনর আবু সালেহ জানান:“আল্লাহর সৃষ্টির প্রতিটি কোণে লুকিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

স্কটিশ চার্চ কলেজের উদ্যোগে চালু হল বিদেশীদের জন্যে অনলাইনে বাংলা শিক্ষার কোর্স ‘এসো বাংলা শিখি’

বিশেষ প্রতিনিধি : বাংলা ভাষার বিস্তার ও আন্তর্জাতিক ক্ষেত্রে এর ব্যবহার বাড়াতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল কলকাতার স্কটিশ চার্চ কলেজ। ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সহযোগিতায় কলেজে আনুষ্ঠানিকভাবে সূচনা হল অনলাইনে বাংলা শিক্ষার কোর্স ‘এসো বাংলা শিখি’ বা ইন্ট্রোডাকশন টু বাংলা। এই কোর্সের মূল লক্ষ্য হল ভারত সহ বিদেশি শিক্ষার্থীদের বাংলা পড়া, লেখা ও বলা সহজ করে তোলা। বুধবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরী মণ্ডল, আই কিউ এ সি কো অর্ডিনেটর সম্রাট ভট্টাচার্য, ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ড. সুমন্ত রূদ্র, এবং কোর্স কোঅর্ডিনেটর ডক্টর বিদিশা সিনহা।…

আরও পড়ুন
কলকাতা 

এসএসসি মামলায় কড়া পদক্ষেপের ইঙ্গিত হাইকোর্টের! কী বললো আদালত?

এসএসসির ফল প্রকাশের পর নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। একাধিক দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে হাই কোর্টে। তার মধ্যেই রয়েছে, আংশিক সময়ের শিক্ষকদের অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়ার অভিযোগ। বুধবার সেই মামলার শুনানিতে SSC জানাল, কোনও আংশিক সময়ের শিক্ষক যদি তথ্য গোপন করে নম্বর পেয়ে থাকেন, তার প্রার্থীপদ বাতিল করা হবে। নিয়োগ পদ্ধতি অসাংবিধানিক বলে ব্যাখ্যা করে চলতি বছরের এপ্রিলে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারান ২৫,৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মী। চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নতুন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই মতো পরীক্ষা…

আরও পড়ুন
জেলা 

ফের বাংলায় এসআইআর আতঙ্কে আত্মহত্যা!

ফের বাংলায় এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। এবার মৃত্যু হল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দার। খবর পেয়েই মৃতের বাড়িতে যান বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজি আবদুর রহিম দিলু। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার যদুরহাটি পূ্র্ব এলাকার বাসিন্দা ছিলেন সফিকুল মণ্ডল। তাঁর বয়স ৫৮ বছর। এসআইআর শুরু হওয়ার পর কমিশনের প্রকাশ করা ২০০২ সালের ভোটার তালিকা দেখেন তিনি। পরিবারের দাবি, ওই তালিকায় সফিকুলের নাম থাকলেও পরিবারের একাধিক সদস্যের নাম ছিল না। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন প্রৌঢ়। দেশছাড়া হওয়ার ভয় জাঁকিয়ে বসেছিল তাঁর মনে। অভিযোগ, এরই মাঝে মঙ্গলবার বিকেলে বাড়িতেই কীটনাশক খান…

আরও পড়ুন
জেলা 

স্বামী প্রনবানন্দ মহারাজের আবির্ভাব বর্ষে ১৩০ নদীর পবিত্র জল দিয়ে মহাভিষেক,আনন্দে ভাসল এলাকা

বিশেষ প্রতিনিধি: ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩০তম শুভ আবির্ভাব বর্ষকে কেন্দ্র করে দক্ষিন ২৪ পরগনার মন্মথপুর প্রণব মন্দিরে সম্পন্ন হল ৮ম বাৎসরিক মহোৎসব। এবারের উৎসবের সর্বাধিক আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল দেশের ১৩০টি নদী ও ঐতিহাসিক ঘাটের পবিত্র জল সংগ্রহ করে আচার্য্য দেবের মহাভিষেক যা ভক্তদের কাছে এক বিরল আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। স্বামী প্রণবানন্দজীর ১৩০তম আবির্ভাব বর্ষকে স্মরণীয় করে তুলতে দেশ জুড়ে বিভিন্ন নদী যেমন গঙ্গা, যমুনা, নর্মদা, গোদাবরী থেকে শুরু করে বহু ছোট-বড় নদীর জল সংগ্রহ করে আনেন ভক্তরা। এই জল দিয়ে মন্দিরে মহাভিষেকের আয়োজন করা…

আরও পড়ুন
কলকাতা 

আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উপলক্ষে নাবার্ডের উদ্যোগে পশ্চিমবঙ্গের রাজ্যস্তরের সমবায় কনক্লেভ

বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপনকে সামনে রেখে ন্যাশনাল ব্যাংক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD)-এর পশ্চিমবঙ্গ আঞ্চলিক দপ্তরের উদ্যোগে রাজ্যস্তরের সমবায় কনক্লেভ অনুষ্ঠিত হলো কলকাতার নিউ টাউনের ইকোপার্কে অবস্থিত তাজ তাল কুটিরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১৫০-র বেশি মানুষ, সমবায় নেতৃত্ব এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা। এবারের কনক্লেভের মূল থিম ছিল “Cooperatives Build a Better World”। রাজ্যের সমবায় ব্যবস্থার উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরে এদিন প্রকাশিত হয় একটি কফি টেবিল বুক, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের অর্জন ও উদ্ভাবনী দৃষ্টান্ত স্থান পেয়েছে। পাশাপাশি অনুষ্ঠিত হয় একাধিক থিম্যাটিক সেশন ও আলোচনাচক্র।…

আরও পড়ুন
কলকাতা 

শিয়ালদহ ডিভিশনে নতুন লোকাল পরিষেবা, বাড়ল সংখ্যা ও সাপ্তাহিক সংযোগ

স্মৃতি সামন্ত, কলকাতা : পূর্ব রেল শিয়ালদহ ডিভিশনে উপনগরীয় পরিষেবায় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন লোকাল চালু, পুরোনো রুটে সংযোজন, সাপ্তাহিক পরিষেবার বিস্তার—সব মিলিয়ে যাত্রীদের দৈনন্দিন যাত্রা আরও আরামদায়ক ও নির্বিঘ্ন করতে একাধিক উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। আপাতত বিশেষ ট্রেন হিসেবে এই পরিষেবাগুলি শুরু হয়েছে। লক্ষ্য, বিশেষত সন্ধ্যার যাত্রীদের শেষ মাইল সংযোগ আরও মসৃণ করা। নতুন এসি ইএমইউ লোকাল চালু হয়েছে শিয়ালদহ থেকে কল্যাণী পর্যন্ত। বিকেলের ব্যস্ত সময়ে এই পরিষেবা সবচেয়ে বেশি সুবিধা দেবে কল্যাণী অঞ্চলকে, যা শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র। শিয়ালদহ থেকে বিকেল ৩.১০ এবং কল্যাণী থেকে বিকেল…

আরও পড়ুন
জেলা 

গুরুতর অসুস্থ গৃহকর্ত্রীকে খাটে বেঁধে অবাধে চলল লুটপাট! প্রায় ১০ লক্ষ টাকার ডাকাতিতে মিনাখায়

বাংলার জনরব ডেস্ক : শারীরিকভাবে অসুস্থ চলত শক্তিহীন এক গৃহবধূকে ঘরে আটকে রেখে চোখের সামনে সবকিছু লুট করে নিয়ে চলে গেল ডাকাত দল। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার মিনাখা থানার বাছড়া মোহনপুর গ্রাম পঞ্চায়েতের কালিবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মিনাখার বাসিন্দা রঞ্জিত মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে সোমবার গভীর রাতে ডাকাতি হয়। কর্মসূত্রে বাইরে ছিলেন রঞ্জিত বাবু। রাতে বাড়ি ফিরে তিনি দেখেন, সমস্ত ঘর তছনছ। অসুস্থ স্ত্রীর হাত-পা গামছার সঙ্গে বাঁধা। চোখেমুখে আতঙ্ক গৃহিণী সন্ধ্যা মণ্ডলের। রঞ্জিতের দাবি, বাড়ি ফিরে তিনি দেখেন স্ত্রীকে খাটের সঙ্গে বেঁধে রেখে গিয়েছে কেউ…

আরও পড়ুন
কলকাতা 

পরিবারের সব সমস্যার সমাধান হয়ে যাবে দাবি লালু প্রসাদের

বাংলার জনরব ডেস্ক : সত্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে বিপুলভাবে পরাজয় বরণ করেছে দল আর জে ডি বা রাষ্ট্রীয় জনতা দল। তারপরে ভাঙন ধরেছে পরিবারেও। তাঁর সন্তানরা একে অপরের দিকে কার্যত কাদা ছুড়ছে। এহেন পরিস্থিতিতে কার্যত পিতামহ ভীষ্মের মতো অবস্থা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের। প্রকাশ্যেই মেনে নিতে বাধ্য হয়েছেন, ভেঙে টুকরো হচ্ছে তাঁর পরিবার। তবে লালুর বার্তা, সব সমস্যার সমাধান হবেই। বিহার নির্বাচনে হারের পর বিস্ফোরক অভিযোগ করেছেন লালুকন্যা রোহিণী আচার্য। সমাজমাধ্যমে রোহিণী জানিয়েছেন, তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। অভিযোগ, তাঁকে মারতে তাঁর দিকে জুতোও তোলা হয়েছিল। যদিও…

আরও পড়ুন
দেশ 

এস আই আর পিছিয়ে দেওয়ার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে কেরল সরকার

বাংলার জনরব ডেস্ক : আগামী ডিসেম্বর মাসে কেরলে পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচন রয়েছে। শুরু হয়েছে তার প্রস্তুতি। এর মধ্যেই দক্ষিণের রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। দু’টি গুরুত্বপূর্ণ কাজ একসঙ্গে চলায় প্রশাসনিক জটিলতা বাড়ছে। এই অবস্থায় এসআইআর-এর কাজ পিছিয়ে দিতে সুপ্রিম কোর্টে আর্জি জানাল কেরল সরকার। সর্বোচ্চ আদালতের আবেদনে বাম সরকারের তরফে জানানো হয়েছে, অন্তত ভোটপর্ব মিটে যাওয়া পর্যন্ত এসআইআর পিছনো হোক। আগামী ৯ এবং ১১ ডিসেম্বর পুর এবং পঞ্চায়েত ভোট কেরলে। ফল ঘোষণা ১২ ডিসেম্বর। রাজ্যের তরফে জানানো হয়েছে, নির্বাচন পরিচালনার জন্য ৬৮ হাজার নিরাপত্তাকর্মী ছাড়াও…

আরও পড়ুন