জেলা 

ঝাড়খন্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার পর বেলডাঙ্গার অশান্তির মূলচক্রী হিসাবে মিম নেতাকে গ্রেফতার করল পুলিশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ঝাড়খন্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বেলডাঙায় যে অশান্তি সংঘটিত হয়েছিল সেই অশান্তির মূলচক্রী হিসাবে গ্রেফতার হয়েছেন মিম নেতা। তাঁকে বেলডাঙায় হওয়া অশান্তির মূলচক্রী হিসাবে চিহ্নিত করেছে পুলিশ।

আসাদুদ্দিন ওয়াইসির রাজনৈতিক দল মিম পশ্চিমবাংলায় সেই অর্থে শক্তিশালী কোন সংগঠন নেই। সেই সংগঠনের বেলডাঙ্গা ১ নম্বর ব্লকের সভাপতি মতিউর রহমানকে বেলডাঙায় অশান্তির জন্য চিহ্নিত করেছে পুলিশ। শনিবার রাতেই স্থানীয় বডুয়া মোড় থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, মারধর ও উসকানি দেওয়ার অভিযোগে মিম নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত হয়ে মুর্শিদাবাদের বেলডাঙা। জাতীয় সড়ক অবরোধ, ট্রেন অবরোধ ভাঙচুর, সাংবাদিকদের মারধর দিনভর একের পর ঘটনা উত্তপ্ত হয়ে থাকে এই এলাকা। অবশেষে অ্যাকশন মোডে নামে পুলিশ। পথে নামে এসপি কুমার সানি রাজ। তিনি সেই সময় জানিয়েছিলেন, “কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের সিসিটিভি ফুটেজ, ভিডিও দেখে শনাক্ত করা হবে। যেখানেই থাক তাঁদের গ্রেপ্তার করা হবে।” তারপরই গ্রেফতার করা হয় এই মিম নেতাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সূত্র থেকে পাওয়া ভিডিওতে দেখা গিয়েছে মিম নেতা মতিউর মারধর ও ভাঙচুর করছে। সেই ছবি দেখেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবি।

উল্লেখ্য, ঝাড়খণ্ডে বেলডাঙার এক সংখ্যালঘু যুবকের মৃত্যুতে উত্তপ্ত হয়ে ওঠে মর্শিদাবাদের বেলডাঙা। উত্তেজিত জনতা পথ ও ট্রেন অবরোধ শুরু করে। ভাঙচুরও চলে। এই ঘটনায় এখনও ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ