দেশ 

“ভ্রান্ত ধারণার চক্রব্যূহ থেকে বেরনো খুব কঠিন” : জগদীপ ধনকড়

বাংলার জনরন ডেস্ক : উপরাষ্ট্রপতির পর থেকেই পদত্যাগ করার পর থেকে প্রায় চার মাস দেখা পাওয়া যায়নি জগদীপ ধনকড় এর। কার্যত লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন। এই চারমাসে মোটে হাতে গোনা কয়েকবার জনসমক্ষে এসেছেন তিনি। চারমাস পর এক সভায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন জগদীপ ধনকড়। প্রাক্তন উপরাষ্ট্রপতি বললেন, “ভ্রান্ত ধারণার চক্রব্যূহ থেকে বেরনো খুব কঠিন।” গত কাল শুক্রবার ভোপালে একটি বইপ্রকাশ অনুষ্ঠানে প্রাক্তন উপরাষ্ট্রপতি বললেন, “আজ চারমাস বাদে এই শহরে, এই অনুষ্ঠানে এসে কোনও কিছু বলতেই আমার কোনও বাধা নেই।” ধনকড় ওই সভায় বলেন, “ভগবান করুন কেউ যেন ভ্রান্ত ধারণার চক্রব্যূহে না…

আরও পড়ুন
জেলা 

সমন্বয়ের সোপান গোপীনাথপুর সার্বজনীন রক্ষাকালী পুজো

সংবাদদাতা,বাংলার জনরব: পুজো থাকুক পুরোহিতে আর উৎসব সবার হৃদয়ে বুনে দিক সৌহার্দ্যের বীজ। এই উদ্দেশ্যকে সামনে রেখেই গত ১৮ ই নভেম্বর ২০২৫ হুগলী জেলার ধনিয়াখালী থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামে সাড়ম্বরে উদ্বোধন হয় সার্বজনীন রক্ষাকালী পুজোর। এই উপলক্ষে এদিন সন্ধ্যায় কালীমন্দির সংলগ্ন মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামেন্দু সিংহরায়, লস্করপুর শিবানন্দ আশ্রমের মহারাজ স্বরূপ প্রজ্ঞানন্দজী, আশ্রমের উপাধ্যক্ষ বৈদ্যনাথ চক্রবর্তী, সাহিত্যিক সেখ আব্দুল মান্নান, স্থানীয় বিশিষ্ট জন কাশীনাথ পাঁজা, বিশ্বেশ্বর দে, অনিল কুমার ঘোষ, পুরোহিত শুকদেব ব্যানার্জী, উৎসব কমিটির…

আরও পড়ুন
কলকাতা 

নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, জখম ৭

শনিবার সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা বিধাননগরের নিউটাউনে। বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়ি ধাক্কা মারে বাইক আরোহী-সহ একাধিক পথচারীকে। ঘটনাটি ঘটেছে, আজ, শনিবার সকালে নিউটাউনের ইকোপার্কের চার নম্বর গেটের সামনে। স্থানীয়রা জানিয়েছেন, ওই গাড়িটি বিশ্ব বাংলা গেটের দিক থেকে আকাঙ্ক্ষা মোড়ের দিকে যাচ্ছিল। প্রবল গতিতে ওই গাড়িটি চালানো হচ্ছিল বলে অভিযোগ। প্রথমে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডিভাইডারে ধাক্কা মারে। তারপরও গাড়িটি থামানো যায়নি। ওই ডিভাইডার টপকে পাশের অ্যাপ্রোচ রোডে চলে আসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। অদূরে বাসস্টপে কয়েকজন সাধারণ মানুষ দাঁড়িয়েছিলেন। প্রথমে ওই গাড়িটি একটি বাইকে ধাক্কা মারে। সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়েন…

আরও পড়ুন
কলকাতা 

গৌড়ীয় বৈষ্ণব অভিধান এবার অনলাইনে

বিশেষ প্রতিনিধি : বাঙালির এককালে জ্ঞান-চর্চা ছিল। সাহিত্য-ইতিহাস-সন্দর্ভ তো ছিলই, তার সঙ্গে ছিল ভারতকোষ কিংবা বিশ্বকোষের মতন সম্ভ্রম জাগানো বিপুল সব জ্ঞান প্রকল্প। এই ধারার অল্প-পরিচিত একটি কোষগ্ৰন্থ ‘গৌড়ীয় বৈষ্ণব অভিধান’। সংকলক হরিদাস দাস বাবাজী। প্রথম জীবনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র। দুটি বিষয়ে এম এ। ফার্স্ট ক্লাস ফার্স্ট। গোল্ড মেডালিস্ট। তারপর হয়ে গেলেন নিষ্কিঞ্চন বৈষ্ণব বাবাজী। কিন্তু তাঁর জীবন নিয়োজিত হয়েছিল গ্রন্থ-সেবায়। বিশেষত, বৈষ্ণব গ্ৰন্থের পুনরুদ্ধার, সংগ্রহ, সংকলন, সম্পাদনা, অনুবাদ, প্রকাশনা ছিল তাঁর ব্রত। অন্তত পঁয়ষট্টিখানি বই প্রকাশ করেন নবদ্বীপের হরিবোল কুটির থেকে। তাঁর পাণ্ডিত্যে মুগ্ধ ছিলেন সুনীতিকুমার চট্টোপাধ্যায় থেকে…

আরও পড়ুন
জেলা 

“আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী” সুইসাইড নোট লিখে আত্মঘাতী কৃষ্ণনগরের বিএলও

মহিলা বিএলও-র অস্বাভাবিক মৃত্যু। শনিবার সকালে বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। যাতে স্পষ্ট নির্বাচন কমিশনকে দায়ী করেছেন ওই মহিলা। কাজের অত্যধিক চাপ সহ্য করতে না পেরে বাধ্য হয়ে এমন চরম সিদ্ধান্ত বলে ওই সুইসাইড নোটে লিখে রেখেছেন তিনি। কৃষ্ণনগরের ষষ্ঠীতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত ওই মহিলা রিঙ্কু তরফদার। বছর চুয়ান্নর ওই মহিলা চাপ়়া বাঙালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্বশিক্ষক। চাপড়া ২ নম্বর পঞ্চায়েতের ২০১ নম্বর বুথের বিএলও ছিলেন। শনিবার সকালে বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়।…

আরও পড়ুন
দেশ 

SIR-কে চ্যালেঞ্জ করে একাধিক রাজ্যের মামলা, কমিশনকে নোটিস সুপ্রিম কোর্টের

কেরল, উত্তরপ্রদেশ-সহ অন্যান্য রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া নতুন কয়েকটি মামলায় কমিশনের বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। বাংলা-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ইতিমধ্যেই বাংলা, তামিলনাড়ুর মতো রাজ্য, রাজনৈতিক দল যার বিরোধিতা করে দ্বারস্থ হয়েছে শীর্ষ আদালতের। পরবর্তীতে একে একে আদালতে এসেছে কেরল, সেই রাজ্যের সিপিএম-সহ অন্যান্য আরও বেশ কয়েকটি পক্ষ। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি এস ভি এন ভাট্টি ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে ছিল সেই মামলা। মূলতঃ এসআইআর-এর প্রক্রিয়া ও সময় নিয়ে আপত্তি জানিয়েই দায়ের হয়েছে নতুন এই…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

রূপকথা শারদ সম্মানের অনুষ্ঠানে চাঁদের হাট

নিজস্ব প্রতিনিধি: সমাজসেবার পাশাপাশি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রসার আর বিকাশে কাজ করে মানসী রিসার্চ ফাউন্ডেশন। এই সংস্থার এক উদ্যোগ সাহিত্য, সংস্কৃতি ও জীবনশৈলীর পত্রিকা “”মানসী রূপকথা”।পত্রিকার পক্ষ থেকে প্রতিবার সমাজের নানা ক্ষেত্রের কৃতীদের শারদ সম্মান দেওয়া হয়। এবারের অনুষ্ঠান হয় ১৫ নভেম্বর বিড়লা তারামণ্ডলের সেমিনার হলে। অনুষ্ঠানে বিনোদন, সমাজসেবা ও কর্পোরেট জগতের নক্ষত্ররা হাজির ছিলেন। শুরুতে মানসী রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান সংস্থার উদ্দেশ্য আর কর্মসূচির কথা তুলে ধরেন। সেই সঙ্গে সামাজিক দায়বদ্ধতার কথা সবাই কে মনে করিয়ে দেন। এরপর অতিথিদের বরণ করে তাঁদের হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানানো…

আরও পড়ুন
জেলা 

রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফকে নিশানা করলেন দিলীপ ঘোষ

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস তৃণমূল বামেদের মতোই বিজেপি নেতা দিলীপ ঘোষ এবার অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফকে নিশানা করলেন। তাঁর অভিযোগ, টাকার বিনিময়ে রাজ্য পুলিশের মতো বিএসএফও বাংলাদেশিদের ভারতে ঢুকতে দেয়। তাই দায় সকলেরই। শুক্রবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ। মেদিয়াবাজারে কর্মী-সমর্থকদের সঙ্গে চা-চক্রে যোগ দেন। আলাপ-পরিচয়, গল্প করে নদীতে মাছও ধরেন। সেখানেই অনুপ্রবেশের সমস্যা নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা। এসআইআর ঘোষণার পর থেকে স্বরূপনগর, হাকিমপুর-সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে ঢোকা পুরুষ-মহিলারা বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন। অভিযোগ,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

হামাসের সুড়ঙ্গে আত্মগোপন করার এলাহী আয়োজন! কি কি আছে?

মাটির নিচে সাজানো-গোছানো ঘর। বছরের পর বছর ধরে আত্মগোপন করে থাকার রয়েছে যাবতীয় ব্যবস্থা। গাজায় হামাসের (Israel Hamas War) ঘাঁটিতে হানা দিয়ে এমনই সুড়ঙ্গের হদিশ পেল ইজরায়েলের সেনাবাহিনী। ভূপৃষ্ঠ থেকে ২৫ মিটার নিচে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের মধ্যে রয়েছে ৮০টি ঘর বিশিষ্ট বিশাল কমপ্লেক্স। সম্প্রতি এই সুড়ঙ্গ থেকেই উদ্ধার হয়েছে ২০১৪ সালে মৃত ইজরায়েল সেনার লেফটেন্যান্ট হারদার গোল্ডিনের মৃতদেহ। হামাসের তৈরি সেই সুড়ঙ্গের ভিডিও এবার প্রকাশ্যে আনল ইজরায়েল সেনা। ইজরায়েল ডিফেন্স ফোর্স (IDF) গত বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করে জানায়, এই সুড়ঙ্গ থেকে উদ্ধার হয়েছে লেফটেন্যান্ট গোল্ডিনের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পাকিস্তানের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত্যু ১৫

বাংলার জনরব ডেস্ক : পাকিস্তানের রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে ভয়াবহ বিস্ফোরণ। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১৫ জনের। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়জলাবাদ জেলার মালিকপুর এলাকায়। পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে গ্যাস লিক করছিল ওই আঠা কারখানার। যার জেরে ব্যাপক বিস্ফোরণের সঙ্গে ফেটে যায় কারখানার একটি বয়লার। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে, কারখানার একটি বড় অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। ফয়জলাবাদের ডেপুটি কমিশনার রাজা জাহাঙ্গির আনোয়ার বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরই সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।…

আরও পড়ুন