জেলা 

অ্যাসিড জলে রান্না! আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি ৬

জল ভেবে অ্যাসিডেই রান্না! আর সেই খাবার খেয়ে আশঙ্কাজনক একই পরিবারের ছয়জন। তাঁদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে খবর। বর্তমানে ছয়জনই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রত্নেশ্বরবাটি গ্রামে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল। এলাকায় যান পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরাও। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ভুল করেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাটালের মনোহরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রত্নেশ্বরবাটি গ্রামের বাসিন্দা সন্তু সন্ন্যাসী। তাঁর বাড়িতে তামা-রুপোর কাজ হয়। ফলে বাড়িতে সবসময় অ্যাসিড…

আরও পড়ুন
কলকাতা 

৩৫ শতাংশ বুথে তৃণমূলের বিএলএদের নাম রেজিস্ট্রেশন করেনি কমিশন, আন্দোলনের পথে শাসক দল

দলের তরফে ১০০ শতাংশ বুথে প্রতিনিধিদের তালিকা জমা দেওয়া সত্ত্বেও এসআইআর প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের ৩৫ শতাংশ বিএলএ-র নাম কেন এখনও নির্বাচন কমিশনে নথিভুক্ত করা হল না? আর এই নাম যদি শেষ পর্যন্ত নথিভুক্ত না হয়, তবে ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যখন ‘ভেরিফিকেশন’ শুরু হবে, তখন তো ওই ৩৫ শতাংশ বুথে কমিশন বা বিরোধীদের ভুয়ো দাবিকে তথ্য দিয়ে চ্যালেঞ্জ জানানোর ক্ষেত্রে জোড়াফুলের কেউই থাকবে না। প্রশ্ন উঠেছে, দলের তরফে ১০০ শতাংশ বুথেই বিএলএ-নাম ৩৫% বুথে তৃণমূলের জমা দেওয়া সত্ত্বেও বিজেপি ও নির্বাচন কমিশন যৌথভাবে পরিকল্পিত চক্রান্ত করেই কি…

আরও পড়ুন
দেশ 

দেশের ৫৩ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত

বাংলার জনরব ডেস্ক : সোমবার ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে প্রায় ১৫ মাস কাজ করবেন তিনি। হিন্দিতে শপথ নিয়েছেন তিনি। রাষ্ট্রপতিভবনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার দলনেতা তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। তাঁদের সামনে বিচারপতি সূর্য কান্তকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আইনমন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এরসঙ্গেই উপস্থিতির তালিকায় ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দফতরেই আত্মঘাতী জঙ্গি হামলা! মৃত ৬

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দফতরেই জঙ্গি হামলা! এমনটাই ঘটল পাকিস্তানের পেশওয়ারে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দফতরের ভিতরে গুলি চলেছে। বিস্ফোরণের আওয়াজও পেয়েছেন স্থানীয়রা। কারা কোন উদ্দেশ্যে হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্র মারফত জানা গিয়েছে, অন্তত দু’জন ফিদায়েঁ জঙ্গি হামলা চালিয়েছে। পাক সংবাদপত্র ডন সূত্রে খবর অনুযায়ী, এখনও পর্যন্ত তিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এই জঙ্গি হামলায়। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, সোমবার সকালে পেশোয়ারের আধাসেনা সদর দফতরে ঢুকে পড়ে দুই আত্মঘাতী জঙ্গি। মূল ফটকের সামনে বিস্ফোরণ ঘটায় প্রথম ফিদায়েঁ জঙ্গি। সম্ভবত দু’টি বিস্ফোরণ ঘটিয়েছে সে। দ্বিতীয়জন ঢোকে ঘাঁটির ভিতরে।…

আরও পড়ুন
কলকাতা 

BLO রিঙ্কু তরফদার সহ ২৮ জনের মৃত্যুর দায় নির্বাচন কমিশনের, কমিশন রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে : শবনম মুস্তারী 

২৩ নভেম্বর ২০২৫, কলকাতা : নদিয়ার কৃষ্ণনগরে BLO রিঙ্কু তরফদারের আত্মহত্যার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভে ফেটে পড়েছে গোটা রাজ্য। তাঁর সুইসাইড নোটে তিনি স্পষ্টভাবে লিখে গিয়েছেন যে BLO-র অন্তহীন দায়িত্ব, অফিসের কঠোর তদারকি, কাজ শিখিয়ে না দিয়ে ক্রমাগত চাপ দেওয়া, এবং ব্যক্তিগত জীবন ধ্বংস হয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি লিখেছিলেন—“বাবার যত্ন নিস”, “সব চাপে আমি আর পারছি না, আমার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী”—যা পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে প্রশাসনিক নিপীড়ন এবং নির্বাচন কমিশনের অযৌক্তিক SIR প্রক্রিয়া তাঁর আত্মহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। দুই পাতার এই চিঠি…

আরও পড়ুন
জেলা 

এন আই এর আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা! শিলিগুড়ি থেকে গ্রেফতার তিন অভিযুক্ত

বিশেষ প্রতিনিধি : এস আই আরের কাগজপত্র ঠিক করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি থেকে গ্রেফতার হয়েছেন তিন অভিযুক্ত। এরা সকলেই নিজেদেরকে জাতীয় তদন্তকারী সংস্থা বা এন আই এর আধিকারিক বলে পরিচয় দিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, জাতীয় তদন্তকারী সংস্থার পদস্থ আধিকারিকের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাতেন তিন জন। অভিযোগ, হুমকি দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা তুলতেন তাঁরা। তিন জনের বিরুদ্ধে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তাতে আর্থিক প্রতারণার অভিযোগ আনেন অভিযোগকারী। তারই তদন্তে নেমেছিল পুলিশের…

আরও পড়ুন
জেলা 

বি এল ওর কাজে বাধা দেওয়ায় সন্দেশখালিতে গ্রেফতার তৃণমূল নেতা!

বুথ লেভেল অফিসারের (বিএলও) কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার এক তৃণমূল কর্মী। অভিযোগ, ওই বিএলও-কে হুমকিও দেওয়া হচ্ছিল। সন্দেশখালি-১ ব্লকের বিডিও-র অভিযোগের ভিত্তিতেই ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সন্দেশখালি-১ ব্লকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ করছেন দীপক মাহাতো নামে এক বিএলও। বাড়ি বাড়ি গিয়ে বিএলও-রা এনুমারেশন ফর্ম বিলি করছেন, পূরণের পর তা সংগ্রহ করে নির্বাচন কমিশনের সাইটে আপলোডের কাজও করছেন। অভিযোগ, তার এই কাজে বার বার বাধা দিচ্ছিলেন স্থানীয় তৃণমূলকর্মী জামিরুল ইসলাম মোল্লা। কয়েক দিন ধরেই এ ব্যাপারে বিডিও-র…

আরও পড়ুন
দেশ 

বাংলার পর এবার উত্তরপ্রদেশে বি এল ওর মৃত্যু ঘিরে কাঠগড়ায় নির্বাচন কমিশন

বাংলার জনরব ডেস্ক : এস আই আর প্রক্রিয়া চালাতে গিয়ে আরো একজন বুথ লেভেল অফিসারের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এই ঘটনাটি পশ্চিমবঙ্গ বা অন্য কোন রাজ্যে ঘটেনি এটা ঘটেছে উত্তরপ্রদেশে। এই উত্তরপ্রদেশ রাজ্যটি বিজেপি শাসিত রাজ্য। কয়েকদিন আগে এই বুথ লেভেল অফিসারের মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে হাসপাতালে ভর্তি হয় শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। রাজ্যের প্রাথমিক শিক্ষামিত্রদের সংগঠনের তরফে ওই বিএলও-র অসুস্থতার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করা হয়েছে। দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন বিএলও। তার পরেই তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।…

আরও পড়ুন
কলকাতা 

মহাত্মা গান্ধীকে শয়তান বলে আখ্যায়িত করলেন বিজেপি নেতা তথাগত রায়

হিন্দু-মুসলমান নিয়ে ফের বিতর্কিত পোস্ট করলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। পোস্টে তিনি মহাত্মা গান্ধীকে ‘শয়তান’ বলে উল্লেখ করেছেন। এও লিখেছেন, সাভারকর মুক্তি হয়েছিলেন বলে হিন্দুরা মাথা উঁচু করে বেঁচে আছে। সাভারকরের হিন্দু মহাসভা থেকে আজকের বিজেপি – এনিয়ে ফেসবুক পোস্টের ছত্রে ছত্রে যথেষ্ট বিতর্কিত কথা লিখেছেন তথাগত রায়। তবে এহেন পোস্টে ব্যাপক সাড়া পড়েছে। কেউ কেউ তাঁকে সমর্থন করেছেন। কেউ আবার উলটে বিজেপি নেতাকেই কাঠগড়ায় তুলেছেন। যে ফেসবুক পোস্ট নিয়ে রবিবার এত বিতর্ক, তাতে কী এমন লেখা? তথাগত রায় লিখেছেন, ‘যে কোনো উপায়েই হোক, সাভারকার মুক্ত হয়েছিলেন বলে আজকে…

আরও পড়ুন
কলকাতা 

সরকারই ভোটারদের নির্বাচন করছে এসআই আরের মাধ্যমে বিস্ফোরক মন্তব্য বিশিষ্ট অর্থনীতিবিদ পরকলা প্রভাকরের

বাংলার জনরব ডেস্ক : দেশের সাধারণ মানুষ আর সরকার নির্বাচন করছে না বরং সরকার ভোটার নির্বাচন করছে এই বিতর্কিত বিস্ফোরক মন্তব্যটি করেছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ পরকলা প্রভাকর। তিনি কলকাতায় একটি শিক্ষা সম্মেলনের বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন। কলকাতায় ‘দ্য এডুকেশনিস্ট’ ফোরমের সাংবাদিক সম্মেলনে প্রভাকর অভিযোগ করেন, যাদের দেশের থাকা উচিত নয় বলে মনে করছে বর্তমান সরকার, তাদের তাড়ানোর লক্ষ্যেই এসআইআর করা হচ্ছে। উল্লেখ্য, ইতিমধ্যে পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্যে এসআইআর প্রক্রিয়ার কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রভাকর বলেন, “দেশের সাংবিধানিক মূল্যবোধ, চেতনা এবং নৈতিকতার উপর গুরুতর প্রভাব ফেলবে” এই বিশেষ…

আরও পড়ুন