মনু মেমোরিয়াল ইনস্টিটিউশনে শিক্ষকের বিদায়ী সংবর্ধনা
বিশেষ প্রতিনিধি : শিক্ষক আবুল কালাম আজাদ দীর্ঘ ৩৫ বছর ধরে মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন হাই মাদ্রাসায় শিক্ষকতা করার পর অবসর গ্রহণ করেন | তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক জনাব শামসুল হক সাহেব, জনাব লিয়াকাত হোসেন সাহেব, কামরুন নাহার, , স্বাগতা বিশ্বাস, বর্তমান প্রধান শিক্ষক জনাব আরাফাত আলী মিদ্যা, সেই সঙ্গে বর্তমান শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন| তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিপ্রকাশ মণ্ডল, অভিরূপ ভাদুরি, সোনালী মার্জিত, বৈশাখী ব্যানার্জি,মৌমিতা চ্যাটার্জী, আব্দুল হালিম, নাইয়ার ইকবাল,মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব, শাকিলা বেগ, নাইমা খাতুন ,আরো অনেকে|
জনাব আবুল কালাম আজাদ তার ভাষণ দিতে গিয়ে অঝর ঝরন নয়নে কেঁদে ফেললেন। নিজের জীবনে কেমন করে এই মাদ্রাসায় যোগদান করলেন তার বিবরণ এমনভাবে প্রকাশ করলেন, হলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ চোখের জল ফেলতে লাগলো | সবার শেষে মাদ্রাসার অর্থনৈতিক দুরবস্থা দেখে তার নিজের গচ্ছিত অর্থ থেকে এক লক্ষ টাকা মুক্ত হস্ত ে প্রধান শিক্ষক জনাব আরাফাত আলী মিদ্যার হাতে এক লক্ষ টাকার চেক তুলে দিলেন |

ইতিপূর্বে প্রধান শিক্ষক মহাশয়ের ডানদিকে দন্ডায়মান মাওলানা মোঃ আব্দুল ওহাব মাদ্রাসা থেকে অবসরের পর ৫০ হাজার টাকা দিয়েছিলেন | আব্দুল ওহাব ও আবুল কালাম আজাদদের মত শিক্ষকদের পথ অনুসরণ করে অন্যান্য শিক্ষকরা ও যদি বিদায় লগ্নে বিদ্যালয় ও মাদ্রাসা গুলিকে এইভাবে সাহায্য করে তাহলে সমাজ দেশ তথা শিক্ষার উন্নয়ন সম্ভব হবে।

