খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর বাংলায় ভয়াবহ অবস্থা হবে আশঙ্কা মমতার
বাংলার জনরব ডেস্ক : খসড়া তালিকা প্রকাশের পর রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু হবে বলে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরের সভা থেকে জানিয়ে দিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন এমন আন্দোলন বাংলায় শুরু হবে যা ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং এই আন্দোলনে যোগ দেবে মমতা সরকার বলেও তিনি জানিয়েছেন। মমতা মঙ্গলবার বলেন, ‘‘খসড়া তালিকা বেরোলে দেখবেন ভয়াবহ অবস্থা! এটা অনুমান করতে পারছি।’’ এই প্রসঙ্গেই কমিশন নিযুক্ত বুথ লেভেল এজেন্ট (বিএলও)-দের কী ধরনের প্রতিবন্ধকতা নিয়ে কাজ করতে হচ্ছে, তার উদাহরণ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘ইন্টারনেট নেই। বিএলও-রা (এনুমারেশন ফর্ম) আপলোড করতে পারছেন না।…
আরও পড়ুন