কবি সাহিত্যিক ও বিশিষ্টদের এসআইআরের নাম করে হয়রানির বিরুদ্ধে কলকাতা বইমেলা প্রতিবাদের মঞ্চ হয়ে উঠুক আহ্বান মুখ্যমন্ত্রীর
এসআইআর নিয়ে মানুষের হয়রানির শেষ নেই। ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’র নামে মানুষকে হয়রানি করা হচ্ছে বলে ফের অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার ২২ শে জানুয়ারি সল্টলেকে আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এ কথাগুলি বলেন।।
বৃহস্পতিবার ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার মঞ্চ থেকেও ফের এসআইআরে ‘মৃত্যু’ এবং হয়রানি নিয়ে সরব হলেন তিনি। একইসঙ্গে যেভাবে নোবেলজয়ী অমর্ত্য সেন, কবি জয় গোস্বামীকে এসআইআর নোটিস পাঠানো হয়েছে তা নিয়েও ফের একবার কমিশনকে একহাত নেন প্রশাসনিক প্রধান। পাশাপাশি এই ইস্যুতে সবাইকে একজোট হয়ে প্রতিবাদ করার কথাও বলেন তিনি।

প্রশাসনিক প্রধান হিসাবে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকে তিনি স্পষ্টভাবে রাজ্যবাসীকে বার্তা দেন যে বইবেলার মঞ্চকে প্রতিবাদের মঞ্চ হিসাবে ব্যবহার করা হোক। যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে কবি সাহিত্যিক বিশিষ্টদের কে হয়রানি করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুক কলকাতা বইমেলা।

