মধ্যমগ্ৰামে শোভন শিল্প পত্রিকার আনুষ্ঠানিকভাবে মোড়ক উল্মোচন
শেখ সিরাজ :-১৮ জানুয়ারি শোভন লাল মৈত্র সম্পাদিত “শোভন শিল্প পত্রিকা”র মোড়ক উন্মোচন উপলক্ষে “শিল্প সুষমা আর্ট গ্যালারি” -তে “সীমার মাঝে অসীম তুমি” অনুষ্ঠানের উদ্ধোধক নাট্য ব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়, প্রধান অতিথি কথা সাহিত্যিক ও নাট্য ব্যক্তিত্ব সমুদ্র বিশ্বাস,সভাপতি, গীতিকার ও সুরকার পরাশর বন্দোপাধ্যায় সহ বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক কবি, সাহিত্যিক, নাট্যকর্মী ও সমাজ কর্মীর সমাগম ঘটে। এক কথায় চাঁদের হাট বসে।অনুষ্ঠানের উদ্ধোধক নাট্য ব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায় বৃক্ষমূলে জল সৃজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।তিনি বলেন, নাট্য চর্চা আমাদের শিল্প বোধের জন্ম দেওয়ার পাশাপাশি এগিয়ে চলার শক্তি জোগায়।প্রধান অতিথি সমুদ্র বিশ্বাস বলেন, সাহিত্য সংস্কৃতি চর্চা মনের ময়লা ধুয়ে দিয়ে আলোর পথ দেখায়।যে পথ প্রাত: স্মরণীয় রামমোহন, বিদ্যাসাগর, হরিচাঁদ, লালন ফকির প্রমুখরা দেখিয়েছেন।
অনুষ্ঠানের সভাপতি গীতিকার ও সুরকার পরাশর বন্দ্যোপাধ্যায় সুস্থ সাহিত্য সংস্কৃতি চর্চা -র মধ্য দিয়ে বেঁধে বেঁধে চলার কথা বলেন।বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রাবণী মৈত্র-র উদ্ধোধনী সঙ্গীত অনুষ্ঠানের নতুন মাত্রা এনে দেয়। কবিতা পাঠ করেন, সৌমিত্র মজুমদার, রামপ্রসাদ হালদার, বাসুদেব মুখোপাধ্যায়, মিঠু মণ্ডল, সুতপা দাস, ড. মুকুল চক্রবর্তী,সহেলী সাহা, বিজয় নস্কর, চন্দ্রা দাস, অমলেন্দু বিশ্বাস,বিধায়ক ভট্টাচাৰ্য, ড. মুনমুন চক্রবর্তী সেন, লায়লা সাবিকুন নাহার, মিনি সাহা, অরূপ পান্তি প্রমুখ।শিল্পী নরেশ চন্দ্র সরকার, তুহিনা হক, জয়ন্ত আদিত্য রায় অসাধারণ সঙ্গীত পরিবেশন করেন।বিশিষ্ট নৃত্য শিল্পী দেবযানী চক্রবর্তী -র নৃত্য পরিবেশনায় উপস্থিত সকলে মোহিত হয়ে যায়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বঙ্গ গৌরব সম্মাননা প্রদান।আশিস চট্টোপাধ্যায়, সমুদ্র বিশ্বাস ও পৃথ্বীরাজ সেন এই তিনজন কিংবদন্তী ব্যক্তিত্বকে “বঙ্গ গৌরব সম্মাননা” প্রদান করা হয়।

এছাড়া সমাজ কল্যাণে নিরন্তর কাজ করবার জন্য কবি চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়, শিল্পী চন্দন দত্তগুপ্ত,অংকন শিক্ষক দিপক দাস,লেখক ও সমাজ কর্মী ডা. ঐন্দ্রিল ভৌমিক ও সৃজা সংস্থাকে “শোভন শিল্প পত্রিকা সম্মাননা-২০২৬” প্রদান করা হয়।পত্রিকার সম্পাদক শোভন লাল মৈত্র উপস্থিত সকলকে আন্তরিকতার সঙ্গে সকলকে ধন্যাবাদ জানান। বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় ও গায়েত্রী দেবনাথ সমগ্র অনুষ্ঠান দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন।

