জেলা 

হুগলির কলাছড়া হাই মাদ্রাসার শতবর্ষ অনুষ্ঠানে সংবর্ধিত অধ্যাপক সাদ রহমান ও তাঁর মা

শেয়ার করুন

হুগলি জেলার কলাছড়া হাই মাদ্রাসায় আজ ১৯ জানুয়ারি থেকে  শতবর্ষ অনুষ্ঠানের সূচনা হয়েছে। তিনদিন ব্যাপি এই অনুষ্ঠান শেষ হবে বুধবার একুশে জানুয়ারি।

উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত,আজ প্রথমদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: মুহাম্মদ সাদ রহমান , তাঁকে শতবর্ষ কমিটির পক্ষে শতবর্ষের স্মারক মেমোন্ট ও উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হয়, বরণ করেন পরিচালন সমিতির শিক্ষক প্রতিনিধি তথা পদার্থ বিদ্যার বিশিষ্ট শিক্ষক জনাব শেখ রফি মোহাম্মদ।

Advertisement

বিশিষ্ট ভুতত্ত্ববিদ সাদ রহমান ছাত্র ছাত্রীদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন ,প্রথম শিক্ষক বাবা মায়ের প্রতি তাদের কতব্য সম্পর্কে ওয়াকিবহাল করেন ,বাবা মায়ের পর যদি জীবনে তোমাদের ছাপ ফেলে থাকে তা এই প্রতিষ্ঠানের শিক্ষকরা। এই প্রতিষ্ঠানের প্রাক্তনী হলেন ঐ অধ্যাপকের মা উনার মাও নাড়ির টানে সুদূর হুগলীর বাবনান থেকে তিনি তার সুযোগ্য সন্তানের সাথে ছুটে এসেছেন এই শিক্ষাপ্রতিষ্ঠানে। উনার মাকেও বরণ করে নেন মাদ্রাসার সহ শিক্ষিকা নাজমা খাতুন।

তিনি তাঁর অধ্যাপক সন্তানকে সঙ্গে নিয়ে ১৯৮০ তে মাধ্যমিক পাস হওয়া স্মৃতিচারণা থেকে ক্লাস রুম গুলো পরিদর্শন করেন। ,মাদ্রাসার সহ শিক্ষিকা নাজমা খাতুনের সাথে।

অধ্যাপক সাদ সাহেব বলেন,  আমরা বিশ্ব বিদ্যালয়ের স্তরে বাছাই করা পাকা ফল পাই ,কিন্ত বিদ্যালয় স্তরে সমস্ত রকমের শিক্ষার্থী আছে মাদ্রাসার শিক্ষকরা বিভিন্ন ভাবে পরিশ্রম করে তোমাদের মানুষ করে ও একজন সু নাগরিক করে তোলে,কুইজ,কেরাত, আবৃত্তি ও নাটকের মধ্য দিয়ে আজ অনুষ্ঠানের সূচনা হয়,আগামী কাল থাকছে বিজ্ঞান মডেল প্রদর্শনীর ও ম্যাজিক শো ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ