দেশ 

দীর্ঘ প্রতীক্ষার অবসান বিজেপি পেল জাতীয় সভাপতি! দায়িত্ব পেয়ে কী বললেন নীতিন নবীন?

বাংলার জনরব ডেস্ক : দীর্ঘ জল্পনার অবসান অবশেষে শেষ পর্যন্ত বিজেপি দল তাদের জাতীয় সভাপতি নির্বাচন করে ফেলল। বিহারের নীতির কুমার মন্ত্রিসভার সদস্য নীতির নবীনকে কার্যনির্বাহী সভাপতি করা হয়েছে বিজেপির। নতুন পদ পাওয়ার পর সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি নানা কথা বলেছেন। দেশের এক প্রথম সারির সংবাদমাধ্যম ‘এনডিটিভি’কে সাক্ষাৎকার দেওয়ার সময় নীতিন নবীন বলেন,’ অগ্রাধিকার হল দলীয় সংগঠনকে শক্তিশালী করা, একটি সর্বব্যাপী নেতৃত্ব যেমনটি কেন্দ্রীয় নেতারা আমাদের রাজ্যে আস্থা রেখেছেন।’ নবীনকে শুভেচ্ছা জানিয়ে এর আগে মোদী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন,’আমি নিশ্চিত যে তাঁর শক্তি এবং নিষ্ঠা আগামী দিনে আমাদের দলকে আরও…

আরও পড়ুন
জেলা 

পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত

পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। সোমবার তিন আসামি, সঞ্জীব ওরফে বাপি পণ্ডিত, অমিত পণ্ডিত এবং জিয়ারুল মণ্ডলকে দোষী বলে ঘোষণা করে ব্যারাকপুর আদালত। ২০২২ সালের ১৩ মার্চ বাড়ির অদূরে আগরপাড়া স্টেশন রোডে স্কুটারে ওঠার সময়ে একটি গুলি লেগেছিল অনুপমের গায়ে। খুব কাছ থেকে তাঁকে গুলি করেছিল এক দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলরের। সেই রাতেই অমিত নামে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। পরে গ্রেফতার হন বাপি এবং জিয়ারুল। বাপি পরে জামিনে ছাড়া পেয়েছিলেন। সোমবার তিনি আদালতে হাজির…

আরও পড়ুন
দেশ 

১০০ দিনের কাজ বেড়ে ১২৫ দিন হচ্ছে, প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ,আসছে বিল সংসদে

বাংলার জনরব ডেস্ক : দেশে ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে নতুন আইন আনতে চাইছে কেন্দ্র। সেই লক্ষ্যে সোমবারই একটি বিল পেশ করা হতে পারে লোকসভায়। ওই বিলে ১০০ দিনের কাজের মেয়াদ বাড়িয়ে তা ১২৫ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। চমক রয়েছে নামেও। এত দিন এই প্রকল্পের নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ২০০৫ (সংক্ষেপে মনরেগা)। বিলে এই প্রকল্পের নতুন নাম হয়েছে বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)। সংক্ষেপে ‘জিরামজি’। এই বিল সোমবার লোকসভার কার্যসূচির অতিরিক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের তরফে সাংসদদের কাছে বিলের যে…

আরও পড়ুন
কলকাতা 

যুবভারতী কান্ডে রাজ্যের গড়া তদন্ত কমিটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা

যুবভারতীকাণ্ডের তদন্তের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে কমিটি গঠন করে দিয়েছে, তাকে চ্যালেঞ্জ করে সোমবার জোড়়া জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। মামলাকারীদের বক্তব্য, রাজ্যের গড়া কমিটির তদন্ত করার ক্ষমতাই নেই। সঠিক তদন্তের জন্য পৃথক কমিটি প্রয়োজন। চলতি সপ্তাহেই এই মামলা দু’টির শুনানির সম্ভাবনা রয়েছে। যুবভারতীর ঘটনার তদন্তের জন্য মমতা যে কমিটি গড়েছেন, তার মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। এ ছাড়াও, কমিটিতে আছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীরা। এই কমিটির ক্ষমতাকে চ্যালেঞ্জ করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয়…

আরও পড়ুন
জেলা 

তৃণমুলের খাস তালুকে মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে শাসক দল খাতাই খুলতে পারলো না,সব কটি আসন জোটের পক্ষে

বাংলার জনরব ডেস্ক : রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা স্বরূপনগর ব্লকের বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেস খাতাই খুলতে পারল না। সংযুক্ত মোর্চা (সিপিএম-কংগ্রেস-আইএসএফ জোট) তৃণমূলকে ছ’টি আসনেই হারিয়ে দেয়। ভোটের ফলাফল সংযুক্ত মোর্চা-৬ এবং তৃণমূল-০। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে হাই মাদ্রাসার এই নির্বাচনে সংযুক্ত মোর্চার জয় ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই জয়ের পর সংযুক্ত মোর্চার প্রার্থী হবিবুর রহমান বলেন, “আগামী ২০২৬-এর নির্বাচনে আমরা আরও ভাল ফল করতে পারব। তার নমুনা হাই মাদ্রাসার নির্বাচন দেখিয়ে দিল। ছ’টি আসনের মধ্যে ছ’টি আসনই আমরা জিতেছি। সাধারণ…

আরও পড়ুন
কলকাতা 

যুবভারতী কাণ্ডের তদন্তে নামলো মুখ্যমন্ত্রীর কমিটি! ঘটনাস্থল পরিদর্শন করে কী বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি?

অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে যুবভারতী কাণ্ডের তদন্ত করছে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কমিটি। সেই মতো মাঠ ও গ্যালারির বেশ কিছু জায়গা ঘুরে দেখলেন বিচারপতি। বেরিয়ে জানিয়ে দিলেন, এখনই কাটাছেঁড়া নয়! গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি হয়েছে। সব কিছু তদন্ত করে দেখা হচ্ছে। রিপোর্টে সে সবের উল্লেখ থাকবে। স্টেডিয়াম থেকে বেরোনোর সময় অসীম বলেন, ‘‘এখনই কাটাছেঁড়া করবেন না। আমরা সক্রিয় ভাবে সব দিক তদন্ত করে দেখছি। আমরা যা যা দেখেছি, তার নোট নিয়েছি। আমাদের রিপোর্টে সব কিছুর উল্লেখ থাকবে।’’ কার গাফিলতিতে শনিবার এত বড় বিশৃঙ্খলা ঘটে গেল যুবভারতীতে? এই প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত বিচারপতি…

আরও পড়ুন
কলকাতা 

উত্তর দিনাজপুরের ইসলামপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ হারালো নাবালিকা!

এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ হারাল এক নাবালিকা। ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের ইসলামপুরে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে খবর, রফিক আলম নামে জনৈক ব্যক্তির সঙ্গে স্থানীয় যুবক নুর আলমের এলাকা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ছিল। অভিযোগ, শনিবার রাতে রফিকের অনুগামী জাহিদ আলমের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। চালানো হয় গুলিও। নুরের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গোলাগুলির সময় আহত হয় জাহিদের ১২ বছরের কন্যা কৌসেরা বেগম। গুরুতর জখম হয় সে। সেই অবস্থায় তাকে…

আরও পড়ুন
জেলা 

বীরভূমের প্রাক্তন তৃণমূল বুথ সভাপতির দেহ উদ্ধার! বিক্ষোভ শুরু শান্তিনিকেতনে

বাংলার জনরব ডেস্ক : বীরভূমের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের ধলটিকুড়ি গ্রামে প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি মদন লোহারের রহস্যমৃত্যুকে ঘিরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন মদন। রবিবার সকালে ধলটিকুড়ি এলাকার একটি মাঠে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তবে স্থানীয়দের বিক্ষোভে রবিবার দুপুর পর্যন্ত দেহ উদ্ধার করতে পারেনি তারা। রবিবার সকালে স্থানীয়েরা দেখেন, ধলটিকুড়ির একটি মাঠে পড়ে রয়েছে মদনের দেহ। তাঁর কান থেকে গড়িয়ে পড়ছে রক্ত। যদিও শরীরের অন্য অংশে তেমন কোনও আঘাতের চিহ্ন নেই বলে দাবি স্থানীয়দের। পরিবার ও এলাকার মানুষের অভিযোগ,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানে ফের গ্রেফতার নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদী! রহস্য?

বাংলার জনরব ডেস্ক : ইরানে গ্রেফতার হলেন নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদি। শুক্রবার তাঁকে গ্রেফতার করেছে ইরানের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। তাঁর সংস্থা ‘নার্গিস ফাউন্ডেশন’-এর দাবি, মাশহাদ শহরে আইনজীবী খোসরু আলিকোরদিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মোহাম্মদি। সেখান থেকেই মারধর করার পর ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কারজয়ীকে গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এই তথ্য প্রকাশ্যে আসার পর নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। ইরানে মহিলাদের ওপর নিপীড়নের বিরুদ্ধে তাঁর উদ্যোগ এবং মানবাধিকারের জন্য লড়াইয়ে অবদানের জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল তাঁকে। কিছুদিন আগেই মৃত্যু হয়েছে আইনজীবী খোসরু আলিকোরদির। নিজের…

আরও পড়ুন
কলকাতা 

যুবভারতী-কাণ্ডে ধৃত শতদ্রু দত্তের ১৪ দিনের পুলিশ হেফাজত

বাংলার জনরব ডেস্ক : যুবভারতী-কাণ্ডে ধৃত শতদ্রু দত্তের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। ঘটনার পরেই শনিবার কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আজ রবিবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে ধৃত শতদ্রু দত্তের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে এদিন যখন আদালতে শতদ্রুকে তোলা হচ্ছে, সেই সময় বাইরে থেকে তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। এমনকী জুতো হাতে বিক্ষোভ দেখানো হয়। যা নিয়ে আদালতের বাইরে তীব্র উত্তেজনা তৈরি হয়।  

আরও পড়ুন