পুস্তক দান উৎসব ২০২৬
বিশেষ প্রতিনিধি : মিল্লাত এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে গত ১০ই ফেব্রুয়ারি কলকাতার মনু মেমোরিয়াল ইনস্টিটিউশনে(হাই মাদ্রাসায়) পুস্তক দান উৎসব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আই এ এস জনাব লিয়াকত আলী, কলকাতা DOMA জনাব আরশাদ জামাল হাশমি, বিশিষ্ট কবি ও সমাজ কর্মী আলমগীর রহমান, আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিএড বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাকির হোসেন লস্কর, কলকাতা হাইকোর্টের আইনজীবী মাসুদ করিম প্রমুখ।
উপস্থিত অতিথিরা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রম এবং পড়াশোনায় একজন ব্যক্তির বিকশিত হওয়ার পথে উত্তম পথ। পড়াশোনার কোন বিকল্প নেই আর পড়াশোনা ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব নয় আর জ্ঞান অর্জন করা ছাড়া উন্নতি সম্ভব নয়। বর্তমান সময়ে তারা প্রত্যেক ছাত্র-ছাত্রীদের উন্নত ও মানবিক মানুষ হওয়ার পরামর্শ দেন। মিল্লাত এডুকেশন ট্রাস্ট এর এই উদ্যোগকে সকলেই স্বাগত জানান এবং প্রশংসা করেন। ৪০ জন ছাত্র-ছাত্রীকে মিল্লাত এডুকেশনাল ট্রাস্ট এর পক্ষ থেকে পাঠ্যপুস্তক প্রদান করা হয়।

নতুন বই পেয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে খুশির জোয়ার দেখা দেয়। এদিন বিশিষ্ট কবি আলমগীর রহমানের কাব্যগ্রন্থ এ প্রজন্মের সিলেবাসে নেই অবসরপ্রাপ্ত আইএস লিয়াকত আলীর হাতে তুলে দেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিল্লাত এডুকেশনাল ট্রাস্টের সাধারণ সম্পাদক এবং মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আরাফাত মিদ্দে।

