মাধ্যমিক : ২০২৬ *শেষ মুহূর্তের প্রস্তুতি কথা – জীবন বিজ্ঞান*
মাধ্যমিক : ২০২৬
*শেষ মুহূর্তের প্রস্তুতি কথা – জীবন বিজ্ঞান*

ডঃ কমল কৃষ্ণ দাস_
শিক্ষক,ওল্ড মালদা কালাচাঁদ উচ্চ বিদ্যালয়।

জোর কদমে ঘড়ির কাঁটা ছুটছে। অপেক্ষা করছিলে, কবে আসবে ২ ফেব্রুয়ারি। শুরু হবে মাধ্যমিক। এক্কেবারে পৌঁছে গেলে, শেষ দিনের পরীক্ষা জীবন বিজ্ঞানে।
জীবন বিজ্ঞান প্রশ্নের ক্ষেত্রে প্রথমেই চলে আসে ছবির প্রশ্ন। ২০২৬-এর সম্ভাব্য ছবির প্রশ্ন হল নিউরোন, পাশাপাশি উদ্ভিদ ও প্রাণী কোষের প্রফেজ, মেটাফেজ ও টেলোফেজ দশার ছবিও ততোধিক গুরুত্বপূর্ণ।
এসব ছবি আঁকা প্রসঙ্গে কয়েকটা কথা বলা যাক। ছবিতে ফুল মার্কস পাওয়া যতটা সহজ আবার সামান্য ভুল হলে নম্বর কেটেও যায়। তাই একটু সচেতন থাকবে।
ছবি আঁকার ক্ষেত্রে নূতন ইরেজার, টু-বি ও থ্রি-বি পেন্সিল ব্যবহার করবে। চেষ্টা করবে একবারে আঁকতে। পয়েন্টিং-এর ক্ষেত্রে যেন দাগগুলি ওভার-ল্যাপ না করে, ব্যস তাহলেই আর পাঁচ নম্বর কেউ আটকাতে পারবে না।
আশা করি উপরোক্ত ছবিগুলো না দেখে আঁকা ও চিহ্নিত করণের কাজ নিশ্চয়ই ভালো করে অনুশীলন করে নিয়েছো।
বিভাগ-ক এর সমস্ত প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে সঠিক উত্তরের ক্রমিক সংখ্যা অবশ্যই লিখবে।
গত শেষ পাঁচ বছরের মাধ্যমিক পরীক্ষার সব সংক্ষিপ্ত প্রশ্নগুলো আর একবার দেখে নাও।
ব্যস এটুকুই। পরীক্ষা ভালো হবেই। শেষ পরীক্ষা। সকলকে শুভেচ্ছা। আবার দেখা হবে।

