ডিসেম্বরের মাঝামাঝি এসেও শীতের দেখা নাই! রহস্য?
বাংলার জনরব ডেস্ক : ডিসেম্বরের মাঝামাঝি এসেও শীতের দেখা নেই পশ্চিমবঙ্গে! ১৫-১৬ ডিগ্রির ঘরে ওঠানাম করছে কলকাতার পারদ। হাওয়া অফিস জানিয়েছে, অসম ও পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সঙ্গে উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমি ঝঞ্ঝা। বুধবারই নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার কথা রয়েছে। তবে আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই। রাতে ও সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। চলতি…
আরও পড়ুন