ভয়াবহ বিপর্যয়ের পর সমগ্র দেশ জুড়ে বন্যা শংকিত নেপাল!
বাংলার জনরব ডেস্ক : কয়েক বছর আগে হয়েছিল ভূমিকম্প ক্ষতিগ্রস্ত হয়েছিল আর কয়েকদিন আগে ভয়াবহ বিপর্যয় কার্যত ধূলিসাৎ হয়ে গেল নেপাল। হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে লাশ পোড়ানোর মত অবস্থায় নেই। তাই কবর দিতে হচ্ছে গণকবর দিতে হচ্ছে। সাড়ে চার হাজার মানুষ নিখোঁজ হয়েছে। এই বিপর্যয়ের মাঝেই এলো আরো বড় খবর নেপাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বহু জেলায় আবার বন্যা পরিস্থিতি তৈরি হতে চলেছে।
জানা যাচ্ছে, নেপালের পূর্ব, মধ্য ও পশ্চিম দিকের জেলাগুলিতে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গেই নিকটবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। এর মধ্যে নুয়াকোট ও রাসুয়া জেলায় হড়পা বান ধেয়ে আসতে পারে। এছাড়াও তাপলেজুং, শঙ্খুয়াসভা, সোলুখুম্বু, খোটাং, ওখালধুঙ্গা, রামেচাপ-সহ বেশ কয়েকটি জেলায় জলস্তর বৃদ্ধি এবং আকস্মিক বন্যার মাঝারি ঝুঁকি রয়েছে। পশ্চিম নেপালে, সতর্কতা রয়েছে গোর্খা, লামজুং, ডলপা, রুকুম পূর্ব, রুকুম পশ্চিম ইত্যাদিতে। সব মিলিয়ে বাড়ছে আতঙ্ক।
উল্লেখ্য, হড়পা বানে বিধ্বস্ত নেপাল। একের পর এক মর্মান্তিক ছবি উঠে আসছে ছোট্ট দেশটি থেকে। বন্যার কবলে পড়া একটি বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ২৩ জনের দেহ! জানা গিয়েছে, নেপালের নুয়ানকোট এলাকার ওই একটি বাড়ি থেকেই ২৩টি দেহ মিলেছে। প্রাথমিকভাবে অনুমান, মৃতরা সকলে একই পরিবারের সদস্য। অন্যদিকে, নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা প্রায় হাজার ছুঁয়ে ফেলেছে। এখনও পর্যন্ত ৯৬২ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও সাড়ে চার হাজার মানুষ নিখোঁজ। আর এর মধ্যেই নতুন করে আতঙ্কের আবহ তৈরি হল সতর্কবার্তাকে ঘিরে।

