জেলা 

Women India Movement এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি গঠিত হলো

শেয়ার করুন

আজ ২৩ আগস্ট ২০২৪ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের খোদার বাজারে Women India Movement (WIM)-এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত জেলা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আসিফা মণ্ডল। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারিদা মোল্লা। সাধারণ সম্পাদিকার দায়িত্ব পেয়েছেন শাহানাজ সুলতানা মোল্লা এবং সহ-সম্পাদিকা হিসেবে নির্বাচিত হয়েছেন তানুজা সাফি। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আয়েশা বিবি।

জেলা কমিটির সদস্য হিসেবে রয়েছেন সামিনা খাতুন, রেহানা মোল্লা, শাকিলা বিবি, সাদিয়া গাজী, নাজিরা মিস্ত্রি এবং আনজুজ্জামান লস্কর।

নবগঠিত কমিটির মাধ্যমে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় Women India Movement-এর সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হয়। নারী অধিকার, মর্যাদা, সমতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নবনির্বাচিত কমিটি আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে।

নবনির্বাচিত জেলা কমিটির সকল দায়িত্বপ্রাপ্ত সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ